Friday, October 30Welcome khabarica24 Online

Author: faruque emon

অপরাধীর অভাবে জেলখানা বন্ধ করে দিচ্ছে নেদারল্যান্ড- জুয়েল রানা

অপরাধীর অভাবে জেলখানা বন্ধ করে দিচ্ছে নেদারল্যান্ড- জুয়েল রানা

মুক্তাঙ্গন, সারা-দেশ
 : বাংলাদেশে যখন হত্যা, ধর্ষণ, দুর্নীতি, রাহাজানিতে সমাজের জেরবার অবস্থা, জেলখানাগুলো যখন কয়েদিতে উপচে পড়ছে, তখন ঠিক তার বিপরীত চিত্র ইউরোপের সবচেয়ে কম ধর্ম পালনকারীদের দেশ নেদারল্যান্ডসের।   টেলিগ্রাফের খবর অনুযায়ী, ২০১৩ সালে কয়েদির অভাবে ১৯টি জেলখানা বন্ধ করে দেয় নেদারল্যান্ডস সরকার এবং এর ধারাবাহিকতায় ২০১৫ সালে আরো ৫টি জেলখানা বন্ধ করতে হয়েছে সরকারকে। ফলে বেকার হয়ে পড়েছে প্রায় ২ হাজার কারাকর্মী! যাদের মাত্র ৭০০ জনকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য জায়গায় চাকরি দেওয়া সম্ভব হয়েছে।   ২০০৪ সাল থেকে নেদারল্যান্ডসের অপরাধীর সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পেয়ে আসছে। জেলখানা ভরতে দেশটি সম্প্রতি নরওয়ে থেকে ২৪০ জন কয়েদিকে আমদানি করেছে। কয়েদি আমদানির এমন খবর আমাদের হতবাক করে নিশ্চয়ই! এও কি সম্ভব, কারাবন্দির অভাবে অপরাধী ভাড়া করে জেলখানা চালু রাখতে হচ্ছে।   কিন্ত এ...

ইন্টারনেট আসলে কত বড়?

বিজ্ঞান-প্রযুক্তি
খুব ব্যস্ত একটা জায়গা ইন্টারনেট। প্রতিটা সেকেন্ডে ৬ হাজার টুইট, ৪০ হাজার গুগল সার্চ এবং ২০ লাখের বেশি ইমেইল চালাচালি হয়ে থাকে। কিন্তু এই পরিসংখ্যান ইন্টারনেটের বিশাল আকার সম্পর্কে ধারণা দেয়। ইন্টারনেট কি আসলেই এত বড় একটা প্লাটফর্ম? ২০১৪ সালের সেপ্টেম্বের এক হিসাবে বলা হয়, গোটা বিশ্বে ১০০ কোটি ওয়েবসাইট রয়েছে। তবে এসব সংখ্যা প্রতি মুহূর্তে বদলে যায়। কোন একটি সাইটের মৃত্যু ঘটছে, আবার নতুন একটা তৈরি হচ্ছে। এসব আনাগোনার মধ্যে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে 'ডিপ ওয়েব' ধারণা। আর এ অংশটি গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে নেই। ডিপ ওয়েবে যা থাকে তা অন্যের জন্যে ক্ষতিকর নাও হতে পারে। আবার এতে গোপন এবং কালোবাজারের জিনিসপত্র থাকে যা বিশেষায়িত টর সফটওয়্যার দিয়েই দেখা যায়। ডিপ ওয়েব ছাড়া বাকি অংশটাকে ইন্টারনেটের উপরিতল বলেন অনেকে। এই অংশে ক্রমাগত পরিবর্তনের কারণেই ইন্টারনেটের বিস্তৃতি সম্পর্কে ধারণা পাওয়া য...

দেশে ফিরে যা বললেন মাশরাফি

খেলাধুলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ লড়াইয়ে মূলপর্ব নিশ্চিত করে বাংলাদেশ। তাই মূলপর্বে তাদের কাছ থেকে আরো ভালো কিছুর প্রত্যাশায় ছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু মূলপর্বে গ্রুপ ওয়ানের লড়াইয়ে একটি ম্যাচেও শেষ হাসি হাসতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা।   জয়ের হাসি হাসতে না পারলেও প্রতিটি ম্যাচে ভালো ক্রিকেট উপহার দিয়েছেন মাশরাফি-তামিম-মুস্তাফিজরা। তবে টাইগার সমর্থকদের সবচেয়ে বেশি পুড়িয়েছে ভারতের বিপক্ষে ১ রানে হারের হতাশা। স্বাগতিকদের বিপক্ষে ভাগ্যবিড়ম্বনায় হেরে গেলেও দারুণ প্রতিযোগিতা হওয়ায় সন্তুষ্ট অনেকেই।   টি-টোয়েন্টি মিশন শেষ করে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাশরাফি স্কোয়াড। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘সামনে আমরা আরো ভালো করতে পারব, দলের ক্রিকেটারদের মধ্যে এ য...

