Saturday, November 7Welcome khabarica24 Online

সারা-দেশ

করেরহাটে গৃহবধুকে খুন করে লাশ ঝুলিয়ে দেয়ার অভিযোগ

করেরহাটে গৃহবধুকে খুন করে লাশ ঝুলিয়ে দেয়ার অভিযোগ

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামে কুলসুম আক্তার মুন্নি ( ২৫) কে নির্যাতনের পর তার মৃত দেহ ঝুলিয়ে দেয়ার অভিযোগ করেছে নিহতের মা, বাবা ও ভাই। পুলিশ গতকাল রবিবার ( ৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রহস্যজনকভাবে তার মৃতদেহ ঘরের সিলিং এ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। সোমবার ( ৬ এপ্রিল) মৃতদেহ পোষ্ট মর্টেম এর জন্য প্রেরণ করে । এই বিষয়ে জোরারগঞ্জ থানায় উভয় পরিবারের পক্ষ থেকে পৃথ অভিযোগ এন্ট্রি হয়েছে । প্রত্যক্ষদর্শি ও নিহত গৃহবধুর বড় ভাই ফিরোজ আহমদ জানায় ৫ বছর পূর্বে আমার আদরের বোনকে বিয়ে দেয়া হয়েছিল অলিনগর গ্রামের কাতার প্রবাসি আক্তার হোসেন ( ৩৫ ) এর কাছে। তাদের ঘরে দেবর, জা, শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সদস্য ৭ জন। শ্বশুর শাশুড়ি সব সময় তার বিষয়ে স্বামীর কাছে নানা কথা বলে কান ভারি করে রাখতো। আর স্বামীর প্ররোচনায় ওরা সবসময় তার উপর শারিরীক ও মানষিক নির্যাতন করতো। অবশেষে ঘটনার দিন স...
মীরসরাইয়ে মাথা ন্যাড়া করার হিড়িক, জনমনে কৌতূহল

মীরসরাইয়ে মাথা ন্যাড়া করার হিড়িক, জনমনে কৌতূহল

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইমাম হোসেন : মীরসরাই উপজেলায় রীতিমতো মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে। প্রতিদিনই কেউ না কেউ মাথা ন্যাড়া করে ফেসবুকে ছবি প্রকাশ করছেন। করোনা আতঙ্কের মধ্যে এমন দৃশ্যে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। মীরসরাইয়ে সম্প্রতি মাথা ন্যাড়া করেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন সবাইকে গৃহবন্দী থাকতে হচ্ছে। কত দিন পরে পরিস্থিতি স্বাভাবিক হবে, তাঁরা স্বাভাবিক কর্মজীবনে ফিরবেন, তার নিশ্চয়তা নেই। এই সুযোগে মাথা ন্যাড়া করে নিচ্ছেন। বাইরে বের না হওয়ায় সামনা-সামনি কোনো বিরূপ মন্তব্য শোনার বা কারও মাধ্যমে বিরক্ত হওয়ার আশঙ্কা নেই। তা ছাড়া সরকারি নির্দেশনায় এখন অন্যান্য প্রতিষ্ঠানের মতো সেলুনগুলোও বন্ধ। দীর্ঘদিন সেলুনে যেতে না পারায় মাথায় চুল বেড়ে যাচ্ছে। গরমের এই সময়ে মাথা চুলকাচ্ছে। তাই বাড়িতে বসেই মাথা ন্যাড়া করে ফেলছেন। কর্মস্থলে ফেরার আগেই মাথায় নতুন চুল...
ওচমানপুরে দরিদ্র মানুষের মাঝে জরুরী খাবার বিতরন

ওচমানপুরে দরিদ্র মানুষের মাঝে জরুরী খাবার বিতরন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার উপকূল নিকটবর্তি অঞ্চলের ৫ নং ওচমানপুর ইউনিয়নের জেলে ও সাধারন খেটে খাওয়া মানুষদের মাঝে জরুরী খাবার বিতরণ করলেন স্থানীয় উপজেলা ও ইউনিয়ন আওয়ালীগের নেতৃবৃন্দ। রবিবার ( ৫ এপ্রিল ) সকাল ১০টায় ইউনিয়নের আজমপুর বাজারস্থ স্থানীয় চেয়ারম্যান এর কার্যালয় প্রাঙ্গনে অসহায় ও দুস্থ ৩ শতাধিক পরিবারের মাঝে উক্ত জরুরী চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবন সহ ইত্যাদি জরুরী খাবার পন্য সামগ্রী বিতরন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজুল হক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক মোবারক হোসেন মুন্না, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সদস্য লিয়াকত আলী, মহিউদ্দিন নিজামী রাহাত মোর্শেদ প্রমুখ নেতৃবৃন্দ। এসময় উপজেলা চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন বলেন সারাবিশ্বের মহামারী এই করোনার আগ্...
প্রথম প্রহর ফাউন্ডেশনের উদ্যোগে বড়তাকিয়ায় খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম প্রহর ফাউন্ডেশনের উদ্যোগে বড়তাকিয়ায় খাদ্যসামগ্রী বিতরণ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
জাবেদ হোসাইন :: করোনা একটি মহামারী ভাইরাস,এর জন্য চাই সচেতনতা,অযথা নিজে আতংকিত হবেন না, অন্যকে আতংকিত করবেন না। গুজব নয় সামাজিক সচেতনতা বৃদ্ধি করুন। ঘরে থাকুন, নিজে বাঁচুন,অন্যকে বাঁচান। করোনা ভাইরাস হোক প্রতিরোধ এই স্লোগান কে সামনে রেখে করোনা ভাইরাসের সংক্রমন থেকে অসহায় ও হতদরিদ্র মানুষকে রক্ষা করার লক্ষ্যে সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা প্রথম প্রহর ফাউন্ডেশন মীরসরাই শাখার উদ্যোগে মীরসরাই উপজেলার বিভিন্ন খেটে খাওয়া দিন মজুর রিক্সা চালক, প্রতিবন্ধীর মাঝে (৪এপ্রিল) শনিবার বিকাল ৩টায় খৈয়াছড়া ইউনিয়ন বড়তাকিয়া বাজার আফরোজা কমিউনিটি সেন্টারে চাল, ডাল, আলু ,পিঁয়াজ, তেল, সাবান ও মাস্কসহ খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচি অনুষ্টানে প্রথম প্রহর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জিল্লুর রহমান শিবলী এর সভািতিত্বে ও মীরসরাই উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক এম জাবেদ হোসাইন এবং...
জেলা পরিষদের পক্ষে বড়তাকিয়ায় জরুরী খাবার বিতরণ কালে শেখ আতাউর রহমান : সহযোগিতা নিতে এসে ও আগে নিজের সুস্থতা ও সামাজিক দূরত্বের দিকে খেয়াল রাখুন

জেলা পরিষদের পক্ষে বড়তাকিয়ায় জরুরী খাবার বিতরণ কালে শেখ আতাউর রহমান : সহযোগিতা নিতে এসে ও আগে নিজের সুস্থতা ও সামাজিক দূরত্বের দিকে খেয়াল রাখুন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রাম জেলা পরিষদের সৌজন্যে মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় খেটে খাওয়া দরিদ্র মানুষদের মাঝে জরুরী খাবার সামগ্রী বিতরণ করলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান। এসময় তিনি সাধারন মানুষদের উদ্যেশ্যে বলেন বিশ্বব্যাপী এই মহামারি আপনাদের আমাদের সকলের জন্য নীরব ঘাতক। এই ঘাতককে প্রতিহত করার এখনো কোন ঔষধ আবিস্কার হয়নি। বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে অন্যান্য রোগে আক্রান্ত মানুষ এই ভাইরাসে মৃত্যবরণ করছে বেশী। তাই সবাইকে সামাজিক দূরত্বে থাকা ছাড়া এর প্রতিরোধ সম্ভব নয়। ত্রাণ বা সহযোগিতা নিতে এসে ও আগে নিজের শারিরীক সুস্থতার দিকে ও সামাজিক দূরত্বের দিকে খেয়াল রাখুন। সরকারের সকল নির্দেশনা মেনে চলুন। কয়েকদিনের জন্য একবারের বেশী ত্রাণ সহযোগিতা নিবেন না। নিজের ঘরে খাবার থাকলে পাশের ঘরে যার খাবার নেই তার দিকে খেয়াল রাখুন। সবাই একসাথে বা...
মায়ানীতে গ্রাম সুরক্ষায় সড়কসহ বাড়ি বাড়ি জীবাণুনাশক স্প্রে

