মেধাবী শিক্ষার্থী আবু বক্কর ছিদ্দিক বাঁচাতে চায়
সীতাকুন্ড প্রতিনিধিঃ শিক্ষার আলো ছড়াতে যে লোক সাহায্যকারী হয়ে সীতাকুণ্ডস্থ জেলা পরিষদে লাইব্রেরীতে দীর্ঘ দিন ধরে স্বল্প বেতনে চাকুরী করছেন মো. আকবর। অস্থায়ী ভিত্তিতে অল্প বেতনে চাকুরীর নিয়ে পরিবার চালাতে হিমশিম খেতে হয়। এরপরও উপায় না থাকায় জনকল্যান মূলক পেশাকে আগলে রয়েছে। কিন্তু এ অবস্থায় চুন থেকে পান খষতেই বড় ধরনের সমস্যা মোকাবেলা করা হয়ে উঠে দূরহ। তাই ডাক্তার যখন বললেন ছেলের চিকিৎসায় প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। তাহলে তো আর কথায় নেই, এ যেন মাথার উপর আকাশ ভেঙে পড়া। এখন বিচলীত পিতা চোখে-মুখে দেখছে শুধু অন্ধকার। সবার হাত-পা ধরে ধরে বলছেন, আমার ছেলেকে বাঁচান ভাই, একটু সাহায্যেও হাত বাড়ান।
কেয়ার টেকার আকবর চোখের জ্বলে বলেন,‘ অস্থায়ী ভিত্তিতে চাকুরী করে ৫ হাজার বেতন পায়। এ বেতনে চাকুরী করে চলে না সংসার। তারপরও চাকুরীর স্থায়ীত্বে আশায় দুঃখে-কষ্টে নিয়ে পেশায় নিয়োজিত রিেছ। জীবনে শত কষ্...







