Friday, October 30Welcome khabarica24 Online

Author: faruque emon

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ব বিষয়ক চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
     নিজস্ব প্রতিবেদক : পশ্চিম মায়ানী মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ব বিষয়ক চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন আর্দশ উচ্চ বিদ্যালয় আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযুদ্ব বিষয়ক চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয় বিদ্যালয় প্রঙ্গনে । উক্ত অনুষ্ঠানে আইনুল কবিরের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সহ-সভাপতি ফজলে আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নুরুল আবছার ও সামসুদ্দিন, ইউপি সদস্য মীর কাশেম মেম্বার,সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেক । পরে বিদ্যালয়ের প্রঙ্গনে একটি কক্ষে মীরসরাই ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের উদ্যেগে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ব বিষয়ক চলচিত্র প্রদর্শনী । উক্ত...

‘পাক্ষিক খবরিকা’ প্রকাশনার ১৭ বছর পূর্তি উপলক্ষে- বিশেষ সংখ্যা

প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, সারা-দেশ
খবরিকা ডেস্ক: পাক্ষিক খবরিকা‘র প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৪ এপ্রিল ২০১৬, ১ বৈশাখ ১৪২৩ বাংলা, পাক্ষিক খবরিকা প্রকাশনার ১৭ বছর অতিক্রম করছে। সত্য ও সুন্দরের পক্ষে নির্ভিকতার দৃঢ় প্রত্যয় নিয়ে সুদীর্ঘ ১৭টি বছর পথচলা অব্যাহত রাখতে পেরেছি সে জন্য আপনারা যাঁরা লিখা/ বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি রইল আমাদের সবিনয় কৃতজ্ঞতা। পাশাপাশি আমাদের বিশাল পাঠক সমাজের কাছেও আমরা কৃতজ্ঞ। উত্তর চট্টলার এই সমৃদ্ধ জনপদে বর্তমান শীর্ষস্থানীয় ও সর্বাধিক জনপ্রিয় এই পত্রিকাটির প্রতিষ্ঠা বর্ষিকী এবং ১৭ বছর পূর্তির এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা এই অঞ্চলের বরেণ্য ও প্রখ্যাত লেখক লেখিকাদের অমূল্য রচনা সম্ভারে সমৃদ্ধ একটি বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছি। অনবদ্য এই বিশেষ সংখ্যাটি সকলের সংগ্রহে রাখার মতো হবে, যা নিশ্চিত ভাবে বলা য...

মহান স্বাধীনতা দিবসে মীরসরাই সাংবাদিক ইউনিয়নের গভীর শদ্ধাঞ্জলী

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবসে প্রথম প্রহরে মীরসরাই উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন মীরসরাই সাংবাদিক ইউনিয়নের নেত্ববৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব পলাশ, সহ-সভাপতি রণজিত ধর, সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, সহ-সম্পাদক আনোয়ারুল হক নিজামী, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন শিবলু সদস্য রিপন গোপ পিন্টু, আকাশ ইকবাল ও ইমাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মেজবা উল আলম বাবুল, সংবাদকর্মী রেজা তানভীর, কামরুল ও তোহিদ।...

গাছগুলো দোলে সারাবেলা, বাতাসের সাথে করে খেলা… তনুর ফেসবুক

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বৃক্ষ লতা গাছপালা/ সবুজ তরু ছায়া মেলা/ দুপুর বেলা গাছের ছায়া/ শীতের সকালে রোদের খেলা। গাছগুলো দোলে সারাবেলা/ বাতাসের সাথে করে খেলা/ গাছের ডালে পাখি ডাকে/ সবুজ পাতার আড়াল থেকে/ পাখির ডাক ভালো লাগে/ শীতের এই সকালটাতে... শুভ সকাল কোনও এক সুন্দর সকালে এমনই একটি স্ট্যাটস ফেসবুকে লিখেছিলেন সোহাগী জাহান তনু। হয়তো গাছ, ধানক্ষেত, পাখি কিংবা প্রকৃতি খুব প্রিয় ছিল তার। তখনও কি তিনি জানতেন ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে সেই সুবজের মাঝেই ফেলে যাবে! তার রক্তে রঞ্জিত হবে সুবজ, গাছের ছায়া। ভালো লাগা পাখিরা ডাক ভুলে আতঙ্কে পাখা ঝাপটাবে ঘুঁটঘুঁটে অন্ধকারে। ‘Jahan Zara’ নামে তনুর ফেসবুক আইডি থেকে শুধু এই কবিতাই নয়, পল্লিকবি জসীম উদ্‌দীনের কবিতাও পাওয়া গেছে। গত ১০ ফেব্রুয়ারি তিনি পল্লিকবির একটি কবিতার কয়েকটি লাইন স্ট্যাটাসে লেখেন- ‘ক্ষেতের পরে ক্ষেত চলেছে ক্ষেতের নাহি শেষ সবুজ হাওয়ায় দুলছে ও কার...

