Saturday, September 12Welcome khabarica24 Online

সারা-দেশ

রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥   মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ হাফেজ জাফর আহমদ স্মরণে ৪৮তম ওয়াজ মাহফিল মাদ্রাসা মাঠে বৃহস্প্রতিবার ( ২০ ফেব্রুয়ারী ) রাতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগী শওকত আকবর সোহাগ এর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাক্ষিক খবরিকা পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ আব্দুল আলীম তুহিন। প্রধান অতিথি তাঁর বক্তব্য প্রদানকালে দ্বীনি শিক্ষা সেবায় মহান আল্লাহ যে এই পৃথিবীতে তাঁকে ন্যুন্যতম তরফিক দিয়েছেন তার জন্য মহান রবের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পর্যায়ক্রমে সামর্থ্য অনুযায়ী তাঁহার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। আর মহান আল্লাহ যেন এই খেদমত করার তৌফিক তাঁকে দেন সুস্বাস্থ্য সহ সেই দোয়ার আরজি রাখেন তিনি সকলের কাছে। মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে বক্তব্য রাখেন ওয়াহেপুরস্থ দরবার শরীফের পীর...
আবুতোরাব ফাজিল মাদ্রাসা বার্ষিক মাহফিল পুরষ্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা

আবুতোরাব ফাজিল মাদ্রাসা বার্ষিক মাহফিল পুরষ্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আবুতোরাব ফাজিল (স্নাতক)মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল পুরষ্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজিত গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মাদ্রাসার প্রাঙ্গণে সকাল থেকে ১ম পর্বে কেরাত,গজল,হামদ, নাত দিয়ে শুরু করেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী বৃন্দ। বাদ আসর প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রাক্তন পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা রবিউল হোসাইন নিজামী সভাপতিত্বে ও পরিষদের সহ-সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সানা উল্লাহ সঞ্চালনায় ৪ জনকে গুণীজনকে সম্মাননা ও দাখিল, আলিম কৃতি শিক্ষার্থী ২০২৪ এর ২৫ জনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সংবর্ধিত হলেন মাওলানা আবদুল জলিল সাবেক আরবী প্রভাষক আবুতোরাব ফাজিল মাদ্রাসা, মাওলানা আতিকুর রহমান খান সাবেক ...
সোনালী ব্যাংক পিএলসি নিজামপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা

সোনালী ব্যাংক পিএলসি নিজামপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
  হারাধন চক্রবর্তি :: মীরসরাই উপজেলার নিজামপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে নতুন বছরে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্প্রতি শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখার নতুন গ্রাহক বৃদ্ধি, খেলাপি ঋন আদায়, নতুন ঋণ বিতরন ও বৈদেশিক রেমিট্যান্স আহরন সংক্রান্ত বিশেষ কর্মসূচী বিষয়ে এবং শাখার নতুন প্রোডাক্ট ইসলামী ব্যাংকিং উইন্ডো এর বিষয়ে আলোচনা করা হয়। শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: সাজ্জাদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি মীরসরাই শাখার সম্মানিত ম্যানেজার ( সিনিয়র প্রিন্সিপাল অফিসার) জনাব মো: বেলাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সম্মানীত ম্যানেজার ( প্রিন্সিপাল অফিসার) জনাব মো: সবুজ আলম ও সোনালী ব্যাংক পিএলসি, মীরসরাই শিল্প নগর শাখার ম্যানেজার জনাব সুমন চন্দ্র দাস( প্রিন্সিপাল অফিসার) । উক্ত সভায় ম্যানজার জনাব মো: সাজ্...
আবুতোরাব বাজার উচ্চ দামে ইজারা ক্রয় করায় ব্যবসায়ীদের ক্ষোভ ও গণস্বাক্ষর

