রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে শিশু কিশোরদের ২য় ছড়ার আসর অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:: কোমলমতি শিশুদের মায়াভরা আলতো নির্মল কন্ঠে ‘আতা গাছে তোতা পাখি ’, 'আমপাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া’ মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি’ ’ আমার বাড়ি যাইও বন্ধু বসদেব পিড়ে’ শুনে সত্যিই বিমোহিত উপস্থিত সকলে। পল্লী কবি জসিম উদ্দিন, জীবনানন্দ দাস, সুফিয়া কামাল, সত্যেন্দনাথ দত্ত সহ কিংবদন্তি কবিগনের হরেক রকম কবিতা আর দেশের গানে অনন্য সৃষ্টির স্বাদে জমে উঠেছে মীরসরাইয়ের ছড়ার উঠোন।
উপজেলার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে অনুষ্টিত হয় শিশু কিশোরদের জন্য আয়োজিত ২য় ছড়ার আসর। কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে ও তানজিল আরা তানজু’র সঞ্চালনায় উক্ত ছড়ার আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সঙ্গীত শিল্পী প্রফেসর আক্তারুজ্বামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনষ্টিটিউট অব লেবার ষ্টাডিজ এর প্রশাসনিক কর্মকর্তা চৌধুরী ব...