মায়ানীতে গ্রাম সুরক্ষায় সড়কসহ বাড়ি বাড়ি জীবাণুনাশক স্প্রে

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইমাম হোসেনঃ মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে উদ্যোগ নিয়েছে একদল তরুণ। বহিরাগত ও অযাচিত মানুষের সমাগম এড়াতে গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি সড়কের দু'পাশে জীবণুনাশক স্প্রে করা হয়েছে। গ্রামের প্রতিটি বাড়িতে গিয়েও স্প্রে করছে তারা। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়ে মানুষকে করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সাবান দিয়ে বারবার হাত ধোয়ায় সচেতন করছে। বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস বাংলাদেশের শিক্ষিত তরুণদের ভাবিয়ে তোলে। এ কারণেই পশ্চিম মায়ানী গ্রামের শেখ আকন বাড়ীর তরুণ রবিন, শরীফ, মেজবা, হৃদয়, ফাহিম, শান্ত, সাহেদ, জনি, রনি, নোমান, মারুফ, মিরাজ,জিপু,রানা,তাসিম, রায়হান, সাকিব, অফি সহ এক ঝাঁক তরুণ গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া পাঁচটি সড়কে জীবানশক ওষুধ স্প্রে করে গ্রাম সুরক্ষার চেষ্টা করছে প্রতিদিন। এ ছাড়া বাড়িতে বাড়িতে গিয়ে বাড়ির আঙিনায়ও স্প্রে করছে...
জোরারগঞ্জে রাতের অন্ধকারে ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন করিম মাষ্টার : খাবার পেয়ে কেঁদে ফেললো হামিদা বানু !

জোরারগঞ্জে রাতের অন্ধকারে ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন করিম মাষ্টার : খাবার পেয়ে কেঁদে ফেললো হামিদা বানু !

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় গ্রামের রিক্সা চালক রশিদুলের মা হামিদা বানু ( ৫০) সোমবার ( ৩০ মার্চ) দুপুরে ডাল আর আলু ভর্তা দিয়েছে খেয়েছে । রাতের চাল আর নেই। কারন ছেলে রশিদুল ( ৩২) তিন দিন ধরে রিক্সা চালাতে পারছে না করোনার ভয়ে। রাতে খেতে পারবে না তাই ঘরে থাকা মুরি, সরিষার তেল মেখে খেয়ে, সাথে বেশী করে পানি খেয়ে সন্ধ্যার পরই শুয়ে গেছে। নাতি নাতিনকে ও নানা ভুতের ঘল্প শোনাচ্ছিল। কিন্তু দুশ্চিন্তা কাল সকালে কি খাওয়াবে ছোট্ট নাতি, নাতিনকে, নিজে আগে কখনো ভিক্ষা ও করতো। এখন তো তা ও পারবে না মহামারি করোনার ভয়ে। ভাবছিল সকাল কারো কাছে যেতেই হবে যে করে হোক ভিক্ষে বা ধার যাই হোক । রাত তখন ৮টা পার হয়েছে মাত্র। এমন সময় এক যুবক ডাক দিলো -হামিদা ...চাচি, আছো ঘরে ? কে ? জানতে চাইলে যুবক বললো করিম মাষ্টার আসছে, চাল ডাল তেল, পিয়াজ, আলু, সবজি নিয়ে। উঠো। উঠে দরজা খুলত...
মীরসরাইয়ে বাড়ী বাড়ী গিয়ে খাবার পৌছে দিলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

মীরসরাইয়ে বাড়ী বাড়ী গিয়ে খাবার পৌছে দিলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল পৌছে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। উপজেলার প্রতিটি ইউনিয়নে রবিবার ( ২৯ মার্চ) সকাল থেকে দিনভর সহ¯্রাধিক পরিবারে উক্ত খাবার সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়া হয়। আজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ৩নং জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান মকছুদ আহাম্মদ চৌধুরী, ৫ নং ওচমানপুর ইউপি চেয়ারম্যান মফিজ সারেং, ৮নং দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবু ছুফিয়ান বিপ্লব, ৯নং মীরসরাই ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন প্রমুখ। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন এসময় বলেন সারা বিশ্ব আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমাদের দেশের জনগন ও এই সময় পৃথিবীর সার্বিক অবস্থার প্রেক্ষিতে নিজেরাই নিজ নিজ ঘরে অবস্থান করছে। এতেই প্রতিয়মান আমরা অবশ্যই একটি সুশৃংখল জাতি। আর সবাই মিলে আমরা এই ক্রান্তিকাল ...