Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী অনুষ্ঠিত

মীরসরাইয়ে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলা প্রশাসন এর উদ্দ্যেগে গতকাল ৮মার্চ সকাল সাড়ে ১১টায় উপজেলার অডিটোরিয়ামে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে উপজেলা প্রকাল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাইফুল্লাহ্ মজুমদার এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামল কান্তি পোদ্দার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, বাংলাদেশ আওয়ামীলীগ মীরসরাই উপজেলার শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মহিলা বিষায়ক কর্মকর্তা সুমনা শারমিন, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং করেরহাট চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নাছির উদ্দিন হারুন, মফিজুল হক মাষ্টার, নুরুল মোস্তাফা, ৭নং আবু খায়ের, কবির আহম্মদ নিজামী, ...
আগামিকাল আসছে মিলনের ‘তুমি চলে গেলে’

আগামিকাল আসছে মিলনের ‘তুমি চলে গেলে’

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্কঃ ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ৮ মার্চ প্রকাশ হতে যাচ্ছে ‘সখি ভালোবাসা কারে কয়’খ্যাত গায়ক মিলনের ‘তুমি চলে গেলে’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। মিলনের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। এতে মডেল হিসেবে দেখা যাবে ইমতু রাতিশ এবং তানিয়া বৃষ্টিকে। আর এ গানের মধ্য দিয়েই প্রথমবারের মতো জুটি বাঁধলেন ইমতু এবং বৃষ্টি। ভিডিওতে দেখা যাবে গায়ক মিলনেরও উপস্থিতি। রাজধানীর বিভিন্ন লোকেশনে টানা ৪৮ ঘণ্টা চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি প্রসঙ্গে মিলন বলেন, ‘প্রত্যেক শিল্পীর কাছেই তার প্রতিটা কাজ প্রিয়। আমার কাছেও তাই। তবে এ গানটি আমার কাছে অন্য এক অনুভূতির গান। গানটি শ্রোতারা গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।   উল্লেখ্য, ২০১২ সালে প্রকাশিত মিক্সড অ্যালবাম ‘মনের ঠিকানা’য় ইমরানের সুর-সংগীতে নিজের প্রথম গান ‘সখি ভাল...
মীরসরাইয়ে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মানববন্ধন

মীরসরাইয়ে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মানববন্ধন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:: মীরসরাই পরিবাবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) দের শিক্ষাগত যোগ্যতা উন্নতিকরণসহ পূর্ণাঙ্গ নিয়োগবিধি ও ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন এর লক্ষ্যে মানববন্ধন করেছে মীরসরাই উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা। গত ৬মার্চ (সোমবার) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওইদিন পরিবার পরিকল্পনা জোরারগঞ্জ শাখার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা করেরহাট ইউনিয়ন শাখার মোয়াজ্জেম হোসন, হিঙ্গুলী ইউনিয়ন শাখার দেবব্রুত ভট্রাচার্য্য, ওচমানপুর ইউনিয়ন শাখার মো. ইফতেখার উদ্দিন, ইছাখালী ইউনিয়ন শাখার ওমর ফারুক, কাটাছরা ইউনিয়ন শাখার মো. সাইফুল ইসলাম, মীরসরাই শাখার মো. আলী আকবর, হাইতকান্দি ইউনিয়ন শাখার নাছরিন আক্তার, ওয়াদেপুর ইউনিয়ন শাখার আনোয়ারা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ...
মীরসরাইয়ে  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- পালিত

মীরসরাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এ সেøাগানকে সামনে রেখে মীরসরাই উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজেনে শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে এক বিশাল র‌্যালী মীরসরাই সদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মহিলা বিষায়ক কর্মকর্তা সুমনা শারমিন ও মীরসরাই উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বৃন্দ।...
স্যোশাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে- চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব

