Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

দুর্নীতির দায়ে সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে

দুর্নীতির দায়ে সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সরকারের সব জায়গায় দুর্নীতি। একদিন এই দুর্নীতির দায়ে সরকারকে কাঠগড়ায় দাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে খুলনা ও বরিশালের উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি। তারা মানুষের বাড়ি ঘর দখল করছে। হামলা-মামলা করে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে। মতবিনিময় সভায় অংশ নেন বরিশালের ১৫ উপজেলার চেয়ারম্যান, ১৫ ভাইস-চেয়ারম্যান, ৪ পৌর মেয়র এবং খুলনার ১৮ মেয়র, ১৯ চেয়ারম্যান ও ২৪ ভাইস-চেয়ারম্যান। অন্যান্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার শাহজাহান ওমর প্রমুখ উপস্থিত ছিলে...
জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের জয়

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের জয়

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে ১১৪রানে অলআউটের পর মনে হয়েছিল বাংলাদেশ হেসেখেলেই জিতবে। কিন্তু ম্যাচ জিততে ঘাম ঝরাতে হয় টাইগারদের। কোন রান না করেই টপঅর্ডারের ৩ উইকেট হারানো বাংলাদেশকে এক পর্যায়ে মনে হয়েছিল জেতা ম্যাচ হেরে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এ আশংকা মিথ্যা প্রমাণিত করে ৩ উইকেটে জিতে বীরের বেশেই মাঠ ছাড়লেন মুশফিক-তাইজুল। টেস্টে এটি ছিল বাংলাদেশের ৫ম জয়। মিরপুরে প্রথম টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ১১৪ রানে অলআউট করার পর বাংলাদেশের টার্গেট দাঁড়ায় মাত্র ১০২রান। হেসেখেলেই এ ম্যাচ জিতবে বাংলাদেশ এমন প্রত্যাশাই ছিল দেশের ক্রীড়ামোদিদের। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোন রান না করেই মূল্যবান ৩ উইকেট হারিয়ে ফেললে চ্যালেঞ্জে পড়ে যায় স্বাগতিকরা। কিন্তু সাকিব আর মাহমুদুল্লার জুটিতে পরিস্থিতি সামলে নেয় বাংলাদেশ। পরে সাকিব আউট হলেও মুশফিক-মাহমুদুল্লাহ রানের চাকা এগিয়ে নিতে থাকেন। ...
বাংলাদেশ ২৫৪ অলআউট

বাংলাদেশ ২৫৪ অলআউট

খেলাধুলা, খেলার মাঠ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সফরকারীদের চেয়ে টাইগাররা এগিয়ে রয়েছে ১৪ রানে। প্রথম ইনিংসে জিম্ববাবুয়ে তুলেছিলো ২৪০ রান। দ্বিতীয় দিনে আজ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক, মাহমুদুল্লাহ ও অধিনায়ক মুশফিকুর রহিম। সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ৬৩ রান করেছেন মাহমুদুল্লাহ। ২ ছক্কা ও ৭ চারে ইনিংসটি সাজান তিনি। মুশফিক করেছেন ৬৪ রান। ১ ছক্কা ও ৯ চারে এই রান করেছেন তিনি। ৫ চারে ৫৩ রান করে আউট হন মুমিনুল। আজ স্কোর বোর্ডে দলীয় ২ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেছেন শামসুর রহমান। আগের দিন ৮ রানে অপরাজিত থাকা শামসুর পানিয়াঙ্গারার বলে চিগাম্বুরাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের তুলে ২৪০ রান। জবাবে শনিবার ১ উইকেট হারিয়ে ২৭ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। দলীয় ১০ রানে পানিয়াঙ্গারার বলে ৫ রান করে আউট হন তামিম। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫টি উ...
ঢাকায় আমিরাত দূতাবাসে লেবার এ্যাটাচে নিয়োগ দেয়া হবে

ঢাকায় আমিরাত দূতাবাসে লেবার এ্যাটাচে নিয়োগ দেয়া হবে

জাতীয়
  বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শ্রমিকদের আসার প্রক্রিয়া আরও সহজতর করার লক্ষ্যে ঢাকায় আরব আমিরাত দূতাবাসে একজন লেবার এ্যাটাচে নিয়োগ দেয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেন। আবুধাবির সেন্ট রেগিস হোটেলে আজ দুপুরে এই দ্বিপাক্ষিক বেঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন,পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান প্রধানমন্ত্রীকে ব...
আলালসহ ৬ জন তিন দিনের রিমান্ডে

আলালসহ ৬ জন তিন দিনের রিমান্ডে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয় জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশে আবেদনের প্রেক্ষিতেরোববার ঢাকা মহানগর মূখ্য হাকিম আসাদুজ্জামান নূরের আদালেত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালেত হাজির করে ১০ করে রিমান্ডে নেয়ার আবেদন করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শ (এসআই) নয়ন মিয়া। রোববার আটক ৬৩ নেতাকর্মীকে আদালতে হাজির করা হলেও মোয়াজ্জেম হোসেন আলালসহ সাতজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে ছয়জনকে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। উল্লেখ্য, শনিবার সকালে লালমাটিয়ার বি ব্লকের মোয়াজ্জেম হোসেন আলালের বাসার নিচতলা থেকে যুবদলের ৬৩ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।...
খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি ৬ নভেম্বর

খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি ৬ নভেম্বর

বিশেষখবর
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। জিয়া অরফেনাজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন তার আইনজীবী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ৭ জুলাই সুপ্রীম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার পক্ষে দুটি আবেদন করা হয়।আপিলে হাইকোর্টের আদেশ ও নিম্ন আদালতের দেয়া আদেশ ও খালেদা জিয়ার বিরুদ্ধে গঠন করা অভিযোগ বাতিলের আবেদন করা হয়েছে।এর আগে গত ২৩ এপ্রিল হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশ বাতিল চেয়ে কর...
হাতিরঝিলে যুক্ত হচ্ছে গুলশান লেক : ৪’শ কোটি টাকার প্রকল্প

হাতিরঝিলে যুক্ত হচ্ছে গুলশান লেক : ৪’শ কোটি টাকার প্রকল্প

সংবাদ শিরোনাম, স্লাইড
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, হাতিরঝিল প্রকল্পকে গুলশান-বনানী লেকের সঙ্গে সংযোগ করা হবে। এজন্য গুলশান-বনানী লেকের উন্নয়নে ৪০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। হাতিরঝিলের পানি পরিশোধনের মাধ্যমে দুর্গন্ধমুক্ত করে গুলশান বনানী লেকের সঙ্গে সংযোগ কাজ সম্পন্ন করা হবে।রোববার গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হাতিরঝিল প্রকল্প এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী নিজ হাতে ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। গণপূর্তমন্ত্রী বলেন, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে দৃষ্টিনন্দন এ প্রকল্প এলাকা পরিচ্ছন্ন রাখতে সরকারি ব্যবস্থা চালু আছে। হাতিরঝিলের পাশাপাশি অন্যান্য পার্কেও পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে মন্ত্রী জানান। মন্ত্রী জানান, গুলশান লেকে সংযোগ প্রকল্পটি রাজউক বাস্তবায়ন করবে। এ সময়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ব...
নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান এরশাদের

নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান এরশাদের

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নেতা কর্মীদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বসে থেকো না। সময় কম। আমি ঘুরে বেড়াচ্ছি। প্রতিটি মিনিট মূল্যবান। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে তোমাদের। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়শল চিশতী, দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, নুরুল ইসলাম নুরু, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর...