Friday, October 30Welcome khabarica24 Online

Author: faruque emon

তনু হত্যাকান্ড: উত্তাল কুমিল্লা শহর

সারা-দেশ
খবরিকা ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জানান তনুর হত্যাকান্ডের প্রতিবাদে আজ উত্তাল সাগরে পরিনত হয়েছে কুমিল্লাহ শহর। শিক্ষাথী ও সাধারণ মানুষ আজ অবরোধ করেছে কুমিল্লা অবস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। শিক্ষার্থীরা জানিয়েছেন তনু হত্যার বিচার না হলে উক্ত কর্মসূচী গুলো পালন করবেন। প্রশাসন যদি তনু হত্যার বিচার করতে না এগিয়ে আসে তবে আমাদের পরবর্তী পদক্ষেপ গুলো হলো। ১,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা ২,কুমিল্লা ও ক্যান্টনমেন্ট এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষনা করা ৩,রেল লাইন অবরোধ করা ৪,ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করা,কোন প্রকার বানিজ্যিক যানবাহন চলতে দেয়া যাবেনা ৫,ডি,সি অফিস অবরোধ এবং কর্মবিরতি ৬,থানা অবরোধ,কর্মবিরতি ৭,সকল শিক্ষক কর্মবিরতি দেবেন ৮,দৈনিক মিছিল, বিক্ষোভ করা হবে ৯,ছাত্রীরা অনশন করবে ১০,প্রধানমন্ত্রীর কাছে প্...
কুমিল্লা সহ সারা বাংলাদেশে আন্দোলনের ঝড়

কুমিল্লা সহ সারা বাংলাদেশে আন্দোলনের ঝড়

মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাট্যকর্মী ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে কুমিল্লায় আন্দোলনের ঝড় শুরু হয়েছে। গত রোববার এ হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবাদ-বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে তার সহপাঠি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। যা এখনো চলছে। এদিকে তনুর ব্যবহৃত মোবাইল ফোনের কললিস্ট সংগ্রহ পর্যন্তই পুলিশের তদন্ত এগিয়েছে। এছাড়া আপাতত নৃশংস ওই হত্যাকাণ্ডের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই পুলিশের কাছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। জানা যায়, গত রোববার সন্ধ্যায় টিউশনি করে বাসায় ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতনের পর হত্যার শিকার হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) নাট্যকর্মী সোহাগী জাহান তনু। রাত ১১টার দিকে ক্যান...
যে রাষ্ট্র সোহাগীদের বাঁচতে দেয় না- সুমন্দভাষিণী

যে রাষ্ট্র সোহাগীদের বাঁচতে দেয় না- সুমন্দভাষিণী

মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম
সুমন্দভাষিণী:: দুই ভাইয়ের এক বোন ছিল সে। বাবা-মা আদর করে তার নাম রেখেছিল সোহাগী। পুরো নাম সোহাগী জাহান তনু (১৯)। বন্ধুরা তনু নামেই চিনে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) ছাত্রী এবং একই কলেজের নাট্য সংগঠন ‘ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) সদস্য ছিল এই তনু। এখন আর নেই। সে গত রোববার রাতে লাশ হয়ে গেছে। একটি স্বপ্নে বিভোর মেয়েকে ছিঁড়ে-ছুবড়ে খেয়ে ফেলেছে এই রাষ্ট্র। হ্যাঁ, আমি রাষ্ট্রই বলবো। কারণ যে রাষ্ট্র সাধারণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, একের পর এক দুর্নীতি, অবিচার-অনাচার-অত্যাচার-নির্যাতনের সংস্কৃতির ধারক-বাহক হয়, তখন এসব কিছুর জন্য রাষ্ট্রকেই দায়ী করবো আমি। এ কোন রাষ্ট্রের অধীনে আছি আমরা? যেখানে হাজার-কোটি টাকা লোপাট হয়ে যায়, অথচ নিজেদের ডিজিটাল ডিজিটাল বলে গলা ফাটাই, এ কোন রাষ্ট্র, যেখানে সরকার প্রধান পরিবেশ পদক নিয়ে এসে সুন্দরবন ধ্বংসে নৃত্যগীত শুরু করে...
জোরারগঞ্জে আ.লীগ নেতার নিজস্ব অর্থায়নে সড়ক নির্মাণ

জোরারগঞ্জে আ.লীগ নেতার নিজস্ব অর্থায়নে সড়ক নির্মাণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
রাজিব মজুমদার ॥ মীরসরাই জোরারগঞ্জের খিলমুরালী গ্রামে এছাক সওদাগর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে জোরারগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক প্রসার কান্তি বড়ুয়ার নিজস্ব অর্থায়ণে প্রায় ১ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ইমন, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম নুনু, আকবর, আফছার, শহীদ, নজরুল ইসলাম বাবু, মুনতাসিম নাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ ব্যাপারে প্রসার কান্তি বড়ুয়া বলেন, বর্ষা মৌসুম এলে এসব কাদামাখা ও ভঙ্গুর গ্রামীণ সড়ক দিয়ে শিক্ষার্থীসহ গ্রামবাসী চলাচলে অসুবিধার সম্মুখিন হয়। তাই আমার ব্যক্তিগত অর্থায়নে ৯টি ওয়ার্ডে ৯টি সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। আমার দেখাদেখি সমাজের বিত্তবান মানুষেরা যেন দেশ ও সম...

