Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খবরিকা সম্পাদকের পিতা মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি::: দৈনিক যুগান্তর ও আজাদী প্রতিনিধি, পাক্ষিক খবরিকা সম্পাদক এবং মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান পলাশ এর পিতা, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবদুস সাত্তার ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গত সোমবার (২৫মে) রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার দুপুর দুইটায় মীরসরাই পৌরসদরের কলেজ রোডস্থ নিজ বাসভবন (খবরিকা ভবন) এর পার্শ্বস্থ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে তাঁকে দাফন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, মীর...

খবরিকা সম্পাদক পলাশ মাহবুবের পিতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই

মীরসরাই
নিউজ ডেস্ক ::: মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি, উত্তর চট্টলার জনপ্রিয় পত্রিকা পাক্ষিক খবরিকার সম্পাদক, দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর মীরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার গত রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ......রাজেউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মীরসরাই উপজেলা পোষ্টমাষ্টার হিসেবে সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। জানাযা : ২৬ মে রোজ মঙ্গলবার বাদ জোহর মীরসরাইস্থ তাঁর নিজ বাসভবনের সামনে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।...

মীরসরাইয়ে যুবলীগ সভাপতি মমিনুল ইসলাম টিপু’র তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মমিনুল ইসলাম টিপুর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলে সোমবার (২৫ মার্চ) মমিনুল ইসলাম টিপু স্মরণ পরিষদ মিলাদ মাহফিল, পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করে। মীরসরাই উপজেলা আওয়ামীলী কার্যালয়ে সকালে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে টিপুর কবরে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা মমিনুল ইসলাম টিপুর দীর্ঘ রাজনৈতিক জীবন , তাঁর আদর্শ নিয়ে আলোচনা করে বলেন, যে কোন রাজনৈতিক আন্দোলনে টিপুর আদর্শ রাজপথে নেতাকর্মীদের প্রেরণা হয়ে থাকবে। সভায় মীরসরাই উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক নুরুল আবছার সেলিমের সঞ্চালনায় ও উপজেলা আওয়াামীলীগের সাবেক প্রচার সম্পাদক শেখ শহীদুন্নবী’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উ...

অপপ্রচার ও ৯ টি ট্রাক ডাকাতি নিয়ে মীরসরাইতে সিপির সংবাদ সম্মেলন

মীরসরাই, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলাস্থ কমলদহ কর্পোরেট অফিসে দেশের শীর্ষ স্থানীয় পোল্ট্রি হ্যাচারী ফার্ম সিপি বাংলাদেশ এর উর্দ্ধতন কমকর্তা ও পরিচালকগন বৃহস্প্রতিবার (২১ মে) বিকাল ৪টায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় করেন । গত বুধবার ভোর রাতে সিপির ৯টি ট্রাকে ডাকাতি ও আড়াই লক্ষ টাকা লুটের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার জন্য স্থানীয় পোল্ট্রি এসোসিয়েশানকে দায়ী করে সিপি উপদেষ্ঠা ও পরিচালকগন বলেন আমরা এই দেশে থাইল্যান্ড থেকে বিনিয়োগ করতে এসেছি। ৯৫ শতাংশ বাংলাদেশী কাজ করছে এই ফার্ম গুলোতে। অথচ কিছু চক্রান্তকারি আমাদের ক্ষতি করার জন্য সদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরা আমাদের ৯ টি ট্রাকে ও ডাকাতি ঘটিয়েছে। উক্ত মতবিনিময়কালে সিপি কোম্পানীর এভিপি মার্কেটিং পিয়াওয়াট কিচারোয়েন, উপদেষ্টা মাহবুব চৌধুরী, জেনারেল ম্যানেজার আব্দুল মায়িদ, সিপি’র প্রজেক্ট ম্যানাজার রকিবুল হাসান, মীরসরাই উপজেলা আওয়...

অপপ্রচার ও ৯ টি ট্রাক ডাকাতি নিয়ে মীরসরাইতে সিপির সংবাদ সম্মেলন

Uncategorized
মীরসরাই প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলাস্থ কমলদহ কর্পোরেট অফিসে দেশের শীর্ষ স্থানীয় পোল্ট্রি হ্যাচারী ফার্ম সিপি বাংলাদেশ এর উর্দ্ধতন কমকর্তা ও পরিচালক গন গতকাল বৃহস্প্রতিবার (২১ মে) বিকাল ৪টায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় করেন । গত বুধবার ভোর রাতে সিপির ৯টি ট্রাকে ডাকাতি ও আড়াই লক্ষ টাকা লুটের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার জন্য স্থানীয় পোল্ট্রি এসোসিয়েশানকে দায়ী করে সিপি উপদেষ্ঠা ও পরিচালকগন বলেন আমরা এই দেশে থাইল্যান্ড থেকে বিনিয়োগ করতে এসেছি। ৯৫ শতাংশ বাংলাদেশী কাজ করছে এই ফার্ম গুলোতে। অথচ কিছু চক্রান্তকারি আমাদের ক্ষতি করার জন্য সদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরা আমাদের ৯ টি ট্রাকে ও ডাকাতি ঘটিয়েছে। উক্ত মতবিনিময়কালে সিপি কোম্পানীর এভিপি মার্কেটিং পিয়াওয়াট কিচারোয়েন, উপদেষ্টা মাহবুব চৌধুরী, জেনারেল ম্যানেজার আব্দুল মায়িদ, সিপি’র প্রজেক্ট ম্যানাজার রকিবুল হাসান, মীরসরাই উপজ...

