ঢাকায় উৎসবের রাত শ্রীলংকার
ভাগ্য আর কত প্রবঞ্চনা করবে। কতবার জয় দুয়ারে এসে ফিরে গেছে। কতবার সাফল্য ছলনা করেছে শেষ মুহূর্তে। কলম্বোয় কান্না হয়েছিল সাঙ্গাকারাদের সাথী। ঢাকা সেই কান্না মুছে হাসিতে ভরিয়ে দিল মালিঙ্গাদের। মিরপুর মঞ্চে রবিবাসরীয় রজনীতে উৎসবে মাতল শ্রীলংকা। এশিয়া কাপের পর এই শহর আবারও লংকানদের উপহার দিল আরেকটি শিরোপা। ফেভারিট ভারতকে ফাইনালে ছয় উইকেটে হারিয়ে টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল রানাতুঙ্গা, জয়সুরিয়ার দেশ। ভারতের ১৩০ বিজয়ীরা টপকে যায় ১৩ বল বাকি থাকতে। টুর্নামেন্টে ম্লান কুমার সাঙ্গাকারা সঠিক সময়ে জ্বলে উঠে নিজের বিদায় মঞ্চে আলো ছড়ালেন ৩৫ বলে হার না মানা ৫২ রান করে। থিসারা পেরেরা অপরাজিত থাকেন ১৪ বলে ২১ রান করে। দিলশান ১৮ ও জয়াবর্ধনে ২৪ রান করেন। একটি করে উইকেট নেন মোহিত শর্মা, অশ্বিন, অমিত মিশ্র ও রায়না।
এর আগে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে চার উইকেটে ১৩০ রা...







