Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো

মীরসরাই
আকাশ ইকবালঃ মীরসরাই নিজামপুর রেল স্টেশন সড়কের উপর নির্মিত কাঠের সাঁকোর উপর দিয়ে প্রতিদিন শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীসহ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ। জানা যায়, গত ২৫ জুন প্রবল বর্ষণের ফলে পাহাড়ি ঢলে সড়কটি ভেঙ্গে যায়। এই সড়কের উপর নির্ভরশীল হয়ে বাস করছে এলাকার প্রায় ১০ হাজার মানুষ । এতে অনেক দিন পর্যন্ত কোন ব্রিজ বা কালর্ভাট না থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ভোগান্তির মধ্যে দিন পার করছিল। পরে এলাকা বাসী টাকা তুলে বাঁশের সাঁকো নির্মাণ করে। এতে ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ ও শিশুরা পারাপার হতে পারলেও চলাচল করতে পারছে কোন যানবাহন। এতে বিপাকে পড়েছে এলাকা বাসী। বাজার থেকে সওদাপাতি মাথায় করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। ঐ এলাকায় প্রচুর সবজি ও ফসল চাষাবাদ করা হয়। এতে কৃষকরা আরো বেশি বিপাকে পড়েছে। সড়কে যানবাহন চলাচল করতে না পারায় অনেক দূর দিয়ে দুই তিন গ্রাম হয়ে গুরে বাজারে সবজি নিয়ে আসতে হয়। এতে ...
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন

বিনোদন, মীরসরাই, সারা-দেশ, সাহিত্য-সংগঠন
রসরাই প্রতিনিধি : “বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”এই চেতনাকে ধারণ করে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সচেতন নাগরিক সমাজ-মীরসরাই’র উদ্যোগে মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সচেতন নাগরিক সমাজ মীরসরাই উপজেলা শাখার সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ মীরসরাই উপজেলার আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (প্যানেল-২) ইয়াসমিন আক্তার কাকলী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন, মীরসরাই দূ...

মীরসরাইয়ে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ-৩

জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারের গাংচিল ফিলিং স্টেশনের মালিকের অর্ধ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীদের গুলিতে তিনজন গুলীবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদের মিঠাছরা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রামের হলি হেলথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মিঠাছরা বাজারস্থ পূর্বালী ব্যাংক মিঠাছরা শাখার নিচে উক্ত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা ও ঘটনার সময় গুলির হাত থেকে বেঁচে যাওয়া গাংচিলের হিসাব রক্ষক শংকর চন্দ্র নাথ জানান, সকাল সাড়ে এগারটায় আমাদের ৩টি ফিলিং ষ্টেশানের সাপ্তাহিক জমা দেবার জন্য দুটি ব্যাগে ১ কোটি টাকা নিয়ে ব্যাংকের সামনে প্রাইভেট কার নং চট্টমেট্রো গ ১১- ৪৩০১ থেকে নামতেই কয়েকজন কালো মুখোশধারী যুবক তাদের উপর্যুপরী গুলী করে ১টি টাকার ব্যাগ নিয়ে চলে যায়। তবে আরেকটি ব্যাগ নিতে পারেনি ছিনতাইকারীরা। ছিনিয়ে ন...

গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন : চ্যাম্পিয়ন আবুতোরাব উচ্চ বিদ্যালয়

খেলাধুলা, মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে গতকাল ২৫ আগষ্ট উপজেলা ভিত্তিক গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মীরসরাই স্টেডিয়ামে। উপজেলা ভারপ্রাপ্ত ( প্যানেল-২) চেয়ারম্যান ইয়াসমীন সাহীন কাকলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মাস্টার এনামুল হক । এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা মেয়র এম শাহজাহান, ব্যারিষ্টার মুনির আহমদ চৌধুরী, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক। মীরসরাই উপজেলার ১৬টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় খেলায় অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আবুতোরাব উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় ওসমানপুর উচ্চ বিদ্যালয়।...

সামাজিক সচেতনতা সৃষ্টিতে মীরসরাইতে মাদক বিরোধী সমাবেশ

বিশেষখবর, মীরসরাই
মাদক বিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টির ল্েয মীরসরাইতে মাদক বিরোধী সমাবেশ ও মত বিনিময় সভা করেছে মীরসরাই মুক্তি ফাউন্ডেশন। ২২ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় মীরসরাই মীর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রবীণ শিক শেখ আতাউর রহমানের উদ্যোগে আয়োজিত সমাবেশে বিভিন্ন পেশার লোকজন সহ তরুণ ও যুবসমাজকে মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য উৎসাহিত করা হয়। আয়োজিত উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন কবি ও কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী। পুরো অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরী। সমাবেশে উপস্থিত গনদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-টু) ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, মী...

