Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে লায়ন্সের উদ্যোগে হতিদরিদ্র কন্যার বিয়েতে নগদ অনুদান

মীরসরাইয়ে লায়ন্সের উদ্যোগে হতিদরিদ্র কন্যার বিয়েতে নগদ অনুদান

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: উপজেলার ৯ নং মীরসরাই ইউনিয়নের কিসমত জাফরাবাদ গ্রামের পিতৃহীন দরিদ্র কন্যার বিয়ের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করে লায়ন্স ক্লাব অব মীরসরাই। সংস্থার কর্মকর্তাগনের ব্যক্তিগত অর্থায়নে গত ১৯ এপ্রিল ( বৃহস্প্রতিবার) মীরসরাই সদরস্থ কালিবাড়ি কার্যালয়ে উক্ত নগদ সহযোগিতা পিতৃহীন কন্যার চাচা মনীন্দ্র মাষ্টার এর হাতে হস্তান্তর করা হয়। এসময় লায়ন্স ক্লাব অব মীরসরাই এর পক্ষে লায়ন মাহবুবুর রহমান পলাশ, কালি বাড়ী পরিচালনা পরিষদের নেতাগন যথাক্রমে নেপাল চন্দ্র নাথ, শীবু কুমার শীল ও জগদীশ চন্দ্র নাথ উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অব মীরসরাই এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল ও সাধারন সম্পাদক মাঈন উদ্দিন এর ব্যবস্থাপনায় উক্ত আর্থিক সহযোগিতা সংগ্রহ ও হস্তান্তর হয়।...
কবিরা পৃথিবীর সত্য ও কল্যাণের বার্তাবাহক:  মীরসরাইয়ে দুই বাংলার সফল কবি সমাবেশ

কবিরা পৃথিবীর সত্য ও কল্যাণের বার্তাবাহক: মীরসরাইয়ে দুই বাংলার সফল কবি সমাবেশ

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরকিা রিপোর্টঃ  বর্ণাঢ্য উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে মীরসরাইয়ে সম্পন্ন হলো দুই বাংলার কবি সমাবেশ। স্থানীয় পাক্ষিক খবরিকার ১৯ বর্ষ পূর্তি উপলক্ষে গত ১২ এপ্রিল বৃহস্প্রতিবার মীরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত কবি সমাবেশে কলকাতা, ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের গুণী কবি সহ চার শতাধিক কবি লেখক অংশগ্রহন করেন। উৎসবমুখর এই কবি সমাবেশের শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের কবি ও সাংবাদিক, সিইউজে সভাপতি নাজিদুদ্দিন শ্যামল। মহাকবি কাইয়ুম নিজামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত জাতিস্বত্তার কবি নুরুল হুদা। এসময় তিনি তাঁর বক্তব্যে ঐহিতাসিক মীর সাহেবের সরাইকে এখন কবিদের সরাই বলে উল্লেখ করেন। তিনি বলেন কবিরা হলো দেশ জাতি ও পৃথিবীর শান্তি সম্প্রীতি, সত্য ও কল্যাণের বার্তাবাহক। কবিরাই পারে পুরো বিশ্বজগতের সকল সুন্দরের জয়গানকে জাগ্রত করতে । মীরসরাইয়ের মাটিতে...
মীরসরাইয়ের করেরহাটে ডিজিটাল ল্যাবের উদ্বোধন

মীরসরাইয়ের করেরহাটে ডিজিটাল ল্যাবের উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক: মীরসরাইয়ের করেরহাটে আধুনিক রোগ নিরূপনের জন্য ডিজিটাল ল্যাব (KDL) এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ এপ্রিল) সকালে ফিতা কেটে ল্যাবের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মুহাম্মদ গোফরানুল হক। এ সময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত উল্যাহ রিপন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস.এম. আবুল হোসেন। এসময় রাজনীতিবিদ, সমাজ সেবক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।...
জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক বহিষ্কার

জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক বহিষ্কার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
আরব আমিরাত প্রতিনিধি:- জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মুহাম্মদ মুসা ও সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্নার উদ্বৃতি দিয়েছে গত কাল বৃহস্পতিবার। এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন । জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটি তিনি জানান, গত ২৯ মার্চ, রাত ৯ টা, আবুধাবী,জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি এক জরুরি সভায় জাতীয় কবিতা মঞ্চ,সংযু্ক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক কে সংগঠনের গঠনতন্ত্র , নীতি আর্দশ পরিপন্থী,শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিট থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সিনিয়র সহ সভাপতি ওবাইদুল হককে বিরু...
দুর্বার বিতর্ক উৎসবের সেমিফাইনাল আগামীকাল

দুর্বার বিতর্ক উৎসবের সেমিফাইনাল আগামীকাল

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে আয়োজিত দুর্বার বিতর্ক উৎসবের সেমিফাইনাল ১০ এপ্রিল মঙ্গলবার বেলা ২টায় উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এ বিতর্ক উৎসবে মীরসরাই ও সীতাকুন্ড উপজেলার অংশগ্রহণকৃত অাটটি কলেজের মধ্যে ১ম রাউন্ড বিজয়ী চারটি কলেজ সেমিফাইনালে অংশ নিবে। প্রথম অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজনীতিবিদ ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দ্বিতীয় অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান ও মীরসরাই উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমদ নিজামী। এ বিতর্ক উৎসবে বিচারক প্যানেলে বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব ও দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজীর সভাপতিত্বে বিচারক থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক পূর্বদেশে...
মীরসরাইয়ে প্রচেষ্টা ছাত্র-পরিষদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাইয়ে প্রচেষ্টা ছাত্র-পরিষদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার সর্ববৃহৎ ছাত্র সংগঠন প্রচেষ্টা ছাত্র পরিষদ মীরসরাই এর ব্যতিক্রমী আয়োজন প্রচেষ্টা গণিত মেধাবৃত্তি পরীক্ষা,আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান গত (৭ এপ্রিল) শনিবার বিকাল সাড়ে ৩টায় মীরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রচেষ্টা'র উপদেষ্টা ও জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন রাশেদা আক্তার মুন্নী। প্রচেষ্টার পরিচালক জাফর ইকবালে'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কক্সবাজার বিভাগ এর সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ববক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.জামশেদ আলম, চট্টগ্রাম চেম্বার অ...
মীরসরাইয়ে আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাইয়ে আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৭ এপ্রিল (শনিবার) দুপুর ২টা বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষক সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব মোঃ শাহ আলম, আজগর হোসেন কাজমী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জিয়াউর রহমান সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ আতাউর রহমান তার বক্তব্যে বলেন বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয়ে শিক্ষার কোন বিকল্প না। তাই ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।  ...
মীরসাইয়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক ২

মীরসাইয়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক ২

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:: মীরসরাইয়ে ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে একটি ইটভাটা মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৪এপ্রিল) দুপুর সাড়ে ১২টা উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগারহাট বাজারের পূর্ব পাশ্বের এ. এম.এন ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করেন মীরসরাই সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মাঈদুল ইসলাম এবং সার্ভেয়ার মোহাম্মদ আলী। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৬ ধারা মোতাবেক উক্ত ইট ভাটাকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এর আগে সকাল সাড়ে ১১টায় উপজেলা ৯ নং মীরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ এলাকার চলাচলের রাস্তা কেটে ব্রিকফিল্ডে মাটি বিক্রির সংবাদ প্রকাশের পর অভিযান চালায় প্রশাসন। এসময় ২টি এস্কেবেটর ৪টি ড্রাম ট্রাক অকেজো করা হয়। ঘটনাস্থল থেকে ২জনকে আটক করা হয়। ম...