মীরসরাইয়ে দু:স্থ ও অসহায়দের পাশে থেকে সব সময় সহযোগিতার আহ্বান :: শিল্পপতি ফখরুল ইসলাম খান সি আই পি
আমিরাত সংস্করণ, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
মনির উদ্দিন মান্না :: চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় একজন সফল সমাজসেবায় আত্মনিয়োগ করে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছেন। এলাকার সর্বত্রই এখন আলোচনা এই সমাজসেবককে নিয়ে। নিজের ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের অর্থ দিয়ে তিনি সাধারণ মানুষের দুঃখ-দূর্দশা লাঘবে কাজ করে যাচ্ছেন।
মীরসরাই উপজেলার ২নং হিংগুলী ইউনিয়ের জামালপুর গ্রামের প্রয়াত দানবীর হাজী শাহ আলম ও মমতাময়ী নারীবাদ সুখিনা বেগমের সুযোগ্য বড় সন্তান মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি।
ছোট বেলার বাবার ব্যবসায় জড়িয়ে পরেন। পরে তিনি বাবার সহযোগীতায় নিজেই বিশাল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে ব্যবসায় পরিচালনা করে আসছেন। এই সমাজ সেবক ছেলেবেলা থেকেই ছিল পরোপকারী। প্রতীবেশীর দূক্ষ-দূর্দশা দেখে তার মন কেঁদে উঠতো। তিনি সবসময় ভাবতেন প্রতিবেশী অসহায় মানুষদের নিয়ে। নিজের খাবার একজন ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিয়ে তিনি তৃপ্তি পেতেন। এজন্য অবশ্য ছেলে...






