Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ২জন। গতকাল শুক্রবার সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ১৪-৮৭১৮) মীরসরাইয়ের বড়তাকিয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার (চট্টগ্রাম থ ১১-৬৩২৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই চালক নুরুল ইসলাম (৩৮) মারা যান। নিহত নুরুল ইসলাম উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মনু ভূঁইয়া পাড়া এলাকার জহিরুল হকের পুত্র। এছাড়া গুরুতর আহত হয়েছেন সাইফুল ইসলাম (১৮) ও মোঃ আজাদ (২০) নামে আরো দু’জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, সিএনজিটি উল্টো সাইড দিয়ে যাচ্ছিল বলেই এই দুর্...

মীরসরাইতে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ঘরবাড়ি

জনপদ, মীরসরাই
খবরিকা ডেস্ক :: মীরসরাই উপজেলার সর্বত্র টানা তিন দিনের প্রবল বর্ষণ আর পাহাড়ী ঢলে উপজেলার সর্বত্র নিন্মাঞ্চল প্লাবিত হয়ে রাস্তাঘাট, ঘরবাড়ী, ক্ষেত খামার সবই পানির নিচে তলিয়ে গেছে। মীরসরাই পৌরসভার গোভানিয়া ফেনাফুনি গ্রামটি এখন পানির নিচেই বলা চলে। এই গ্রামের ঘরবাড়ী এখন রাস্তাঘাট সবই এখন পানির নিচে। এই গ্রামের অন্তত ৫ শত পরিবার এখানে মানবেতর জীবন যাপন করছে। রাস্তাঘাট ঘরবাড়ি সবই পানির নিচে। পুরো উপজেলায় বর্তমানে হাজার হাজার মানুষের ঘরবাড়ি জলাবদ্ধ হয়ে দূর্যোগপূর্ণ অবস্থা বিরাজ করছে। ভেঙ্গে যাওয়া নিজামপুর রেল ষ্টেশন সড়ক টানা দুইদিনের প্রবল বর্ষণ আর পাহাড়ী ঢলে ভেঙ্গে ধ্বসে যায়। এছাড়া বিভিন্ন স্থানে কাঁচা,পাকা,আধাপাকা রাস্তাসহ গ্রামীণ সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় যানবাহন ও জন চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। কোন কোন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেসে গেছে বহু মৎস্য ঘের ও পুকুরের মাছ...

মীরসরাইয়ে ছাত্রলীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি ॥ মীরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তঃত ১০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। গতকাল বুধবার মীরসরাই সদর ও হাদি ফকিরহাটে এ সংঘর্ষ হয়। অবশেষে গতকাল বুধবার দুপুর ২টার পর মীরসরাই থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় দা, ছুরি, কিরিছ বহন করা ছাত্রলীগ কর্মীদের। কলেজে অধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। দুই পক্ষই কলেজে দলবল নিয়ে মহড়া দিতে থাকে। গতকাল বুধবার দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল বুধবার মীরসরাই ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রিফাত গ্রুপ ও মীরসরাই সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিন গ্রুপের পূর্ব বিরোধের জের ধরে তুমুল সংঘর্ষ বাঁধলে দু’পক্ষই মীরসরাই বাজারে সশস্ত্র মহড়া দিতে থাকলে জনমনে আতংক ছড়ি...

মীরসরাইয়ে চোরাই কাঠসহ ট্রাক আটক মালিক গ্রেপ্তার

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি ॥ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার চিন্‌কি আস্তানা এলাকা থেকে গতকাল সকালে জোরারগঞ্জ থানার এসআই সুজন পাল সঙ্গীয় ফোর্স নিয়ে কাঠ বোঝাই চট্টগ্রাম মুখী (ঢাকা মেট্রো-চ ১১-১৯৬১) একটি ট্রাক আটক করে। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনার প্রায় ৬ঘন্টা পরে বিকেল ৩টার সময় ট্রাক ও গাছের মালিক ভূজপুর এলাকার সোনাই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমাম (৩০) কে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। এছাড়া আটককৃত ট্রাক তল্লাশি করে সম্প্রতি করাত কলে কাটা বিভিন্ন সাইজের ১৫০ পিস আকাশমনি কাঠ পাওয়া যায়। এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই সুজন পাল জানান, ঘটনার সাথে জড়িত এক জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।...

