Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

”দেশব্যাপী ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা”- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
দেশব্যাপী অনুষ্ঠিত প্রথম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে (২৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ২০ দলীয় জোট শরিক জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ইউপি নির্বাচনে সহিংসতায় এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক। ভোটকেন্দ্রগুলো জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে। উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই ঘটনা ঘটেছে। এর আগে জিয়া পরিষদের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এসে সাংবাদিকদের কাছে তিনি বলেন ‘প্রহসনের নির্বাচন’ করতে সরকার দেশে নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে । ফখরুল বলেন, সরকার দেশে প্রহসনের নির্বা...

তাসিকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারঃ ভারতের বিপক্ষে অংশ নেওয়ার সম্ভবনা

খেলাধুলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপিলের পরিপ্রেক্ষিতে আইসিসি আজ বুধবার সকালে এই সিদ্ধান্ত নেয় বলে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আজই ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবেন তাসকিন জনালেন সূত্র। গতকালই আইসিসির টেকনিক্যাল কমিটি, জুডিশিয়াল কমিশন এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে শুনানিতে অংশ নিতে ব্যাঙ্গালুরুতে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে অনুষ্ঠিত শুনানি শেষে পাপনকে আইসিসি তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আভাস দিয়েছিল বলে জানান। অন্য একটি সূত্র জানিয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার এখনো হয়নি, আপিল খারিজ করে দিয়েছে। এখন পুরাপুরি সত্য জানতে বিসিবির সংবাদ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের আগে বড় এক ধাক্কা ছিল বাংলাদেশের জন্য। অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্...

মীরসরাইয়ে জামায়াত নেতা ইকবাল গ্রেপ্তার

মীরসরাই, সারা-দেশ
  খবরিকা ডেস্ক: মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ ইকবাল হোসাইন নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে। সে উপজেলার ওসমানপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেনে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ৫টি মামলা রয়েছে।   ইকবাল হোসেন ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের নুরুল ইসলাম মানিকের পুত্র। সোমবার (২১ মার্চ) রাতে ওসমানপুর বাজার থেকে তাকে আটক করা হয়। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ জানান, সোমবার রাতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরের নেতৃত্বে একটি টিম ওসমানপুর বাজারের অভিযান চালিয়ে জামায়াত নেতা ইকবাল হোসেনকে আটক করেন। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ৫টি নাশকতা মামলা রয়েছে।...
ছাত্রীদের সাথে অশালীন আচরণের জন্য জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকের বহিস্কারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্রীদের সাথে অশালীন আচরণের জন্য জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকের বহিস্কারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয়, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
রাজিব মজুমদার : মীরসরাইয়ে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ইন্সট্রাক্টর নুরুল ইসলাম নাহিদের বহিস্কারের দাবীতে আজ মঙ্গলবার (২২ মার্চ) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা ব্যানার নিয়ে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের বহিস্কার চেয়ে বিভিন্ন শ্লোগান দেন। এতে বক্তব্য প্রদান করেন কিবরিয়া, সাইফ, রিজভী, সাজিদ, মুক্তাদির, মুহাইমিনুল, হাসান, নাজমুলসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, নুরুল ইসলাম নাহিদ স্যার আমাদের ছাত্রী বোনদের মানসিকভাবে লাঞ্ছিত, পরীক্ষায় ফেল করানো, ক্লাশে নিয়মিত অনুপস্থিতি, বহিরাগতদের মাধ্যমে ছাত্রদের উপর হামলা, ক্ষমতার অপব্যবহার করে সকল ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত করার অপপ্রয়াস চালিয়েছে। আমরা তাঁর বিরুদ্ধে অধ্যক্ষ, বস্ত্র অধিদপ্তরের পরিচালক বরাবরে লিখ...
হারানো বিজ্ঞপ্তি

হারানো বিজ্ঞপ্তি

বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ
রেজা তানভীর: খান সাহেব নামের এই লোকটি আজ ৫ দিন ধরে নিখোঁজ।তার গ্রামের বাড়ি মিরসরাইয়ের নাজিরপাড়ায়। বান্দরবানে গৃহকর্মীর কাজ করত। গত ৫ দিন ধরে তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নেই  এমনকি তার মোবাইলেও তাকে পাওয়া  যাচ্ছে না। পাঁচ দিন ধরে  পরিবার থেকে লোকটি সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোনো স্বহৃদয়বান ব্যক্তি যদি উনার খোঁজ পেয়ে থাকেন নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন ০১৬৩০৯২৯৩৬৭...

