উত্তর জেলা আওয়ামীলীগ নেতা বাহার চৌধুরীর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিনিধি :: চট্টগাম উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা নুরুল আনোয়ার বাহার চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে মীরসরাইয়ে সমাজের অসহায় হতদরিদ্র ও খেটে-খাওয়া ৫শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (২ মে) সকালে মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সার্বিক তত্ত্বাবধানে উনার নিজ বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ৯টি ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, সম্পাদকের মাধ্যমে ইফতার সামগ্রী পৌছে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নুরুল গনি, সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ...