আবুতোরাব বাজার উচ্চ দামে ইজারা ক্রয় করায় ব্যবসায়ীদের ক্ষোভ ও গণস্বাক্ষর

গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে ঐতিহ্যবাহী আবুতোরাব বাজার প্রশাসনের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে কয়েকগুন বেশি দামে ইজারা নেওয়ায় ক্ষোভ প্রকাশ ও এক জরুরী সভা আয়োজন করেন বাজারে ব্যবসায়ী ও বাজার কমিটি। গতকাল (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ৯টায় আবুতোরাবস্থ ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন। সভা শেষে উপস্থিত প্রায় ৩ শতাধিক ব্যবসায়ী ঐক্যমতের ভিত্তিতে গণস্বাক্ষর প্রদান করেন। জানা গেছে, মীরসরাই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ১৩ জানুয়ারি উপজেলার আবুতোরাব বাজার সহ ৩১টি হাট বাজারের দরপত্র আহবান করা হয়। প্রথম পর্যায়ে দরপত্র বিক্রি তারিখ ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি এবং দাখিলের তারিখ ৯ ফেব্রুয়ারি ছিল একই তারিখে দরপত্র খোলা হয়। এতে দেখা যায় এফএন্ডডি এগ্রো ও বিছমিল্লাহ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান সর্বোচ...
মীরসরাই আইনশৃঙ্খলা উন্নয়নের নুরুল আমিন চেয়ারম্যানের ১০টা প্রস্তাবনা

মীরসরাই আইনশৃঙ্খলা উন্নয়নের নুরুল আমিন চেয়ারম্যানের ১০টা প্রস্তাবনা

খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: চট্টগ্রাম মীরসরাই উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা অবনতি উল্লেখ করে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান । শনিবার ( ৮ ফেব্রুয়ারি ) মীরসরাই সদরস্থ একটি রেস্টুরেন্টে উক্ত সংবাদ সম্মেলনে নুরুল আমিন চেয়ারম্যান বলেন আজ আমরা মীরসরাই সকল নাগরিক গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করতেছি মীরসরাইতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল পতিত স্বৈরাচার আওয়ামীলীগের দোষার আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে জাতীয়তাবাদী শক্তির উপর দোষ চাপিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এমতাবস্থায় তাদের সকল প্রকার ষড়যন্ত্র পরিকল্পিত আইনশৃঙ্খলা অবনতির ষড়যন্ত্রকে ব্যর্থ করে আইনশৃঙ্খলার সার্বিক উন্নতির লক্ষ্যে ১০টা প্রস্তাব বাস্তবায়ন করার জন্য উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজ, সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র জনতা সহ সকল...
জলাবদ্ধতা নিরসনে খালখনন উদ্বোধন : গ্রামবাসীর মিষ্টি বিতরণ

জলাবদ্ধতা নিরসনে খালখনন উদ্বোধন : গ্রামবাসীর মিষ্টি বিতরণ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  মামুন নজরুল :: জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের মীরসরাইয়ে দীর্ঘদিন পর গোভনিয়া খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আবুতোরাবস্থ সরকারটোলা এলাকায় খালকাটা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন। আর গ্রামবাসী তাদের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হবে এই আনন্দে বিতরণ করলো মিষ্টি। দূর্ভোগ নিরসনের পূর্বেই এ যেন গ্রামবাসীর আনন্দাশ্রু । জানা গেছে, দীর্ঘদিন ধরে এই খাল খনন না করার ফলে অনেকাংশে ভরাট হয়ে যায়। গত কয়েক বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে খালে পানি চলাচল না করায় গোভনীয়া, মায়ানী, মঘাদিয়ার কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায়। গত বছর আগস্ট-সেপ্টেম্বরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় পুরো এলাকা। উক্ত খাল খনন কাজের উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র ...
মঘাদিয়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

মঘাদিয়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকদলের আহবায়ক বদরুল আলম বদরুল। মঘাদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তরজেলা কৃষকদলের সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. মুসা...
৩১ দফা রাষ্ট্রকাঠামো বাস্তবায়নে আবুতোরাব বাজারে লিফলেট বিতরণ।

৩১ দফা রাষ্ট্রকাঠামো বাস্তবায়নে আবুতোরাব বাজারে লিফলেট বিতরণ।

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, সারা-দেশ, স্লাইড
মামুন নজরুল :: রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আবুতোরাব মঘাদিয়া বিএনপির উদ্যাগে বাজার ও দোকানে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণে নেতৃত্ব দেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান সাইফুল। আজ রবিবার ০২ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করেন। এই সময় উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মমিনুল ইসলাম সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ...