মীরসরাই পৌর আবাসিক ভবন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন : আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব সাঈদ ভূঞা
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রামের মীরসরাই পৌর এলাকায় আবাসিক ভবন মালিকদের অধিকার সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে “ মীরসরাই পৌর আবাসিক ভবন মালিক কল্যাণ সমিতি”র ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি পৃথক দুটি সভার মধ্যে প্রথম সভা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মাহবুব পলাশ এর সঞ্চালনায়, দ্বিতীয় সভা নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও মাহবুব পলাশ এর সঞ্চালনায় মীরসরাই ষ্টেডিয়াম সংলগ্ন ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন এবং সদস্য সচিব মনোনিত হয়েছেন আবু সাঈদ ভূঁইয়া। সভায় উপস্থিত ভবন মালিকরা জানান দীর্ঘদিন ধরে আবাসিক ভবন সংশ্লিষ্ট নানা সমস্যা যেমন আইন শৃংখলা জনিত নিরাপত্তা, পৌরসেবার সমন্বিত উধ্যোগ সহ বহুমুখি উন্নয়ন ও সেবামূলক উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এই প্রেক্ষাপটে সংগঠনটি গঠন করা হয়েছে। আহবায়ক ক...