সবাইকে ছাড়িয়ে মুস্তাফিজ

খেলাধুলা
মুস্তাফিজুর রহমান জানিয়ে দিলেন, তিনি ধূমকেতু নন, বাংলাদেশের ক্রিকেটে এসেছেন ধ্রুবতারা হতে। ৫ উইকেট নিয়ে স্মরণীয় করেছিলেন অভিষেক। দ্বিতীয় ওয়ানডেতে ছাড়িয়ে গেলেন অভিষেককেও! গতকাল ভারতের বিপক্ষে তরুণ বাঁহাতি পেসার নিয়েছেন ৬ উইকেট! ওয়ানডে ইতিহাসে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ৫ ও ৬ উইকেট নেওয়ার রেকর্ড আর কারো নেই। প্রসঙ্গত, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। সাকিবের আবির্ভাব বাংলাদেশের ক্রিকেটকে অন্য এক যুগে নিয়ে গিয়েছিল। সাকিব এখন বিশ্বসেরা একজন অলরাউন্ডার। সাকিবের মতোই ওয়ানডেতে ১৯ বছর বয়সে অভিষেক তরুণ মুস্তাফিজের। সাকিব প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে পেলেও মুস্তাফিজ পেয়েছেন ভারতকে। গড়েছেন ইতিহাস। তার প্রশংসায় পঞ্চমুখ সাকিব আল হাসান বললেন, ‘রত্নের খোঁজ পেয়েছে বাংলাদেশ, মুস্তাফিজ বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া।’ এর আগে ক্যারিয়ারের প্রথম দু’ ওয়ানডে খেলায় পাঁচ উইকেট ...

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল চোরেরা! ।। মীরসরাইয়ে সেহরি খেয়ে এক পরিবারের ৮ জন অসুস্থ

মীরসরাই
মীরসরাইয়ে গত বৃহস্পতিবার প্রথম রোজার সেহরি খেয়ে এক পরিবারের ৮জন অসুস্থ হয়ে পড়েছে। উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের মধ্যম মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন আজিম উদ্দিন (৩৫), মেহেরুন্নেছা (২০), সোনিয়া আক্তার (২২), আয়েশা আক্তার (৩২), আক্তারুন্নেছা (৬০), মরিয়ম বেগম (৯০), কামরুল হাসান (১৫) ও আনাছ আল হাসান (১২)। তাদের মিঠাছরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বৃদ্ধা আক্তারুন্নেছা ও মরিয়ম বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল রাত ১০টায়ও মরিয়ম বেগমের জ্ঞান ফিরেনি। অসুস্থরা শেখ বাহার আলী চৌধুরী বাড়ির প্রবাসী হেলাল উদ্দিনের পরিবারের সদস্য। হেলাল মীরসরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমানের ভগ্নিপতি। জানা যায়, চোরের দল চুরির সুবিধার জন্য সেহরির খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। সেই খাবার খেয়ে তারা অসুস্থ হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. জোবায়দুল হুদ...

মীরসরাইয়ে সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

মীরসরাই, সারা-দেশ
।।খবরিকা ডেস্ক ।। মীরসরাই সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চালক নিহত হয়েছে। রবিবার (১৪জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকার গোয়ামারা ব্রিজে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বেলাল হোসেন (২২)। সে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকার কিতাব আলীর পুত্র। নিহতের লাশ সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশানের কর্মীরা উদ্ধার করেছে। চট্টগ্রামের রুবি সিমেন্ট কারখানা থেকে ৪'শ ব্যাগ সিমেন্ট নিয়ে বারইয়ারহাট আল-আমিন ট্রেডার্সে নেওয়া হচ্ছিল। এতে প্রায় ২ লাখ টাকার সিমেন্ট ছিলো বলে জানা গেছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফরিদ উদ্দিন জানান, ট্রাকের চালক কোরবান আলী ট্রাকটি (চট্টমেট্রো ট ১১ ৪১২৬) না চালিয়ে তার সহকারি বেলাল হোসেনকে ড্রাইভিং করতে দেয়। পথিমধ্যে রায়পুর এলাকায় সহকারী চালক নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের নীচে পড়ে যায়। দূর্ঘটনা কবলীত ট্রাকটি উদ্ধার করা সম্ভব ...

মীরসরাইয়ে অপহরণের পর স্কুল ছাত্র খুন ৬ দিন পর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
চট্টগ্রামের মীরসরাইয়ে স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যা করেছে অপহরণ কারীরা। ঘটনার ৬ দিন পর শুক্রবার সকাল ১০টা আসামীদের সীকারোক্তিতে গহীন পাহাড়ের নীচ থেকে শাকিবের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। নিহত স্কুল ছাত্র ফারহান শাকিব (১৫)। সে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের বসির উল্লাহ ভূঁইয়া বাড়ীর নাছির আহম্মদের ছোট ছেলে। সে জেবি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ জুন শনিবার অনুষ্টিত তার পরীক্ষা শেষে বাড়ীতে ফিরে। বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। এসময় তার পরিবার বিভিন্নস্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে পরদিন ৭ জুন তার ভাই রুবেল বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে। এরপর জোরারগঞ্জ থানা পুলিশের এসআই হামিদ বিভিন্নস্থানে সন্ধান করতে থাকে। এক পর্যায়ে নিহত শকিবের ব্যবহৃত মোবাইলের কল লিস্ট চেক করে তার প্রতিব...