বাংলাদেশে ধর্ষণের মহোৎসব চলছে- আকাশ ইকবাল

মুক্তাঙ্গন
আকাশ ইকবাল দেশে ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে মনে হয়। ইচ্ছে হয় এই এই দেশ ছেড়ে দূরে কোথাও ছলে যাই। থাকতে ইচ্ছে হয় না, বাঁচতে ইচ্ছে হয় না এমন একটা নোংরা দেশে। এই দিকে সরকার দেশে গণতন্ত্রের সুবতাস বয়, দেশ উন্নয়নের জ্বলে ভেসে যায়। দেশ নারীদের কে তার পূর্ণ অধিকার দিয়েছে। সরকার বার বার বলছে একমাত্র এই সরকার আমলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার আমলে নারী তার পূর্ণ অধিকার পেয়েছে। কিন্তু কোথায় তার অধিকার? এই দেখছি ধর্ষকদের তার নারী ধর্ষনের পূর্ণ অধিকার । যদি না পেতো তাহলে তাদের অন্যায়ের প্রতিরোধ করছে না কেন? বিচার করছে না কেন? আমি কিভাবে বলব আমার বাংলাদেশ তার নারীদের অধিকার দিয়েছে। গত কিছু মাস আগে ইরান সরকার একটি নির্দোষ মেয়েকে ফাঁসি দিয়ে দেয়। এদিকে মেয়েটির উপর নির্যাতন কারী বেঁছে যায়। আমি কি বলবোনা বাংলাদেশ আজ ইরান থেকে ও কম নয় । মানবাধিকার সংগঠনের হিসাব ও গণমাধ্যমের প্রকাশিত খবর থেকে জানা যায়...
নেপথ্যে দুই ভাই!

নেপথ্যে দুই ভাই!

আন্তর্জাতিক
বেলজিয়ামের ব্রাসেলসে ঘটে যাওয়া আত্মঘাতী সন্ত্রাসী হামলায় সন্দেহভাজনের মধ্যে দুজন সম্পর্কে ভাই বলে ধারণা করা হচ্ছে। প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালামের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল বলে পুলিশের সন্দেহ। পুলিশ সূত্রের বরাত দিয়ে এক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। এতে আত্মঘাতী দুজনের নামও প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন খালিদ ও ইব্রাহিম আল বাকরাওই। জানা যায় খালিদ ভুয়া নামে গত সপ্তাহে ব্রাসেলসে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন। পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালিয়ে আবদেসালামের হাতের ছাপ পেয়েছে।সালাহ আবদেসালামকে গত শুক্রবার ব্রাসেলস থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারের চার দিনের মাথায় গতকাল মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে সন্ত্রাসী হামলা চালানো হলে অন্তত ৩৪ জন নিহত হয়। খালিদ বেলজিয়ামের চার্লেরোই শহরেও একটি বাসা ভাড়া করে থাকতেন যেখানে আবদেসালাম ও ব্রাসেলস-ভিত্তিক ইসলামিক...

সুন্দরবনের শ্যালা নদীতে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধ

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ
সুন্দরবনের শ্যালা নদীতে স্থায়ীভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে নদী রক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এই তথ্য জানান। শাহজাহান খান বলেন, শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ও পরে কয়লাবাহী জাহাজ দুর্ঘটনায় পরিবেশগত কিছু হুমকি দেখা দিয়েছে। তিনি বলেন, ভারত-বাংলাদেশ প্রোটকল রুটে ১২ ফুটের বেশি গভীরতার কয়েকটি জাহাজ আটকে আছে। বুধবারই সেগুলো শ্যালা নদী দিয়ে পার করিয়ে দেয়া হবে। এরপর আর কোনো জাহাজ শেলা নদী দিয়ে চলাচল করবে না। এটি আমরা সিদ্ধান্ত দিয়েছি। বাগেরহাটের পূর্ব সুন্দরবনে ‘ডলফিনের অভয়াশ্রমে’ শ্যালা নদীতে গত ১৯ মার্চ শনিবার সন্ধ্যায় ১২শ’ ৩৫ মেট্রিক টন কয়লাবোঝাই লাইটারেজ জাহাজডুবির ঘটনায় বন বিভাগেড়র পক্ষ থেকে জাহাজটির মালিকসহ ৬ জনকে আসামি করে ৫ কোটি টাকার  ক্ষতিপূরণ মামলা করা হয়েছিল। রবিবার মধ্যরাতে পূর্ব সুন্দরবনে...

স্ত্রী-সন্তান কে গলা টিপে হত্যা

সারা-দেশ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারাতে যৌতুকের জন্য স্ত্রী ও ছয় মাসের শিশু সন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষান্ড স্বামী সাবের আলী (২৪)। এ ঘটনায় পুলিশ ঘাতক সাবের আলী ও তার বাবা, মাসহ চার জনকে আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকান্ড ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুইমারা উপজেলার বড় পিলাক এলাকার বাসিন্দা মাহবুব হোসেনের নেশাগ্রস্ত ছেলে সাবের আলী নিজ হাতে স্ত্রী মাজেদা বেগম (২০) ও ৬ মাসে শিশুপুত্র হৃদোয়ানকে গলা টিপে হত্যা করে। এ ঘটনায় মেয়ের বাবা সাহাব উদ্দিন মেয়ের জামাই, শশুর-শাশুড়ি ও দেবরসহ চার জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩, তারিখ-২৩-০৩-১৬। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘাতক স্বামী সাবের আলী, তার পিতা মাহবুব আলম, শাশুড়ি রেনুয়ারা বেগম ও তার ছোট ভাই শাহজাহানকে আটক করেছে। মেয়ের বা...