Friday, September 11Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : : মীরসরাই কলেজে এক অভিবাবক সমাবেশ বুধবার ( ১৬ এপ্রিল) কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো: রেজাউল করিম এর সভাপতিত্বে প্রভাষক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শিক্ষার মানোন্নয়ন ও পাঠের অগ্রগতির বিষয়ক বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ নাছির উদ্দিন অভিবাবকবৃন্দ যথাক্রমে অধ্যাপক আবুল হাসেম, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, ব্যবসায়ী নুরুল মোস্তফা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপকবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, স্বপন চন্দ্র বৈদ্য, বরুন কান্তি সাহা, উত্তম কুমার চৌধুরী, সাইফুল হক সিরাজী, নজরুল ইসলাম, সুলতানা ইয়াছমিন প্রমুখ। এসময় অভিবাবক ও শিক্ষক মন্ডলী সকলেই শিক্ষার্থীদের আগামী এইচএসসি পরীক্ষায় যুগান্তকারী ফলাফল অর্জনের মধ্য নিয়ে প্রত্যাশিত সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।...

মালদ্বীপ সরকার ইসরায়েলি নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি- গাজায় চলমান যুদ্ধ ও ইসরায়েলের সামরিক অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের জুন মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মন্ত্রিসভার পরামর্শে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অভিবাসন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি বিশেষ উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের সহায়তা করার জন্য “Maldivians in Solidarity with Palestine” নামে একটি তহবিল সংগ্রহ কর্মসূচিও চালু করা হয়েছে। ইসরায়েল সরকার এই নিষেধাজ্ঞার পর তাদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং যারা বর্তমানে সেখানে অবস্থান করছেন, তাদের দ্রুত ফিরে আসার অনুরোধ জানিয়েছে। মালদ্বীপের এই সিদ্ধান্তে দেশটির পর্যটন শিল্পে কিছুটা প্রভাব পড়তে পারে, কারণ ২০২৩ সালে প্রায় ১১ হাজার ইসরায়েলি নাগরিক মালদ্বীপ সফর করেছিলেন, যা সে বছরের ...
সেবা আধুনিক হাসপাতালের ডেন্টাল বিভাগ উদ্বোধন

সেবা আধুনিক হাসপাতালের ডেন্টাল বিভাগ উদ্বোধন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সুস্বাস্থ্য, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : উদ্বোধন হলো মীরসরাই উপজেলা সদরস্থ মনোরম পরিবেশ ও সমৃদ্ধতম সেবা আধুনিক হাসপাতাল এর ডেন্টাল বিভাগ । উক্ত হাসপাতালে প্রতিদিন আধুনিক যন্ত্রপাতি ও বিডিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে। শুক্রবার ( ১১ এপ্রিল) বিকেলে ডেন্টাল বিভাগ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নজরুল গবেষক শিক্ষানুরাগী ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, সাংবাদিক বিপুল দাশ, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মীরসরাই সদরের উক্ত সেবা আধুনিক হাসপাতালে এই প্রথম একটি পুর্নাঙ্গ ডেন্টাল ইউনিট চালু হওয়ায় মীরসরাইবাসীর দীর্ঘদিনের একটি প...
রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেয়ার ঘোষণা মিয়ানমারের।

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেয়ার ঘোষণা মিয়ানমারের।

Uncategorized, অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি- মিয়ানমার জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এই তথ্য জানান। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে মিয়ানমার কর্তৃপক্ষ ১ লাখ ৮০ হাজার জনকে ফেরত নেওয়ার জন্য যোগ্য বলে চিহ্নিত করেছে। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় রোহিঙ্গাদের মূল তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল। এর মধ্যে ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য ছবি ও নাম যাচাই করা বাকি রয়েছে...
৭ বছরের শিশু আরিফার ধ-র্ষ-ণ: দুলালের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল বারইয়ারহাট

৭ বছরের শিশু আরিফার ধ-র্ষ-ণ: দুলালের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল বারইয়ারহাট

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  মীরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে ৭ বছর বয়সী শিশু আরিফার উপর বর্বরোচিত ধ-র্ষ-ণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জনসাধারণ। অভিযুক্ত দুলালের সর্বোচ্চ শাস্তির দাবিতে ‘ধ-র্ষণ প্রতিরোধ মঞ্চ, মীরসরাই উপজেলা’-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা ‘তুমি কে, আমি কে?—আরিফা, আরিফা!’ শ্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো এলাকা। আন্দোলনের সঞ্চালনা করেন তাহমিদ খান। এতে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি মুশফিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোরারগঞ্জ থানার নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ। বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দুলালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, “ধ-র্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সমাজে...
ব্যাংককে নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক, ইতিবাচক ও গঠনমুলক সম্পর্ক চায় ভারত।

ব্যাংককে নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক, ইতিবাচক ও গঠনমুলক সম্পর্ক চায় ভারত।

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় দেশ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন এবং কূটনৈতিক, সীমান্ত নিরাপত্তা ও বাণিজ্যসহ নানা বিষয়ে যৌক্তিক আলোচনা চালিয়ে যাওয়ার গুরুত্ব আরোপ করেন। বৈঠকে অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। মোদি সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন এবং উসকানিমূলক বক্তব্য এড়ানোর আহ্বান জানান। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি আশা করেন, সরকার কার্যকর পদক্ষেপ নেবে এবং নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি ও সীমান্ত হত্যা ...
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, আগামিকাল ঈদ।

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, আগামিকাল ঈদ।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি- দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার (৩১ মার্চ)। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়। তাই মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্‌যাপিত...
মীরসরাইয়ে যুবদল নেতা কামরুলের কারামুক্তি উপলক্ষে আনন্দ মিছিল

মীরসরাইয়ে যুবদল নেতা কামরুলের কারামুক্তি উপলক্ষে আনন্দ মিছিল

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তাকিবুর রহমান :: মীরসরাই পৌরযুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান এর কারামুক্তি উপলক্ষে আনন্দ মিছিল রবিবার ( ৩০ মার্চ) দুপুরে মীরসরাই পৌরসদরে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে মহাসড়কে আনন্দ মিছিল শেষে বনফুলের সম্মুখে এক পথসভায় বক্তব্য রাখেন মীরসরাই পৌর যুবদলের সাবেক সভাপতি রবিউল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন, নাহিদ হোসেন, বাবুল হোসেন, নিজাম উদ্দিন সুমন, ঈসমাইল হোসেন, জাহেদ হোসেন মুন্না, মাঈন উদ্দিন সোহেল, হাসান, শ্রমিকদল নেতা খান সাব প্রমুখ নেতাকর্মীগন। পথসভায় বক্তাগন বলেন বিগত বিএনপির নেতাকর্মীগন বিগত ১৭ বছর বাড়িঘরে থাকতে পারে নাই, ফ্যাসিষ্ট সরকার বিদায়ের পর এখন যেন আবারো বিএনপির নেতাকর্মীরা যেন আর ষড়যন্ত্র এবং প্রতিকূলতার সম্মুখিন হতে না হয় সচেষ্ট থাকার আহ্বান জানান। বক্তাগন সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত মীরসরাই এর অঙ্গীকার ব্যক...