সংবাদকর্মীর বাড়ির রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মানস্থল পরিদর্শন করলেন এসিল্যান্ড : নির্মান কাজ বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি :: দীর্ঘ ২৫ বছরের চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মানের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এসময় তিনি বিভিন্ন পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। জোর করে চলাচলের পথ বন্ধ দেয়ার অভিযোগে বৃহস্পতিবার (২৫জুন) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
জানা গেছে, মীরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ড পূর্ব মীরসরাই এলাকার জনৈক হাজী শাহ আলম কিছুদিন আগে বহুতল ভবন নির্মান শুরু করেন। এসময় তিনি পার্শ্ববর্তী মরিয়ম আক্তার, সুলতান আহম্মদ ও রহিমা বেগমের দীর্ঘ ২৫ বছরের চলাচলের একমাত্র রাস্তাটি জোরপূর্বক গভীর গর্ত খুড়ে এবং টিনের ঘেরা দিয়ে রুদ্ধ করে দেন। এতে সংবাদকর্মী দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ সহ ১০টি পরিবারের হাটাচলার একমাত্র পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও প্রভাবশালী হাজী শাহ...







