Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

হিলি সীমান্তে গুলাগুলি, ভারতীয় চোরাকারবারী নিহত

হিলি সীমান্তে গুলাগুলি, ভারতীয় চোরাকারবারী নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দিনাজপুর জেলার হিলি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ-এর মধ্যে গোলাগুলিতে বিটন নাথ (৩০) নামে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছন। এসময় ভারতীয় চোরাকাবরীদের নিক্ষিপ্ত রেললাইনের পাথরের আঘাতে মো. রাসেল নামে এক বিজিবি সদস্যও আহত হয়।মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার হিলি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বিটন ভারতের হিলির দক্ষিনবাসুদেবপুর গ্রামের বৌদ্ধনাথের ছেলে।হিলি বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার রেজাউল ইসলাম জানান, একটি মালবাহীঅ ট্রেন হিলি রেলস্টেশন থেকে জয়পুরহাট যাবার কালে সীমান্তের ২৮৪/২৭ ও ২৮ নং পিলারের নিকট পৌঁছলে বিটন নাথ নামে এক চোরাকারবারী চলন্ত ট্রেনটিতে চোরাচলানকৃত পণ্য উঠানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত মো. রাসেল নামে এক বিজিবি সদস্য তাকে আটকের চেষ্টা করলে বিটন নাথ তার পিস্তল দিয়ে রাসেলকে গুলি করতে উদ্ধত হয়। তাৎক্ষণিকভাবে বিজিবি আত্মরক্ষায় গুলি চলায়। এসময় বিএসএফও গুলি ক...
আদেশ ট্রাইব্যুনালে পৌঁছানোর পরই রায় কার্যকর

আদেশ ট্রাইব্যুনালে পৌঁছানোর পরই রায় কার্যকর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
যত দ্রুত সম্ভব জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার জন্য দুই/তিন ঘণ্টা সময় পাবেন কামারুজ্জামান। আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যে কয়েক ঘণ্টা সময় লাগে এ সময়টুকু তাকে দেয়া হবে।সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।আনিসুল হক জানান, কাদের মোল্লার রিভিউ রায়ে বলা হয়েছে যে, এখানে জেলকোডের বিধান কার্যকর হবে না। কাজেই কামারুজ্জামানও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থণার জন্য কয়েক ঘণ্টা সময় পাবেন।আইনমন্ত্রী আরো বলেন, রিভিউ পিটিশন খারিজের আদেশ ট্রাইব্যুনালে পৌছানোর পরই ফাঁসির রায় কার্যকর করা হবে।এ সময় কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার রায়ে সন্তোষ প্রকাশ করেন আইনমন্ত্রী।উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রি...
কারাগারে কামারুজ্জামানের সাথে পরিবারের সাক্ষাৎ

কারাগারে কামারুজ্জামানের সাথে পরিবারের সাক্ষাৎ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।সোমবার সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে মারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহার, বড় ছেলে হাসান ইকবাল, মেঝো ছেলে হাসান ইমাম, মেয়ে আতিয়া নূর, ভাগ্নি রুখশানা জেরিনসহ ১২ জন সদস্য কারাগারে প্রবেশ করেন। ৭টা ৫০ মিনিটের দিকে তারা বের হযে যান।বিকেল ৫টায় কারা কর্তৃপক্ষ চিঠি দিয়ে সাক্ষাতের জন্য কামারুজ্জামানের পরিবারের সদস্যদেরকে কারাগারে যেতে বলেন।কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল জানান, সোমবার দুপুর ১টায় ডেপুটি জেলার ফোন করে কামারুজ্জামানের সাথে দেখা করতে বলেছেন।এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের রিভিউ পিটিশন খারিজ করে দেন আপিল বিভাগ।আপীল বিভাগ রিভিউ পিটিশন খারিজের পর কামারুজ্জামানের সাথে দে...
বেগম জিয়াকে রওশনের ধন্যবাদ

