Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

শাহআমানতে ১০৫ কেজি স্বর্ণ উদ্ধার

শাহআমানতে ১০৫ কেজি স্বর্ণ উদ্ধার

বিশেষখবর, স্লাইড
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৫ কেজি ওজনের এক বস্তা স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় আটজনকে আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মশিউর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯শ’ ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন প্রায় ১০৫ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৪৫ কোটি ১০ লাখ টাকা।...
শেখ মুজিব নয় জিয়া স্বাধীনতার ঘোষক: কাজী জাফর

শেখ মুজিব নয় জিয়া স্বাধীনতার ঘোষক: কাজী জাফর

জাতীয়, স্লাইড
শেখ মুজিব নয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।মঙ্গলবার  বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা করেন।সরকার চতুর্থ দফা উপজেলা নির্বাচনের ফলাফল পুলিশ, দলীয় ক্যাডার ও নির্বাচন কমিশনের মাধ্যমে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।১৯ দলের শীর্ষ নেতা কাজী জাফর বলেন, সরকার শুধু উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি করেনি তারা এখন জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট চার্জ গঠন করেছে।এসময় তিনি ১৯ দলীয় নেতাকর্মীদের বেগম জিয়ার নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলে...
মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ভাইয়ের সাথে অভিমান করে মো. রাকিব (২২) নামে কলেজ ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার (২৪ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার দিন বিকালে মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রাঘবপুর গ্রামের বন্দে আলী মেস্ত্রী বাড়ির আব্দুর রাজ্জাকের সাথে তাঁর ছোট ভাই ফেনী কলেজে স্নাতক পড়–য়া মো. রাকিবের সাথে ডিস এন্টেনা সংযোগ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোটভাই বড় ভাইকে থাপ্পড় দেয়। এ ঘটনায় তাঁদের পিতা ডা. মনির আহম্মদ ছোট ছেলে রাকিবকে ভৎর্সনা করে। রাকিব তা সহ্য না করতে পেরে অভিমানে ঐদিন রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। এরপর রাত ১০ টা অবধি সে খাবার খেতে না আসলে পরিবারের সদস্যরা অনেক ডেকেও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু ঘটে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের আত্মহত্যা ঘটনার ...
নিজামীর মামলার রায় যেকোন দিন

নিজামীর মামলার রায় যেকোন দিন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর নিজামীর বিষয়ে রায় যে কোন দিন ঘোষণা হবে। আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। রোববার আসামিপক্ষের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম তার আইনি যুক্তি-তর্ক উপস্থাপন সম্পন্ন করেন। পরে প্রসিকিউটর মোহাম্মদ আলী পাল্টা যুক্তি উপস্থাপন শুরু করেন। গত ১০ থেকে ১২ই মার্চ পর্যন্ত প্রসিকিউশনের পক্ষে মোহাম্মদ আলী, তুরিন আফরোজ ও সৈয়দ হায়দার আলী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষে মিজানুল ইসলাম ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন ১৩ই মার্চ থেকে। এ নিয়ে জামায়াত নেতা নিজামীর মামলায় দুইবার যুক্তি উপস্থাপন করা হলো। গত ২০শে নভেম্বর এ মামলায় যুক্তি উপস্থাপন শেষে যে কোন দিন রায় দেয়া হবে মর্মে (সিএভি) অপেক্ষমাণ রেখে দেন আদালত। পরে গত ৩১শে ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়...
খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দল। সন্ধ্যা সাড়ে ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। জন ল্যাম্বার্টের নেতৃত্বে ঘন্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট এন্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপীয় পিপলস পার্টির সালভাদর সেদোই অ্যালাবার্ট, অ্যালায়েন্স অব ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের মিশন প্রধান উইলিয়াম হানা অংশ নেন। বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোন পক্ষই সাংবাদিকদের কাছে কিছু বলেনি। তবে বিএনপি সূত্রে জানা গেছে, ৫ই জানুয়ারির নির্বাচন, বাংলাদেশ...
নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে

নিখোঁজ বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
  নিখোঁজ মালয়েশিয়ান বিমানটির আরোহীরা কেউ বেঁচে নেই। নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। দুঃখভারাক্রান্ত হৃদয়ে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনি বলেন, স্যাটেলাইটে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ফলাফল নির্ণয় করা হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইন্স বিমানের ২৩৯ জন আরোহীর পরিবারের কাছে সমবেদনা প্রকাশপূর্বক খবরটি জানিয়েছে। এর আগে এয়ারলাইন্সটির পক্ষ থেকে নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০’র আরোহীদের পরিবারবর্গের কাছে একটি টেক্সট বার্তা পাঠানো হয়। গভীর দুঃখ প্রকাশ করে এতে বলা হয়েছে, নিখোঁজ বিমানটির আরোহীদের কেউই আর জীবিত নেই। এ খবর দিয়েছে বিবিসি। নতুন তথ্যের ভিত্তিতে দক্ষিণ ভারত মহাসাগরে আন্তর্জাতিক অনুসন্ধানের পঞ্চম দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবারই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। রাজাক বলেন, বৃটেনের এয়ার এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ এবং ইনমারস্যাটের স্যাটেলাই...
মীরসরাইয়ে শফিউল আলম উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী

মীরসরাইয়ে শফিউল আলম উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের ঐতিহ্যবাহী শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ মার্চ) শিক্ষাপ্রতিষ্ঠানটির এস.এস.সি. ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ও বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী বর্ণিল সব অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদ্যাপিত হয়। সকাল ১১টায় সকল শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়। দুপুর ১টায় আয়োজন করা হয় প্রীতিভোজের। দুপুর ২টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এর পূর্বে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শফিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ন...
ব্যাপক সহিংসতায় নিহত ৪

ব্যাপক সহিংসতায় নিহত ৪

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
চতুর্থ দফা উপজেলা নির্বাচনে সহিংসতায় চারজন নিহত ও আড়াই শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক ইউপি চেয়ারম্যান, আখাউড়ায় বিএনপির এক কর্মী, রাজাপুরে যুবলীগ কর্মী ও বড়ুরায় এক যুবদল কর্মী রয়েছেন। এ পর্বে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার স্বার্থে আইনশৃংখলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্র দখলের চেষ্টা চালানো হলে গুলি করার নির্দেশও দেয়া হয়। কমিশনের এ হুশিয়ারি সত্ত্বেও রোববার ৯১ উপজেলায় ভোট গ্রহণ চলাকালে গোলাযোগ, হামলা ভাংচুর ও কেন্দ্র দখলের ঘটনা আরও বেড়েছে। কিছু উপজেলায় নির্বাচনী সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জাল ভোট প্রদান, নির্বাচনী কর্মকর্তাদের মারধর, প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেয়াসহ নানা অনিয়মের ঘটনা ঘটে। ভোট গ্রহণের আগের রাতেই কয়েক স্থানে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করেছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। প্রধান নির্...