মীরসরাই স্পোর্টিং ক্লাবের প্রিমিয়ার ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তৌহিদুল ইসলাম ॥ মীরসরাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট টি-টুয়েন্টি লীগ এর ফাইনাল খেলা গত ১৭ ই সেপ্টেম্বর শুক্রবার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় ৪৬ রানে এমএসসি কিংসকে হারিয়ে এমএসসি ফাইটার নাইট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।
উক্ত ফাইনাল খেলা শেষে বিকাল ৪টায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মীরসরাই স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক জসিম উদ্দিন দুলালের সভাপতিত্বে ও সচিব সামসুদ্দিন আবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কাষ্টমস সহকারী কমিশনার ও বিভাগীয় প্রধান কামরুল ইসলাম চৌধুরী, মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব, নিজামপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইলিয়াছ খোকা, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সাংবাদিক বিপুল দাশ, কবি মাহমুদ নজরুল, জেবি উচ্চ বিদ্যালয়ে...