বেগম জিয়াকে রওশনের ধন্যবাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন।আজ এক বিবৃতিতে রওশন এরশাদ বলেন, বিএনপি চেয়ারপার্সন আদালত থেকে জামিন নিয়ে নিজ বাসভবনে যাওয়ায় রাজনৈতিক স্থিতিশীলতার সুবাতাস বইছে। আর এটাই তা জনগণ প্রত্যাশা করে।তিনি বলেন, সম্প্রতি দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমে আসার পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনে সকল দলের অংশ গ্রহণের সিদ্ধান্তে ইতিবাচক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। আর তা ধরে রাখার দায়িত্ব প্রত্যেক দলের। বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।...
দেয়ার ইজ নো কালো টাকা ইন দিস বাজেট

দেয়ার ইজ নো কালো টাকা ইন দিস বাজেট

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এবারের বাজেটে কোনো প্রকার কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না। আগামী ২০১৫-১৬ অর্থবছরে জাতীয় বাজাটের আকার ২ লাখ ৮২ হাজার কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।আজ রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রাক-বাজেট আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেন, দেয়ার ইজ নো কালো টাকা ইন দিস বাজেট। গত বাজেটেও কালো টাকা সাদা করার বিশেষ সুবিধা ছিল, এবার সেটি থাকছে না।তিনি বলেন, চলতি অর্থবছরে আমাদের হাতে আরও কিছু সময় আছে। সে বিবেচনায় ডিসেম্বরে জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৭ ভাগ।প্রাক-বাজেট আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থনীতিবিদ ড. বিনায়েক সেন, অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান নবিজুর রহমান, পরিকল্পনা সচিব শফিকুল আজম, আইএম‌ডি সচিব শ...
খালেদার দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ৫ মে

খালেদার দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ৫ মে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন আদালত।ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার রবিবার এ দিন ধার্য করেন।খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা সাক্ষ্যগ্রহণ মুলতবী রাখার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করেন।সময়ের আবেদনে বলা হয়, মামলা দুইটির বিচারক পরিবর্তন চেয়ে হাইকোর্টে রিট পিটিশন থাকায় সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।এর আগে সকালে বেগম খালেদা জিয়া আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর করেন।...
আগামি ৪ জুন বাজেট ঘোষণা

আগামি ৪ জুন বাজেট ঘোষণা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চলতি অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে আগামি ৪ জুন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন। আর বাজেটকে সামনে রেখে অর্থমন্ত্রীর নেতৃত্বে আগামিকাল থেকে শুরু হচ্ছে প্রাক-বাজেট আলোচনা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের এটি দ্বিতীয় বাজেট। অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছরের এই বাজেটটি হবে দেশের ৪৫তম বাজেট। আর আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এটি সপ্তম বাজেট। তবে এর আগে এরশাদ সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ এবং ১৯৮৩-৮৪ অর্থবছরের জাতীয় বাজেটও ঘোষণা করেন তিনি।২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হবে ৩০ জুন। এর আগে ২৯ জুন প্রস্তাবিত বাজেটের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমাপনী বক্তব্য রাখবেন। এ ছাড়া নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ...
জামায়াত বিচারে আইন শিগগিরই মন্ত্রিসভায়

জামায়াত বিচারে আইন শিগগিরই মন্ত্রিসভায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের আইন শিগগিরই মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।শনিবার দুপুরে  রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘দি রাইজ অব ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ইন এশিয়া’ শীর্ষক এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার ও রাজা অ্যান্ড টান সিঙ্গাপুর এলএলপি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।আনিসুল হক বলেন, ‘অপেক্ষা করুন। প্রস্তুতি চলছে, জামায়াতের বিচারে আইন শিগগিরই মন্ত্রী পরিষদের সভায় উপস্থাপন করা হবে।’বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তা ছিলেন রাজা অ্যান্ড টান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার জিয়াউর রহমান প্রমুখ।...