আমার আশা ও স্বপ্ন আমি একদিন সঙ্গীত শিল্পী হবো- নুরুল ইসলাম

বিনোদন
আকাশ ইকবাল: পৃথিবীর প্রতিটি মানুষের জীবন গড়ার একটা লক্ষ থাকে। কেউ হতে চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা শিক্ষক। কিন্তু এই মানুষটির স্বপ্ন সবার থেকে আলাদা। নুুরুল ইসলাম স্বপ্ন ছাত্র জীবন থেকে দেখতেন তিনি একদিন দেশের নাম করা সঙ্গীত শিল্পী হবেন। নরুল ইসলাম ১৯৭৯ সালে ফরিদপুর জেলায় সদয়পুর থানায় জন্ম গ্রহণ করেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট। নুরুল ইসলাম ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এম.এ পাস করে বর্তমানে সানী গ্রুপ নামের একটি কোম্পানীতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। সেই স্বপ্ন আর সেই আশা নিয়ে এগিয়ে যাচ্ছেন সঙ্গীত নিয়ে। শত ব্যস্ততা ও কর্মের ভেতরেও তিনি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য অসম্ভব চেষ্টা করে যাচ্ছেন। উত্তর চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীত শিক্ষক লক্ষণ সেনের কাছে তিনি সঙ্গীতের উপর তালিম নিচ্ছেন সপ্তাহে তিন দিন। নুরুল ইসলাম ইতি মধ্যে মীরসরাই উপজেলায় খুব পরিচিত এ...

প্রথম বারের মতো বাংলাদেশে ফেসবুক ব্যবহারের নিয়ম-কানুন ঘোষণা করল সরকার

জাতীয়, প্রথম পাতা, সারা-দেশ
খবরিকা ডেস্ক: দেশে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ম-কানুন ঘোষণা করলো সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৬’ জারি করা হয়। ৬ পৃষ্ঠার নির্দেশিকায় ফেসবুক ছাড়া আরও ১০টি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে। একই সাথে বছর শেষে মূল্যায়নের ভিত্তিতে কার্যকর ব্যবহারকারীকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে পুরস্কার বা স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। সরকারিভাবে প্রকাশ করা এসব গাইডলাইন শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনো কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা যাবে না। জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কনটেন্ট প্রকাশ করতে নিষেধ করা হয়েছে এতে। এ...

দিতির শেষ দিনগুলি…

বিনোদন, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: ২০১৫ সালের শুরুটা বেশ ঝকঝকে ছিলো। মুঠি মুঠি আনন্দে পূর্ণ ছিলো দিতির দিনগুলি। নিজে নিজেই সদাই পাতি করতেন। রুটিন করে রান্না করতেন। ঘরদোর নিজের হাতে সাজিয়ে তুলতেন। আর কলটাইম হলেই দৌড় দিতেন শুটিংয়ে। খুব ব্যস্ত জীবন ছিলো তার। ব্যস্ততা থেকে ছুটি পেলেই কাছের মানুষদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে ভালোবাসতেন। মাতিয়ে রাখতেন শুটিং সেট। মুহুর্তেই হয়ে উঠতেন আড্ডার মধ্যমণি। সারাক্ষণই ঠোঁটের কোণে লেগে থাকতো চিরচেনা সেই হাসিটা। কিন্তু হঠাৎ সেই প্রানোচ্ছল হাসিটা মলিনতায় ঢেকে যেতে থাকে। দিনে দিনে আড্ডা থেকে নিজেকে গুটিয়ে নেয়া শুরু করেন। কি এক বিষন্নতায় কুড়ে কুড়ে খায় তাকে। বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে খুব একটা আমলে নেননি। কিন্তু শরীরটা একসময় বিদ্রোহ শুরু করে। ছেলে-মেয়ের জোরাজুরিতে গেলেন ডাক্তারের কাছে। রিপোর্ট ঘেঁটে ডাক্তাররা জানালেন, মস্তিস্কে ক্যান্সার! ভয়ংকর সংবাদ। আকাশ...