‘লাশটা জঙ্গলে পড়ে ছিল, মাথাটা ছিল থেঁতলানো’

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
‘তনু বাসায় ফেরেনি শুনে টর্চলাইট নিয়ে মেয়ের খোঁজে বের হই। তখন রাত সোয়া ১০টার বেশি। বাসার কাছেই একটি কালভার্ট আছে। কালভার্টের পাশে দেখি তনুর একটি জুতা পড়ে আছে। আমি চিৎকার দিয়ে উঠি। তারপর আমার ছোট ছেলে আনোয়ার হোসেন রুবেলও বাসা থেকে বেরিয়ে আসে। কিছু দূরে ওর মোবাইল ফোনটা পড়ে থাকতে দেখি। একটু উঁচু জায়গায় জঙ্গলের মধ্যে তনুকে পেলাম। মাথার নিচটা থেঁতলে আছে। ওর মুখে রক্ত আর আঁচড়ের দাগ।’ সোহাগী জাহান তনুর বাবা ইয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে তার মেয়ের লাশ খুঁজে পাওয়ার কথা জানাতে গিয়ে হাহাকার করে ওঠেন এভাবেই। গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে।পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাস এলাকার পাওয়ার হাউসের পানির ট্যাংকের পাশে তনুর মৃতদেহ খুঁজে পান তার ...

রিয়াজের স্বপ্নে মাধবীলতা

বিনোদন
বিনোদন প্রতিবেদক, ঢাকা: এইচ.এস.এম তারিফ : নাট্যকার ও পরিচালক রাইসুল তমালের রচনা এবং আসাদুজ্জামান সবুজের পরিচালনায় একটি একক নাটকে অভিনয় করলেন চিত্রনায়ক রিয়াজ ও প্রভা। সম্প্রতি তারা জুটি বেঁধে ভিন্নধর্মী রোমান্টিক নাটক “মাধবীলতা, শুধু তোমার জন্য”তে অভিনয় করেছেন। রিয়াজ প্রভা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন নাবিলা ইসলাম। নাটকে মাধবীলতা চরিত্রে প্রভা, নাফা চরিত্রে নাবিলা ইসলাম ও রুপম চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। পরিচালক আসাদুজ্জামান সবুজ বলেন , সমরেশ মজুমদারের একটি উপন্যাস পড়ে ওলট-পালট হয়ে যায় রুপমের দৈনন্দিন জীবন। তার স্ত্রীর মাঝে খুঁজে ফেরে উপন্যাসের মাধবীলতার বৈশিষ্ট্য। কিন্তু নাফা তেমন নন। এ নিয়ে রুপম ও নাফার দাম্পত্য জীবনে শুরু হয় কলহ। বিপাকে পড়ে রুপম। চিত্রনায়ক রিয়াজ বলেন, গল্পটি পড়ে আমার খুব ভাল লেগেছে। দর্শক নাটকটি দেখে একটি মেসেজ পাবে। আমাদের নাটক ও ছবিতে এই জিনিসটা খুব জরুর...

চঞ্চল-মৌসুমি নতুন জুটি

বিনোদন
  সঞ্জিত সরকারের পরিচালনায় সম্প্রতি একটি ধারাবাহিক নাটকে জুটি বেধে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী মৌসুমি হামিদ। ধারাবাহিকটির নাম ‘পলাশ ফুলের নোলক’। নাটকটি রচনা করেছেন ইমদাদুল হক মিলন। নাটকের গল্পে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে গরীব পরিবারের সন্তান হিসাবে। কপালের ফেরে তিনি হয়ে যান গৃহশিক্ষক। কিন্তু শুধু পড়াশুনার কাজ না, পাগলের চিকিৎসাও করতে হবে তাকে। কারণ মানসিক ভাবে ভারসাম্য হারিয়েছেন মৌসুমি হামিদ। এ নাটকে গুরুত্বপূর্ন একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আবুল হায়াত। আর তারই মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমি হামিদ। এ নাটক প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা বুঝে না বুঝে অনেক ভুল করি। সেই ভুল কখনো কখনো কারো জীবনে ভালোও ডেকে আনতে পারে। আশাকরি, দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’ অভিনেত্রী মৌসুমি হামিদ বলেছেন, ‘অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, তা অন্যায়কারি যত আপনজন হোক না...

বাংলাদেশ ক্রিকেট দলের পরাজয় সইতে না পেরে-মৃত্যু

খেলাধুলা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরাজয় সহ্য করতে না পেরে হার্ট এ্যার্টাক করে মারা গেলেন এক ক্রিকেটপ্রেমী। প্রত্যাশার বিপরীত ফলাফল সহ্য করতে পারলেন না ক্রিকেটপ্রেমী আবুল কাশেম । তিনি মীরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশখালী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। এই ক্রিকেটপ্রেমী পাড়ায় আয়োজিত ক্ষুদে ক্রিকেট টুর্নামেন্টের মাঠ থেকে শুরু করে বাংলাদেশ দলের সকল খেলা উপভোগ করতেন দীর্ঘদিন যাবত। ৪৫ বছর বয়স হলেও তার মধ্যে ছিল তারুণ্যের উচ্ছ্বাস। বাংলাদেশ ক্রিকেট দলের খেলা মানে অন্তহীন প্রত্যাশার প্রহর। বুধবার (২৩ মার্চ) রাতে ভারতের ব্যাঙ্গালোরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ১ রানে পরাজিত হয়। প্রতিবেশীরা জানায়, বাড়ীর পাশে বাঁশখালী মুহুরী প্রজেক্ট এলাকায় একটি চায়ের দোক...