মীরসরাইতে প্রতিপক্ষের সামাজিক বনায়নের গাছ কর্তন, উত্তেজনা : পুলিশের ধাওয়া
মীরসরাই প্রতিনিধি : মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের পূর্ব খৈয়াছরা গ্রামের পাহাড়ী এলাকায় বৃহস্প্রতিবার (৩০ এপ্রিল) দিন দুপুরে সামাজিক বনায়নের অর্ধ শতাধিক গাছ কেটে ফেলে প্রতিপক্ষ। উক্ত ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনার এক পর্যায়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গাছ কর্তনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এক পক্ষের পলায়নের পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে পুলিশ গাছগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে।
সরকারের সামাজিক বনায়নের আওতায় মীরসরাই উপজেলার পূর্ব খৈয়াছরা গ্রামের সমতল ভূমি সংলগ্ন পাহাড়ী এলাকার জসিম মেম্বার ও মোহাম্মদ আজিম এর সাথে গ্রামের ১৫ জনের দলের সামাজিক বনায়ন করা ২৫ একর বাগানের ইউক্লিপ্টাস, মেনজুরি, মেহগনি সহ বিভিন্ন শতাধিক গাছ প্রতিপক্ষ মিয়া খান তার সহযোগি রিপন, জামসেদ, তারেক, ছুট্টু সহ দল বল নিয়ে জোরপূর্বক কেটে নিয়ে যাবার কালে দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে পুলিশ এসে প...


