মীরসরাইতে জাতীয় পার্টির তৃণমূল পর্যায় থেকে কমিটি গঠন শুরু
নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয় পার্টি মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে উপজেলার তৃনমূল পর্যায়ে জাতীয় পার্টির কমিটি গঠন এর কার্যক্রম শুরু হয়েছে। শুরুতেই গঠিত হয় উপজেলার ওয়াহেদপুর ও মঘাদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি।
গত শনিবার (২৬ নভেম্বর ) ও ওয়াহেদুদপুরে রবিবার (২৭ নভেম্বর) বিকেলে মঘাদিয়ায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সন্মলনে প্রধান অতিথি উত্তর জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও মিরসরাই উপজেলার সভাপতি বীর মুক্তিযুদ্ধা আহমেদ হোসেন, প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মীরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মো: এরশাদ উল¬্যাহ। বক্তব্য রাখেন রাখেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক জুনু, সহ সভাপতি শামসুল হক, মুক্তিযোদ্ধা আবুল খায়ের মেম্বার, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, শেখ মো: নুর নবী, সুভাস চন্দ্র নাথ, বাবু সুন্যাল বড়–য়া, মাষ্টার মো সলিমুল¬াহ ও উপজেলা এবং স্থান...







