Saturday, November 7Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় খুঁজছে জোরারগঞ্জ থানা পুলিশ

অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় খুঁজছে জোরারগঞ্জ থানা পুলিশ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট ঃ ছবির অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় সনাক্ত করতে চায় জোরারগঞ্জ থানা পুলিশ। বিগত ২০১৮ ইং সালের ২৭ জুলাই বিকাল সাড়ে ৩ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে জোরারগঞ্জ ধানাধীন ৮ নং দূর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের ৯০৯ ব্রিকফিল্ডের উত্তর পাশের্^ পানির ছড়ার পাড় থেকে অজ্ঞাত ৪০ বছর বয়সী এই ব্যক্তির লাশটি উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে ওইদিনই জোরারগঞ্জ থানায় একটি মামলা নং (৩২) দায়ের করা হয়। লাশের সুরতাহাল এবং ময়না তদন্ত প্রদিবেদন মোতাবেক পুলিশ জানায় এই ব্যক্তিটিকে হত্যা করা হয়েছে এবং তার রাশ উল্লেখিত ঘটনাস্থলে ফেলে রাখা হয়। খুন হওয়া লাশের সাথে কোন প্রকার পরিচয়পত্র কিংবা স্থানীয় কেউ পরিচয় না জানায় এই ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা যায় নি। পরবর্তিতে দীর্ঘ এই সময় ধরে মামলার তদন্ত কর্মকর্তাগণ বিভিন্ন ভাবে সন্ধান করেও অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করতে পারেননি। ওই মামলার ...
মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজে পাঁচ দিন ব্যাপী স্কাউট জেলা মেট কোর্স সম্পন্ন

মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজে পাঁচ দিন ব্যাপী স্কাউট জেলা মেট কোর্স সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে জেলা মেট কোর্স মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজে সম্পন্ন হয়েছে। মেট কোর্স শুরু হয় গত ১৮ আগস্ট, শেষ হয় গতকাল ২২ আগস্ট। পাঁচদিন ব্যাপী মেট কোর্সের উদ্বোধন করেন মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডা. জামসেদ আলম। ২৭ ও ২৮ তম জেলা মেট কোর্সে চট্টগ্রাম জেলার ৫২টি কলেজ থেকে ১০৪ জন প্রশিক্ষণার্থী ও ১৬ জন প্রশিক্ষক অংশ গ্রহণ করেন। ২১ আগস্ট রাতে অনুষ্ঠিত হয় তাঁবু জলসা। মশাল জ্বালিয়ে এতে অংশ নেয় স্কাউস সদস্যরা। তারা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। কোর্সের প্রশিক্ষক অধ্যাপক ওমর ফারুকের সঞ্চালনায় প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধ পরিবেশনা দর্শকদের বিমোহিত করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২৭ ও ২৮তম কোর্সের কোর্স লিডার মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিক...
মীরসরাইয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন

মীরসরাইয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ “মাছ চাষে গড়বো দেশ” বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মীরসরাই উপজেলা মৎস দপ্তর এর আয়োজনে ২০১৯ ও ২০২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ কার্যক্রম গতকাল সোমবার উপজেলা পরিষদ সামনে অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, চট্টগ্রাম বিভাগীয় মৎস দপ্তরের আব্দুর সালাম, আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর ইসলাম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার সহ প্রমুখ। এই সময় উপজেলার প্রায় ২৫টি প্রতিষ্ঠানকে ১০ কেজি করে ২৫০ কেজি বিভিন্ন মাছের পোনা বিতরণ করা হয়।...
মীরসরাইয়ে মাদকসহ ৩ জন আটক

