এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ
বিশেষ প্রতিনিধি- সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন নবদিগন্ত মিরসরাই।
শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের আয়েশা আলী নূরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা আলিফ হাসান মেহেরাজ বলেন, ‘নবদিগন্ত মিরসরাই’ সবসময় আর্তমানবতার সেবায় কাজ করতে বদ্ধপরিকর। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এতিম ও হাফেজ শিক্ষার্থীদের কিছুটা হলেও উষ্ণতা দেবে বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক প্রকৌশলী ওম...






