আরব আমিরাত মীরসরাই সমিতির ২য় বর্ষপূর্তি ও মিলন মেলা
মোহাম্মদ মনির উদ্দিন মান্না , আরব আমিরাত প্রতিনিধি :-
আরব আমিরাত দুবাইতে মীরসরাই সমিতির ২য় বর্ষপূর্তি ও মিলন মেলা মধ্য দিয়ে পলান করা হয়েছে ২য় বর্ষপূর্তি অনুষ্টান গত ২৭শে এপ্রিল,রোজ শুক্রবার, দুপুরবেলা দুবাই মাশরিফ পার্ককে ১২০০ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে মীরসরাই সমিতির ২য়বর্ষপূর্তি হয়ে উঠেছিল সত্যিকার অর্থেই প্রবাসীদের এক মিলন মেলা। প্রবাসে মীরসরাইবাসীর স্মরণকালের সর্ববৃহৎ এই মিলন মেলাকে এক বাক্যে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন সবাই। মূহুর্মূহু করতালি ও উপস্থিত দর্শক শ্রোতাদের হর্ষধ্বনির মধ্যে অতিথিরা মীরসরাই সমিতির এ জাতীয় মিলন মেলায় বছর বছর ফিরে আসার ঘোষণা দেন মীরসরাই সমিতির সম্মানিত সভাপতি ফখরুল ইসলাম খান সি আই পি।
মীরসরাই সমিতি সাধারণ সম্পাদক মোরশেদ আজম বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এত বিপুল সংখ্যক মীরসরাইবাসীকে একত্রিত করতে পারার জন্য আমি মীরসরাই সমিতির আহবায়ক এম এ হাশেম ভূঁইয়া...