মীরসরাইয়ে মাদকসহ ৩ জন আটক

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট থেকে মাদকসহ ৩ জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ বোতল বিদেশী হুইস্কি এবং ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার ১৬ আগস্ট রাত ১টার সময় বারইয়ারহাট বাজারের অলংকার হোটেলের সামনে রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম ইউনিয়নের ধুম গ্রামের আবুল বশরের ছেলে খালেদ প্রকাশ সবুজ (৩২), নাহের পুর গ্রামের হাজী কোব্বাত আহমদ চৌধুরী বাড়ীর মৃত গিয়াস উদ্দিনের ছেলে সালেহ জহুর (৩২) এবং পূর্ব হিঙ্গুলী গ্রামের মকরম আলী ভূঁইয়া বাড়ীর মো. ইলিয়াছের ছেলে বেলায়েত হোসেন (৩২)। এ বিষয়ে মাদকসহ আসমাীদের গ্রেফতারকারী এবং মামলার বাদী জোরারগঞ্জ থানার এএসআই শওকত আলী জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট বাজারের অলংকার হোটেলের সামনে রাস্তার উপর থেকে ৩ জনকে আটক করা হয়...
আরব আমিরাতে মীরসরাই সমিতির বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী

আরব আমিরাতে মীরসরাই সমিতির বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী

আমিরাত সংস্করণ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
মনির উদ্দিন মান্না :: ঈদ উল আযহার উপলক্ষে উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাত রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সংগঠন মীরসরাই সমিতির ঈদ পুনর্মিলনী। রজনীগন্ধা খান সি আই পি হল রুমে গত ১২ই আগস্ট, সোমবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মীরসরাইবাসীর এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মীরসরাই সমিতি, সংযুক্ত আরব আমিরাত’র সম্মানিত সভাপতি, মীরসরাই কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক, মানবতার কবি, সফল উদ্যােক্তা, আলোকিত মানুষ, ফখরুল ইসলাম খান সি আই পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজম পরিচালনা করেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক, ডাঃ শেখ শামসুর রহমান পিএইচডি, উপদেষ্টা, মোহাম্মদ জাফর উল্ল্যাহ, উপদেষ্টা মোহাম্মদ আক্তার উদ্দিন পারভেজ, কবি মির্জা মোহাম্মদ আলী সহ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মীরসরাই সমিতির সিনিয়র সহসভাপতি সালা উদ্দিন হেলাল, মোজাম্মেল হোসেন, মামুন যুগ্ম...
মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের শোকর‌্যালী ও আলোচনাসভা

মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের শোকর‌্যালী ও আলোচনাসভা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক শোকর‌্যালী সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়। শোকর‌্যালী উপজেলা সদর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা প্রাঙ্গনের আলোচনাসভা স্থলে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান এর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ও ইসমত আরা ফেন্সি, মীরসরাই থানার ওসি জাহিদুল কবির, জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, মীরসরাই থানার ওসি তদন্ত বিপুল দেবনাথ, উপজে...
কবিতা আর শোকগাঁথা আলোচনায় মীরসরাই প্রেস ক্লাবের শোক দিবস পালন

কবিতা আর শোকগাঁথা আলোচনায় মীরসরাই প্রেস ক্লাবের শোক দিবস পালন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: কবিতা আর শোকগাঁথা আলোচনায় মীরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৪তম মৃত্যু বার্ষিকী ও শোকদিবস পালন করা হয়। বিকাল ৪টায় মীরসরাই পৌরসভা মার্কেটের ২য় তলায় প্রেস ক্লাব কার্যালয়ে উক্ত আলোচনা সভা প্রেস ক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি ও সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রতাপ বণিক রানা ও মাহবুব পলাশ এর শোকের পংক্তিমালা দিয়ে শুরু হওয়া উক্ত বঙ্গবন্ধুকে নিয়ে আলোকপাত করেন অতিথী আলোচক বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর ইকবাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুজন। কবিতা আবৃত্তি সহ আলোচনা করেন যথাক্রমে কবি ও লেখক শাহাদাত হোসেন লিটন, আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্র...
জাতীয় শোক দিবসে গোলকেরহাট পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবসে গোলকেরহাট পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে গোলকেরহাট পাঞ্জুবের নেছা (পিএন) বালিকা উচ্চ বিদ্যালয়। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিদ্যালয়ের ছাত্রীরা গান পরিবেশন এবং বক্তব্য প্রদান করে। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মাহমুদা আক্তারের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক রোমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ৪ নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহির উদ্দিন ইরান, ৪ নং ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ন সম্পাদক আরিফ মাহমুদ চৌধুরী লেলিন, অভিভাবক সসদ্য বেলায়তে হোসেন ও সিনিয়র শিক্ষক রতন চন্দ্র...