Thursday, February 26Welcome khabarica24 Online

সীতাকুন্ড

মিরসরাই প্রেস ক্লাব’কে সু-সংগঠন সম্মাননা স্মারক প্রদান করল খবরিকা

মিরসরাই প্রেস ক্লাব’কে সু-সংগঠন সম্মাননা স্মারক প্রদান করল খবরিকা

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : পাক্ষিক খবরিকার পক্ষ থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সু-সংগঠন হিসেবে 'মিরসরাই প্রেস ক্লাব' কে রজত জয়ন্তী সম্মাননা স্মারক প্রদান করা হয়। সোমবার ( ১২ মে) সকালে মিরসরাই প্রেস ক্লাব কার্যালয়ে খবরিকা সম্পাদক মাহবুব পলাশ গিয়ে স্বহস্তে উক্ত স্মারক প্রদান করেন। উক্ত স্মারক গ্রহন করেন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম ও সাধারন সম্পাদক সাংবাদিক এম মাঈন উদ্দিন । এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক প্রবীণ সদস্য প্রশিকার সহকারি পরিচালক শাহাদাত হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূঞা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ । খবরিকা সম্পাদকের সাথে আরো উপস্থিত ছিলেন খবরিকার সহ সম্পাদক নাছির উদ্দিন ভূঞা ও নিজস্ব প্রতিবেদক মীর হোসেন। উল্লেখ্য যে, ১৯৯৩ সালে প্রতিষ্ঠা লাভ করা মিরসরাই প্রেস ক্লাব প্রর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন প্রয়াত সাংবাদিক মাসিক মীরসরাই এর প্রতিষ্ঠাতা...

এগার মাস পরও পাস হয়নি অপারেশন প্ল্যান, স্বাস্থ্যসেবা ব্যাহত

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, চট্টগ্রাম, বিশেষখবর, সীতাকুন্ড, সুস্বাস্থ্য
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এগার মাস থেকে কোনো অপারেশন প্ল্যান নেই। অপারেশন প্ল্যান না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য খাতের বিভিন্ন সেবা। স্বাস্থ্য খাতের বেশির ভাগ কাজ বাস্তবায়িত হয় মূলত স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচি পাঁচ বছর মেয়াদি। চতুর্থ কর্মসূচি শেষ হয়েছে বছর দুয়েক আগে। পঞ্চম কর্মসূচি এ বছরের ২০২৪ জুলাই মাসে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনও তা পাস হয়নি। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি চলে অপারেশন প্ল্যান (ওপি) বা বিষয়ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে। পুষ্টি, সংক্রামক রোগ, অসংক্রামক রোগ, প্রাথমিক স্বাস্থ্য, বিকল্প চিকিৎসা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এ ধরনের বিষয়ের জন্য পৃথক পৃথক ওপি করা হয়। এই অপারেশনাল প্ল্যানে পাঁচ বছরের জন্য অর্থ বরাদ্দ থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অপারেশনাল প্ল্যান পাঁচ বছর মেয়াদি হয়। পাঁচ বছর পর প...
সীতাকুণ্ড চন্দ্রনাথধামের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা সম্পন্ন। 

সীতাকুণ্ড চন্দ্রনাথধামের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা সম্পন্ন। 

Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, সীতাকুন্ড, স্লাইড
হারাধন চক্রবর্তী-  সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে পাঁচশ বছরের প্রাচীন শিবচতুর্দশী মেলা প্রতিবছরের ন্যায় এবারও সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলা শুরু হয়েছে। শনিবার (১৮ফেব্রুয়ারি) শিবচতুর্দশী মেলার শুভ উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ ফখরুল ইসলাম।মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন সীতাকুণ্ড রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ। আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মেলা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ। চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের চুড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির বাংলাদেশের অন্যতম বিখ্যাত শক্তিপীঠ।হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সীতা দেবীর দক্ষিণ হস্তার্ধ পতিত হয়েছিল। এই মন্দিরে প্রতিবছর শিবরাত্রি তথা শিবর্তুদশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে এক বিশাল মেলার আয়োজন হয়। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্র...
আসলাম চৌধুরী’কে অভিনন্দন জানাতে কারা ফটক থেকে সীতাকুন্ড পর্যন্ত নেতাকর্মীর ঢল

আসলাম চৌধুরী’কে অভিনন্দন জানাতে কারা ফটক থেকে সীতাকুন্ড পর্যন্ত নেতাকর্মীর ঢল

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড, স্লাইড
নাছির উদ্দিন ভূঁঞা :: আট বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী, মঙ্গলবার ( ২১ আগষ্ট ) চট্টগ্রামের কারা ফটক থেকে সীতাকুন্ডের বড় দারোগারহাট তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পর্যন্ত নেতাকর্মীর ঢল লক্ষনীয়। যাকে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান। তিনি বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। পর্যায়ক্রমে সেগুলোতে জামিন হয়েছে। সর্বশেষ মামলায় তাকে সোমবার উচ্চ আদালত জামিন দিয়েছেন। আসলাম চৌধুরীর আইনজীবী কেএম সাইফুল ইসলাম বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৭৬টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিন পেয়েছেন। তিনি বলেন, ২০১৩ সালের ঢাকার কোতোয়ালি...
মীরসরাইয়ে পল্লী বিদ্যুত সমিতির শ্রমিক কর্মচারীদের আন্দোলন

