Friday, October 30Welcome khabarica24 Online

Author: faruque emon

মৃত্যুর কয়েক ঘন্টা আগে ফেসবুকে তনুর শেষ তিনটি পোস্টে কি ছিলো?

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
অামার মতে সেই সব মানুষের সাথে মিশা উচিৎ যারা সব সময় তোমার ভালো চায়’ ১৬ মার্চ রাত ২টা ৫৩ মিনিটে এমন একটি স্ট্যাটাস দিয়েছিলেন বর্বরতার শিকার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। এরপর তার আরেকটি স্ট্যাটাস ছিলো ট্রাভেলিং নিয়ে। সেখানে বিস্তারিত কিছু না লিখলেও উল্লেখ্য ছিলো সে সিলেট যাচ্ছে। তার নিচেই ছোট্ট করে লিখেছিলেন ‘1st time..so happy’। এই স্ট্যাটাসটি তিনি দিয়েছিলেন ১৮ মার্চ রাত ১২টা ৪৩ মিনিটে। সর্বশেষ তথা যেদিন খুন হন তনু তার কয়েক ঘন্টা আগে বেশ কয়েকটি ছবি তিনি তার ফেসবুকে আপলোড করেন। ছবিগুলো ছিলো সিলেটের চা বাগান ও পাহাড় এবং হাওড়ের। এই ছবিগুলো তিনি আপলোড করেন ২০ মার্চ বিকেল ৩টা ৩৪মিনিটে। এরপর তিনি ৪টার দিকে সেনানিবাসের বাসা থেকে বের হন টিউশনি করার উদ্দেশ্যে। বাসা থেকে টিউশনি করা বাসার দূরত্ব ২শ’ গজ। অন্যদিন ২টি টিউশনি শেষ করে বাসায় ফিরতেন রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্য...

সেরা পুষ্টিগুণে সমৃদ্ধ গাজর

সুস্বাস্থ্য
শীতকালীন নানা সবজির মধ্যে গাজর অন্যতম। বাহারি রঙের এই সবজিটি পুষ্টিগুণে সেরা। কাঁচা খাওয়ার পাশাপাশি নানা রকম সৌখিন রান্নায় গাজরের ব্যবহার চলে। গাজরের হালুয়া বা পায়েসের যথেষ্ট সুনাম রয়েছে। আকর্ষণীয় রঙ আর স্বাদের জন্য ছোট বড় সবার কাছেই এই সবজিটি প্রিয়। গাজরে প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ। আমাদের শরীর ও ত্বক- দুটির জন্যই এর পুষ্টি খুবই উপকারী। প্রতি ১০০ গ্রাম গাজরে আছে ক্যারোটিন ১০, ৫২০ মাইক্রোগ্রাম, শর্করা ১২.৭ গ্রাম, আমিষ ১.২ গ্রাম, জলীয় অংশ ৮৫.০ গ্রাম, ক্যালসিয়াম ২৭.০ মি. গ্রাম, আয়রণ ২.২ মি গ্রাম, ভিটামিন বি১ ০০.০৪ মি. গ্রাম, ভিটামিন বি২ ০.০৫ মি. গ্রাম, চর্বি ০.২ গ্রাম, ভিটামিন সি ১৫ মি. গ্রাম, আঁশ ১.২ গ্রাম, অন্যান্য খনিজ ০.৯ গ্রাম, খাদ্যশক্তি ৫৭ ক্যালরি। এসব উপাদান আপনার সুস্থতায় সক্রিয় ভূমিকা পালন করে। – গাজরে আছে বিটা ক্যারোটিন যা আমাদের লিভারে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। পরে সেট...
ধর্ষক ছেলেকে পুলিশে দিলেন মা

ধর্ষক ছেলেকে পুলিশে দিলেন মা

আন্তর্জাতিক
ভারতে এক মা তাঁর ধর্ষক ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ ঘটনাটি ঘটেছে মেঘালয় রাজ্যে৷ এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ধর্ষক যুবকটি এখন জেল হাজতে৷ এমন মা যদি আমাদের দেশের প্রতিটা ঘরে ঘরে থাকতো তাহলে হয়ত ধর্ষণ অনেক কমে যেত।

পুরস্কার পাচ্ছে শঙ্খচিল

বিনোদন
দুই বাংলার ছবি শঙ্খছিল পুরস্কার পাচ্ছে মুক্তির আগেই । জানা গেছে ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে শঙ্খচিল। গৌতম ঘোষ পরিচালিত শঙ্খচিল ছবিটি দর্শক দেখতে পাবেন পয়লা বৈশাখ থেকে। সোমবার ( ২৮ মার্চ ) এ খবর পান সিনেমাটির পরিচালক । যৌথ প্রযোজনার এই ছবি বাংলাদেশ ও ভারতের কলকাতায় মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল। ২০১৫ সালে বাংলা ভাষায় নির্মিত সেরা ছবি বিভাগে বিজয়ী হয় ছবিটি। এ বিষয়ে গৌতম ঘোষ বলেন, ‘আমার যৌথ প্রযোজনার আরেকটি ছবি মনের মানুষ ২০১০ সালের ৪ নভেম্বর মুক্তি পেয়েছিল। এর আগের দিন গোয়া আন্তর্জাতিক উৎসবে ছবিটি “স্বর্ণময়ী” পুরস্কার পায়। এই পুরস্কার পাওয়ায় ওই সময় ছবিটি গণমাধ্যমে দারুণ প্রচার পেয়েছিল। এবার শঙ্খচিল ছবির ক্ষেত্রেও তেমনটি হলো।’ তিনি আরও বলেন, ‘আশা করছি, মুক্তির তিন সপ্তাহ আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার বিষয়টা আমাদের ছবির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।’ শঙ্খচিল ছবিট...

