মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থী আহত : মোটরসাইকেলে আগুন
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কয় এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার সময় উপজেলার করেরহাট বাজারে এ দূর্ঘটনার ঘটনা ঘটে।
জানা যায়, করেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিার্থী সুমাইয়া তাবাচ্ছুম (৭) মর্নিং শিফটের কাস শেষে বাড়ি ফিরছিল। করেরহাট বাজারের পূর্ব পাশে বারইয়ারহাট-রামগড় সড়কের সরকারতালুক গ্রামের রাস্তার মাথা এলাকায় অজ্ঞাত দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় সে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। এদিকে উত্তেজিত জনতা ও ছাত্র ছাত্রীরা ঐ মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে বিােভ করতে থাকে। পরে জোরারগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং পুড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুমাই...