মীরসরাইয়ে পল্লী বিদ্যুত সমিতির শ্রমিক কর্মচারীদের আন্দোলন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর অধিনে মীরসরাই উপজেলার পল্লী বিদ্যুতের কয়েকটি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা রবিবার ( মে) সকাল থেকে সীতাকুন্ডের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে ৩৫টি দাবী নিয়ে আন্দোলনে অংশগ্রহন করে । আন্দোলনকারীগন বলেন দাবী আদায় না হলে এই কর্মবিরতি ও আন্দোলন নিয়মিত চলবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতি ঘোষণা করেছে পবিস অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। তারই পরিপেক্ষিত রোববার সকাল ৯টা থেকে দেশের ৮০টি পবিসের সদর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে জনবল থাকবে। তবে সব ধরণের গ্রাহক সেবা ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে। এতে আরও বলা হয়, ...
১৮ বছর ধরে শিশুদের মস্তিষ্কের মানোন্নয়নে কাজ করছে আলোহা – আলী হায়দার চৌধুরী

১৮ বছর ধরে শিশুদের মস্তিষ্কের মানোন্নয়নে কাজ করছে আলোহা – আলী হায়দার চৌধুরী

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড, স্লাইড
মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় অংশ নিল ২৭০০ শিক্ষার্থী আলোহা পদক প্রদান করছেন ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার চৌধুরী। নিজস্ব প্রতিনিধি :: আলোহা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় পর্যায়ের অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা-২০২৪। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী বলেন, আলোহা বাংলাদেশ গত ১৮ বছর ধরে মস্তিষ্কের মানোন্নয়নে কাজ করছে। আমরা লক্ষ্য করছি, প্রতি বছর শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ ও উৎসাহ নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি বছরই আন্তর্জাতিক প্রতিয়োগিতায় উল্লেখযোগ্য ফল করছে। শুধু তাই নয়, আলোহার শিক্ষার্থীরা বড় হয়ে নানা ধরনের মেধার স্বাক্ষর রেখে চলেছে এবং বাংলাদেশের মুখ উজ্জ...
চট্টগ্রাম উত্তর জেলায় স্বেচ্ছাসেবক লীগের কয়েকটি শাখা কমিটি বিলুপ্ত ঘোষনা

চট্টগ্রাম উত্তর জেলায় স্বেচ্ছাসেবক লীগের কয়েকটি শাখা কমিটি বিলুপ্ত ঘোষনা

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥  চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত সভাপতি এরাদুল হক ভূট্টো ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার সাথে যোগাযোগ না করে এবং সম্মেলন ব্যতিরেকে ইতিমধ্যে যেসব এলাকায় স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে উল্লেখিত উক্ত শাখা সমূহের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে ইতিমধ্যে ফটিকছড়ি পৌরসভা এবং মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়ন, ৪নং ধূম ও ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন সহ যেসব এলাকায় সম্মেলনবিহীন স্বেচ্ছাসেবকলীগের কমিটি করা হয়েছে  উক্ত কমিটি বিলুপ্ত করা হয়েছে। উক্ত নির্দেশনা সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন ইফনিটকে মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।...
বিশেষ কায়দায় লুকানো ছিলো ফেন্সিডিল, ধরা কুমিরা হাইওয়ে পুলিশের হাতে

বিশেষ কায়দায় লুকানো ছিলো ফেন্সিডিল, ধরা কুমিরা হাইওয়ে পুলিশের হাতে

খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড, স্বজন, স্লাইড
কামরুল হাসান :: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেন্সিডিলসহ এক মোটরসাইকেল চালককে আটক করেছে কুমিরা হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (১৬ জুন) রাত আনুমানিক সাড়ে ৩ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো ফেনী জেলার সদর থানাধীন ফাজিলপুর এলাকার মোঃ দিদারুল ইসলাম (২৬)। এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম-মুখী লেনে সীতাকুণ্ডের টেরিয়াল এলাকায় এক নাম্বার বিহীন মোটরসাইকেলের চালক মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় কুমিরা হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে কুমিরা হাইওয়ে থানার এসআই/ (নিরস্ত্র) বিপ্লব সাহা সঙ্গীয় ফোর্সসহ উক্ত মোটরসাইকেল এর চালককে খুবই সর্তকতার সাথে আটক করেন। এসময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫ (পনের) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগ...