টানা বৃষ্টিতে সৃষ্ট গর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে দুর্ভোগ
টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্ট গর্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনক হারে। চরম দুর্ভোগে পড়েছে এই রুটে যাতায়াতকারীরা। নির্ধারিত গতির চেয়ে অনেক কম ও অনেক স্থান দিয়ে অতি ধীরে চলাচল করতে হচ্ছে পরিবহনগুলোকে। তাই দেশের বিভিন্ন স্থানের বিকল্পহীন এই ঢাকা-চট্টগ্রাম রুটে দ্বিগুণ সময় লাগার অভিযোগ যাত্রীদের।
ঢাকা থেকে গতকাল সোমবার সকাল ১০টায় ইউনিক পরিবহনে উঠা যাত্রী আবু জাফর মৃধা চট্টগ্রাম পৌঁছেন রাত ৮টায়। গর্তে ভরা সড়কে চালকের গাড়ি চালানোর প্রতিবন্ধকতা, আবার সিএনজি অটোরিকশার জন্য গাড়ির গতি বার বার কমানোসহ গর্তের দরুন বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি অনেকটাই অসহনীয়। গতকাল সোমবার মীরসরাই উপজেলার বারইয়াহাট থেকে চট্টগ্রামগামী কমফোর্ট হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম পৌঁছা রোগী ইসমাঈল হোসেন (৬০) এর পুত্র আসিফুল ইকবাল জানান, তিনি হৃদরোগের আক্রান্ত তাঁর পিতাকে অক্সিজেন দিয়ে চট্টগ্রা...




