মিঠাছরা বাজারে আগুনে পুড়ে গেল দিদারুল আলমের স্বপ্ন
খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এমদাদুল হক ভূঁইয়া :: মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারে আগুনে দিদারুল আলম কোয়ালিটি টেইলার্সের সব পুড়ে ছাই হয়ে গেল। মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে যায় সে। কষ্টের উপার্জনের ৫ লক্ষ টাকার সেলাই মিশেন কাপড় মুহূর্তেই পুড়ে চাই হয়ে যায়। রবিবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার মিঠাছরা বাজারে সোলাইমান মার্কেটের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রাতে হঠাৎ করে টেইলার্সের দোকানে আগুন লাগে। মসজিদের মাইকে আগুন লাগার খবর বললে দ্রুত মানুষ জড় হয়ে আগুন নিভানোর চেষ্টা করে। স্থানীয় ও ফায়ারসার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। না হলে বড় ধরনের ক্ষতি হতো। টেইলার্সের দোকান পুড়ে ছাই হয়ে যায়। কোয়ালিটি টেইলার্সের মালিক দিদারুল আলম জানান, তার স্বপ্নের প্রতিষ্ঠান মুহূর্তে পুড়ে চাই হয়ে গেছে। প্রতিদিনের মত রাত ৮ টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। বিদ্যুৎ লাইনের সবকিছু চেক করে দোক...