কাঁপছে বিশ্ব! গাঙ্গুলি বলেন, ভাগ্য ভালো ক্রিকেট ছেড়ে দিয়েছি নাইলে মুস্তাফিজের বল আমার…

খেলাধুলা
ইস্টবেঙ্গলে খেলে মোনেম মুন্না কলকাতাবাসীর হৃদয় জয় করেন। এরপর আইপিএলে সাকিব। এখন কলকাতা জুড়ে শুধুই মুস্তাফিজের নাম। শনিবার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ শোচনীয়ভাবে হার মানে নিউজিল্যান্ডের কাছে। কিন্তু ২২ রানে ৫ উইকেট নিয়ে মুস্তাফিজ কলকাতা জয় করলেন। এক ম্যাচ খেলে মুস্তাফিজ এখন কলকাতাবাসীর প্রিয় ক্রিকেটার হয়ে গেলেন। বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ গতকালই দেশে ফিরেছে। অথচ রবিবার কলকাতা জুড়ে একটাই আলোচনা ছিল বাংলাদেশের মুস্তাফিজ। সৌরভ গাঙ্গুলি বলেন, ভাগ্য ভালো ক্রিকেট ছেড়ে দিয়েছি। তা না হলে মুস্তাফিজের বল মোকাবিলা করতে হিমশিম খেতে হতো। ঢাকায় ভারতের বিপক্ষে এই ছেলে দুর্দান্ত বল করে আলোচনায় উঠে আসে। ও যে আলোচনার পাত্র তা এবার স্বচক্ষেই দেখলাম। পাঁচ আউটের মধ্যে চারটিই বোল্ড। কি অসাধারণ বোলিং। এমন খেলতে পারলে উইকেট শিকারের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে যাবে। ওর বল আসলে ব্যাটসম্যানরা বুঝতেই প...

বান্দরবানে আলীকদম উপজেলার ইউপি নির্বাচন স্থগিত

সারা-দেশ
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার ৪ ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন জানান, সীমানা বিরোধ এবং ভোটার এন্ট্রি ভুল হওয়ার কারণে উপজেলার আলীকদম, চৈক্ষ্যং , নয়াপাড়া এবং কুরুকপাতা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন । উল্লেখ্য, বান্দরবানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৫টি ইউনিয়নে ১০৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আলীকদম উপজেলার এবার মোট ভোটার ২৭,৪৭২ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩,৫৮৭ এবং নারী ভোটারের সংখ্যা ১৩,৮৮৫ জন।...
জাতীয় পরিচয়পত্র না থাকলেও সিম নিবন্ধন করা যাবে

জাতীয় পরিচয়পত্র না থাকলেও সিম নিবন্ধন করা যাবে

বিজ্ঞান-প্রযুক্তি
জাতীয় পরিচয়পত্র না থাকলেও নিবন্ধণ করা যাবে সিম কার্ড। সম্প্রতি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এ কথ। ফলে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, এখন তারাও নিজের সিম কার্ড নিবন্ধন করে নিতে পারবেন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে প্রাথমিকভাবে নিবন্ধন করতে পারবেন। সঙ্গে দিতে হবে আঙুলের ছাপ। এ ছাড়াও যারা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তারাও সেই আবেদন নম্বরটি দিয়েই সাময়িক সময়ের জন্য সিম কার্ডের রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তবে যখন জাতীয় পরিচয়পত্র হাতে আসবে তখনই স্থায়ীভাবে নিবন্ধন প্রক্রিয়া সেরে নিতে হবে। সম্প্রতি মোবাইল অপারেটরদের গ্রাহসেবা কেন্দ্র ঘুরে ঘুরে নিবন্ধনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তারানা হালিম। এ পর্যায়ে গ্রাহকদের প্রশ্নের ভিত্তিতেই তিনি জানিয়ে দেন, যে গ্রাহকদের পরিচয়পত্র নেই তারা কিভাবে সিম কার্ড নিবন্ধন করবে...

সেরা চলচ্চিত্র বাহুবলী,অভিনেতা অমিতাভ

বিনোদন
ঘোষণা করা হয়েছে ভারতের ৬৩ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার । সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অমিতাভ বচ্চন। ‘পিকু’ সিনেমাতে অভিনয় করে তিনি এই স্বীকৃতি পাচ্ছেন।অন্যদিকে আলোচনায় থাকা কঙ্গনা রণৌতের ঘরে যাচ্ছে সেরা অভিনেত্রীর পুরস্কার। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমায় অভিনয় করে পাল্লা ভারি করেছেন তিনি।এসএস রাজামৌলির ‘বাহুবলী’ সেরা চলচ্চিত্রের তকমা লাগিয়ে অবাক করেছে। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালি নির্বাচিত হয়েছেন বছরসেরা পরিচালক হিসেবে। বাজিরাও মাস্তানি সিনেমা পরিচালনা করে  বানসালি এই পুরস্কার পাচ্ছেন বলে জানা যায়।...