সি আর বি তে ৯/১১ ব্যাচের বন্ধুদের মিলন মেলা
"শেকড়ের টানে পাশে আনে"।বন্ধু" শব্দটা ছোট হলেও এর পরিধি এতটায় বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপর ও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্নার টান, ভালবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা।
হাতে লাটিম নাটাই নিয়ে মাঠ-ঘাট, বই খাতা কাঁধে চেপে সেই প্রাইমারী স্কুল,দুষ্টমির সেই স্কুলের বারান্দা,স্যারদের হাতে ইচ্ছে করে মাইর খাওয়ানো আবার সেই হাতে ভাগ করে একই বক্সের টিফিন খাওয়া,বন্ধুত্বের সূচনা টা এভাবে হলেও সম্পর্কের দৃঢ়তা বেড়েছে, অন্যভাবেও।
প্রাইমারির গন্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতে ও অনেক নাম না জানা মানুষের সাথে বন্ধুত্বের আর্বিভাব হয় আমাদের।কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে। এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ও মনের সেই টান টা রয়েই গেছে।সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্লাটফর্মে থাকতে পারি, একে অন্যে...