এবারও কি ভুক্তভোগী নিম্নবিত্ত মধ্যবিত্ত ?

মুক্তাঙ্গন, সম্পাদকীয়
॥ ওমর ফারুক ইমন ॥ অরুপ কুমার ধর একজন বেসরকারি চাকুরিজীবি। সারা মাস কাজ করে যা পান তা দিয়ে কষ্ট করে হলেও চালিয়ে নিচ্ছেন ছেলে মেয়েদের পড়ালেখাসহ সংসারের খরচ। প্রতিদিনের মত বাড়ি থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে বাজারে এলেন। সিএনজি অটোরিক্সায় উঠবেন এমনসময় ড্রাইভার বলে উঠলো, ভাইজান ভাড়া দশ টাকা বাড়িয়ে দিতে হবে। অরুপ কুমার দাঁড়িয়ে গেলেন, প্রশ্ন করলেন কেন ? উত্তরে অটোরিক্সা চালক বললো, একেতো মহাসড়কে যেতে পারছিনা তার উপর সিএনজি রিফুয়েলিংয়ের জন্য সময় দিয়েছে মাত্র দুই ঘন্টা। এ অল্প সময়ে হাজার হাজার সিএনজি কিভাবে সিএনজি সংগ্রহ করবে ? যারা পাচ্ছে তারাও ৮-১০ ঘন্টা বসে থেকে সিএনজি সংগ্রহ করছেন। বাকী সময়ে মালিকের নির্ধারিত জমার টাকা তুলবো নাকি নিজেদের জন্য আয় করবো। অরুপ কুমারকে তো যেতেই হবে অফিসে, বাড়তি ভাড়া হলেও কি। বাড়তি ভাড়ার বোঝা নিয়ে অন্যদিনের মতো সিএনজি অটোরিক্সা করে অফিসের উদ্দেশ্যে রওয়ানা হলেন তিনি।...

বাসের চাকায় নিভে গেল কলেজ ছাত্রীর জীবন প্রদীপ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাবা চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কেয়ারটেকারের চাকরি করে, মা বাবা ও বড় দু ভাইসহ সবার স্বপ্ন আদরের মেধাবি ছোট বোন পড়ালেখা করে কিছু একটা হবে। কিন্তু একমাত্র বোনের সেই স্বপ্ন দলিত হলো স্কুল বাসের চাকায়। নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ১ম বর্ষের মানবিক বিভাগের মেধাবি ছাত্রী মোর্শেদা আক্তার তানিয়া (১৭) প্রতিদিনের মতো গতকাল শনিবার কলেজ থেকে দুপুর ১টায় বাড়ি ফেরার জন্য উঠে স্থানীয় জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বাসে। উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের পোলমোগরা আবুল কাশেম বালিকা বিদ্যালয়ের সামনে নামতেই পা রাখছিল নিচের আইল্যান্ডে। কিন্তু পিছলে গিয়ে সে পড়ে যায় নিচে। আর বাসও চলতে থাকায় মুহূর্তেই চলে যায় চাকার নিচে। গুরুতর আহত অবস্থায় প্রথমে মাতৃকা হাসপাতাল ও পরে বিকাল ৪টায় চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তানিয়া পোলমোগরা গ্রামের মো. আলাউদ্দিন প্রকা...

মীরসরাইয়ে ২৯ আনসার ব্যাটালিয়নের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে অবস্থিত ২৯ আনসার ব্যাটালিয়নের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে ২৯ ব্যাটালিয়নের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে মিলাদ মাহফিল, আনন্দ র‌্যালী, ক্রীড়া প্রতিযোগীতা, কেক কাটা, প্রীতি‎‎‎ভোজ, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়নের চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার নির্মলেন্দু বিশ্বাস, উপ-পরিচালক আজিম উদ্দিন, আনসার ভিডিপি চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট ইয়াসিন আরাফাত, ১২ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ কামারুজ্জামান, উপ-অধিনায়ক তানজিনা, ২৯ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ সেলিমুজ্জামান, কোম্পানী অধিনায়ক মোহাম্মদ টিটুল মিয়া, ব্যাটালি...