বরবটির স্বাস্থ্য উপকারিতা

সুস্বাস্থ্য
নুডুলস, রোল, ভাজি, ভর্তা অথবা তরকারিতে বরবটির তুলনা হয় না। এতে রয়েছে চমৎকার কিছু পুষ্টিমান। খাদ্যোপযোগী প্রতি ১০০ গ্রাম বরবটিতে রয়েছে জলীয় অংশ ৮৭.৫ গ্রাম, আমিষ ৩.০, শর্করা ৯.০, মোট খনিজ পদার্থ ০.৮ গ্রাম, ক্যালসিয়াম ৩৩ মিলিগ্রাম, আয়রন ৫.৯, ভিটামিন বি-১ ০.১৪, ভিটামিন বি-২ ০.৩০ মিলিগ্রাম, ভিটামিন সি খুব অল্প, খাদ্যশক্তি ১৮ ক্যালরি। বরবটির জাত ও স্থানের পরিবর্তনের সঙ্গে পুষ্টিমানের পরিবর্তন হতে পারে। আজ জেনে নেব বরবটির অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। * বরবটি সমৃদ্ধ ফ্ল্যাভোনয়েড নামে এ্যান্টিঅক্সিডেন্টে। এই উপাদান ক্যানসার কোষ বৃদ্ধিরোধ করতে চমৎকার কাজ করে। * বরবটিতে থাকা ভিটামিন কে আপনার অস্টিওআর্থারাইটিস সমস্যা থেকে অস্থিসন্ধির যত্ন নেয়। দেহে রক্ত জমাট বাঁধতেও ভিটামিন কে- এর ভূমিকা অনেক বেশি। * বরবটিতে রয়েছে প্রচুর উপকারি খাদ্য আঁশ। খাদ্যআঁশ শরীরের ক্ষতিকারক এলডিএল কলেস্টেরলের পরি...

সম্পন্ন মিঠানালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মীরসরাই, সারা-দেশ
আকাশ ইকবাল: গতকাল ২৬ মার্চ ২০১৬ ( শনিবার) মিঠানালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ১০ নং মিঠানালা ইউপি চেয়ারম্যান আবু তাহের ভূঁইয়া।  বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম আজম ও ভোষণ বাবুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম. ডি শরিফ উদ্দিন শোভন। অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ মো: কাজী  নুরুল হক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট চলচিত্রকার মোস্তফা মাহমুদ ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি খায়ের, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আশ্চার্য্য বাবু ...

তনুসহ সকল ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মীরসরাইয়ে ‘মানবাধিকার কমিশনের’ মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
আকাশ ইকবাল: ‘স্বাধীনতা মাসে তনু হত্যা- এই কেমন বর্বরতা’,  ‘নিরাপদ হোক নারীর পথ চলা’, ‘তনু হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘তনু হত্যার বিচার চাই’, ‘আমার মাটি আমার মা খুনি ধর্ষকের হবে না’, যৌন সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার চাই’, এমন নানা প্লেকার্ড নিয়ে তনু হত্যার বিচার চাইতে ছুটে এসেছে সর্বস্তরের সকল পেশার মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দ। উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ক্যান্টনন্টের ভেতরে নৃশংসভাবে ধর্ষন ও হত্যা করা হয়। তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তারের দাবিতে ইতি মধ্যে দেশের বিভিন্ন স্থানে সামাজিক সংগঠন থেকে শুরু করে সকল পেশার মানুষ ও ছাত্র-শিক্ষকরা আন্দোলন ও মানববন্ধন কর্মসূচীর আয়োজন করছে দফায় দফায়। আজ মীরসরাইয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন মীরসরাই উপজেলা শাখা কতৃক ...

দেশপ্রেম ও দেশ গঠনের শপথ নিয়ে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের স্বাধীনতা দিবস পালিত

সারা-দেশ
চট্টগ্রাম প্রতিবেদক: আজ ২৬ মার্চ। রক্ত অশ্রুস্নাত বিক্ষুব্ধ বিদ্রোহের দিন। বাঙালীর শৃঙ্খলমুক্তির দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকা জায়গা করে নেয়ার দিন। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালী। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এ ব-দ্বীপের মানুষ। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের সংঘমের বিনিময়ে স্বাধীনতা অর্জন চূড়ান্ত হয়। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন আজ। এইদিনটি পালন উপলক্ষে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব আলোচনা সভার আয়োজন করেন। আজ সন্ধ্যা ৬টায় বাংলাপোস্ট...

‘জাতীয় কবিতা মঞ্চ’ সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠিত

আমিরাত সংস্করণ, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  আমিরাত প্রতিনিধি: `কবিতা শান্তির র্ধম,শান্তির জন্য কবি ও কবিতা চাই'  এর লক্ষে  জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠিত হয়।   গতকাল ২৫শে মার্চ রোজ শূক্র বার বিকাল ৩টা অস্হায়ী কার্যলয়ে এক সাধারণ আয়োজনরে মধ্য দিয়ে জাতীয় কবিতা মঞ্চের আহবায়ক    কমিটি গঠন করা হয়। কবি মুছা কে সভাপতি করে  কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্নাকে সদস্য সচিব করা হয়। কবি ও কলামিষ্ট মোহাম্মদ মুছার সভাপতিত্বে সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুবাইয়ের  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লুলু ফ্যাশনের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সাইফ। তিনি বলেন কবিতা চাই সত্য অন্যায়ের জন্য, কবিতা মানুষের মন কে সুন্দর করে তুলে। বিশেষ অথিতি ছিলেন সমাজসেবক, ইসলামি চিন্তাবিদ, ব্যবসায়ী মোহাম্ম সিরাজদ্দোলা মামুন।  আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, জুয়েল মাহমুদ, মোহাম...