মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৫.৪৫%
নিজস্ব প্রতিনিধিঃ ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় মীরসরাই উপজেলা এবার সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির জানান মীরসরাইতে এবার ৮৫.৪৫ % পাশ করেছে। যা গত কয়েক বছরের তুলনায় সন্তোষজনক। এবার উপজেলার সেরা ফলাফল অর্জন করেছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। ১৭৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে ৭৬ জন এ+ সহ শতভাগ শিক্ষার্থী পাস করে উক্ত জেবি উচ্চ বিদ্যালয় উপজেলায় প্রথম হয়েছে। দ্বিতীয় স্থান অর্জন করেছে বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ সহ এখানে জিপিএ-৫ অর্জন করেছে ৭ শিক্ষার্থী। আবার ধূমঘাট হাজী চান মিয়া উচ্চ বিদ্যালয় এর ১৮ শিক্ষার্থী এবং মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা ও বড়তাকিয়া জাহেদীয়া দাখিল মাদ্রাসা শতভাগ পাশ করে। জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু ...