মীরসরাইতে হ্যান্ডকাপসহ পালিয়েছে আসামি, ফের ধৃত

মীরসরাই, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি ॥ মীরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়েছে ওয়ারেন্টভুক্ত এক আসামী। রেজাউল করিম (২৩) নামের আসামিকে আটক করতে গিয়ে আসামীর পক্ষের সাথে জোরারগঞ্জ থানা পুলিশের হাতাহাতির এক পর্যায়ে পুলিশের এসআই (উপ পরিদর্শক) শাহ আলমকে আহত করে হ্যান্ডকাপ লাগানোসহ আসামি রেজাউল পালিয়ে যায়। ঘটনাটি গত বুধবার (২০ মে) দিবাগত রাত ১১টায় মীরসরাইয়ের করেরহাট ইউনিয়ন এলাকায় ঘটে। জানা গেছে, রেজাউলের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই রেজাউলকে গ্রেফতারে উদ্দেশ্যে জোরারগঞ্জ থানার সকহারী উপ-পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। পরবর্তীতে গ্রেফতারের পর আসামি রেজাউলকে থানায় আনার উদ্দেশ্যে তার হাতে হ্যান্ডকাপ পরানো হলে পরিবারের অপর সদস্য ও স্থানীয়রা পুলিশকে বাধা দেয়ার চেষ্টা চালায়। এ সময় অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্য ও স্থান...

মীরসরাইতে ৯ ট্রাকে গনডাকাতি, আড়াই ল টাকা লুট, ৫ চালক আহত

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া থেকে উপকূলীয় সংযোগ সড়কের আবুতোরাব এলাকায় বুধবার (২০ মে) ভোর ৩টায় ৯ টি পন্যবাহী ট্রাকে গনডাকাতি করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মীরসরাই থানা পুলিশের ৫টি টিম ঘটনাস্থলে ছুটে গেলে ডাকাতরা পালিয়ে যেতে সম হয়। ডাকাতদলের কবলে পড়া আহত চালক ও তিগ্রস্থদের থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় মীরসরাই উপজেলার মঘাদিয়া উপকূলীয় সিপি বাংলাদেশ লিঃ এর ৯টি পোল্ট্রি মুরগীবাহী ট্রাক চট্টগ্রামের উদ্যেশ্যে গতকাল ভোর ৩টার পর রওনা হয়ে মহাসড়কের দিকে আসছিল। আবুতোরাব বাজার পেরিয়ে মিরসরাই ট্রাজেডীস্থল পেরুলেই নির্জন স্থানে ডাকাতদল ট্রাকগুলোকে রাস্তার মধ্যখানে ব্যারিকেড দিয়ে দাঁড়াতে বাধ্য করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ৯টি ট্রাকের চালক ও হেলপাারদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় । এসময় বাধা দেয়ার চেষ্টা কালে ডাকাতদের ছুরি ও লাঠির আঘাতে আহত হয় চালক ম...

মীরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মীরসরাই, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি ॥ মীরসরাইতে পানিতে ডুবে গতকাল বিকাল ৫টায় পৌর এলাকার জনৈক ঠিকাদার ব্যবসায়ীর একমাত্র শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু ঘটে। প্রাপ্ত তথ্যে জানা যায় মীরসরাই পৌরসভার প্রফেসর নিজাম উদ্দিনের বাড়ীর ইট বালু সাপাইয়ার্স ইয়াকুব আলী ভূঞার দেড় বছর বয়সের একমাত্র শিশু পুত্র ইফাজ উদ্দিন। কয়েকদিন আগে মা কামরুন্নাহার এর সাথে ইফাজ নানারবাড়ী মায়ানী ইউনিয়নের মকছুদ কেরানী বাড়ীতে বেড়াতে যায়। গতকাল দুপুরে শিশু ইফাজের পিতা ইয়াকুব ভূঞা শ্বশুর বাড়ী গিয়ে পুত্র কান্না করবে বলে ফাঁকি দিয়ে মীরসরাই চলে আসে । এদিকে শিশু ইফাজ বাবাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয় । এক পর্যায়ে বাড়ীর লোকজন বিকেল ৫ টায় শিশুটির লাশ বাড়ীর পাশে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে মাতৃকা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।...