স্যোশাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে- চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব অধ্যাপক শওকত আলম বলেছেন, ‘স্যোশাল মিডিয়ার সাইটগুলোতে অতিরিক্ত সময় ব্যয় সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে। শিক্ষার্থীদের এসব মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে।’ শুক্রবার বিকালে মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নে ক্রীড়া ও সামাজিক সংগঠন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা আয়োজিত সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষাবোর্ডের সচিব নিযুক্ত হওয়ায় অধ্যাপক শওকত আলম, প্রাথমিক শিক্ষা সমাপনি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষাবোর্ড সচিব বলেন, ‘এখন একজন শিক্ষার্থীকে শুধুমাত্র তার আশেপাশের শিক্ষার্থীদের সাথে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করতে হয়। প্রযুক্তির কার...
মীরসরাইয়ে সংখ্যালঘু পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদ নিয়ে সাংবাদিক সম্মেলন

মীরসরাইয়ে সংখ্যালঘু পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদ নিয়ে সাংবাদিক সম্মেলন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে দুই সংখ্যালঘু পরিবারকে বসতবাড়ী থেকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। শুক্রবার (২রা মার্চ) সকাল ১১ টার সময় মীরসরাই প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তাদের কথা তুলে ধরেন। এসময় ক্ষতিগ্রস্থ ও হামলার শিকার বৃদ্ধা ছায়ারাণী পাল সহ প্রণব কুমার বিশ^াস, বিপ্লব কর্মকার এবং তাদের পরিবারের রুমা বিশ^াস, সুমা রায় অশ্রুসিক্ত নয়নে তাদের উপর হামলা ও বিভিন্ন ঘটনার বিবরণ প্রদান করেন। নির্যাতিতরা বলেন স্থানীয় গোপীনাথপুর গ্রামে বসতভিটা এবং পুকুরসহ দুই দাগে ১৩.৬৬ শতক, (বিএস ২৬৪২,২৬৪৩ দাগে) গত ২০১৬ সালে নগদ ২৩ লক্ষ টাকা মূল্যে ক্রয় করে যথাযথ নিয়ম মেনে রেজিস্টি ও নামজারি করা হয়। এরপর থেকে উভয় পরিবার সেখানে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি তাদের সম্পত্তির উপর নজর পড়ে পাশ^বর্তী গোপীনাথপুরের মৃত মো. এরাদুল হকের ছেলে প্রভাবশালী মো. ই...
পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী

পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের ২দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী সকালে বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে উদ্বোধন ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী। গত ২৮ ফেব্রুয়ারী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষক আইনুল কবির এর সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ আবু নছর এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু ছালেক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলার সহকারী কমিশনার ভুমি কায়সার খসরু, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্...
নিজেকে সময় দেয়া খুব প্রয়োজন

নিজেকে সময় দেয়া খুব প্রয়োজন

কবিতা ও গল্প, স্লাইড
  প্রযুক্তি যতো এগিয়ে যাচ্ছে, ততোই বেড়ে যাচ্ছে আমাদের ব্যাস্ততা। জীবন মানেই এখন এক অন্তহীন মাঠে দৌঁড় প্রতিযোগীতা, টিকে থাকার এক কঠিন লড়াই। সংগ্রামময় জীবনে টিকে থাকার জন্য দৌঁড়াতে দৌঁড়াতে একদিন হুট করেই পৃথিবী থেকে চলে যাই আমরা। জীবনের এই ছোট্ট পরিসরে আমরা কতভাবে সময় পার করি, কতকিছু নিয়ে ব্যাস্ত থাকি, কখনো পড়াশুনা নিয়ে, কখনো চাকরী নিয়ে, কখনোবা সামাজিকতা রক্ষার ক্ষেত্রে। এতকিছুর ভীড়ে নিজেকে দেওয়ার মতো সময় আমাদের প্রায় কারোই হয়ে ওঠেনা। অথচ আমরা নিজেরাই তো আমাদের সবচেয়ে আপন তাইনা? তাহলে কেন নিজেদের প্রতি এই অবহেলা? একবার ভেবে দেখুন তো, সপ্তাহে অন্তত একটা দিন কিছু সময়ের জন্য হলেও শুধু নিজেকে নিয়ে ভেবেছেন, শুধু নিজেকে সময় দিয়েছেন? অধিকাংশ মানুষের উত্তর হবে- না। প্রকৃতি যেমন তার ওপর বিরূপ আচরন করার জন্য প্রতিশোধ নেয়, আমাদের শরীরও অবহেলা সহ্য করতে করতে একসময় চরম প্রতিশোধ নেয়। নিজেকে সময় না...