Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

সমঝোতার দাবিতে লাগাতার অবস্থানে কাদের সিদ্দিকী

সমঝোতার দাবিতে লাগাতার অবস্থানে কাদের সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  অবরোধ ও হরতাল প্রত্যহার করে সংলাপ আয়োজনের দাবিতে রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ বিকেল ৩টা থেকে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন তিনি। তার সঙ্গে রয়েছেন দলের অর্ধশতাধিক নেতাকর্মী। কাদের সিদ্দিকী জানান, একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতির সংকটময় মূহুর্তে তিনি রাজপথে নেমেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে হরতাল ও অবরোধ প্রত্যাহার এবং প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা সংলাপের আয়োজন না করা পর্যন্ত তিনি এ কর্মসূচি পালন করবেন।...
৬ মাসের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তি

৬ মাসের মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ছয় মাসের মধ্যে বহুল আলোচিত একুশে আগষ্টের গ্রেনেড হামলা মামলার নিষ্পত্তি হতে পারে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বুধবার জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আইনমন্ত্রী কমিটিকে জানিয়েছেন- মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে। আদালত নিয়মিত বসছে। মামলা নিষ্পত্তিতে ৬ মাস বা তার চেয়ে কম সময়ে লাগবে।বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এই ঘটনার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত হয় বলে অভিযোগ ওঠে। তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ৯ জুন ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর বিচার শুরু হয়ে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনে অধিকতর তদন্তের আদেশ দেন দ্রুতবিচার আদালত। তদন্ত শেষে বিএনপির সিনিয়র ভ...
নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অবরোধের মধ্যে নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার সচিবালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।আগামী ২ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। অবরোধের মধ্যেই এসএসসি পরীক্ষা হবে জানিয়ে অবরোধ ডাকা দলগুলোর উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আপনাদের আল্লাহর দোহাই, খোদার দোহাই, মানবতার দোহাই আমাদের ছেলে-মেয়েদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দিন।এদিকে এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা বোর্ডগুলোর সব ধরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দূর হয়নি। এ নিয়ে আন্ত:বোর্ডগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে বুধবার বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়...
মির্জা ফখরুল তিন দিনের রিমান্ডে

মির্জা ফখরুল তিন দিনের রিমান্ডে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। মঙ্গলবার সকালে মির্জা ফখরুলের ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ-এর আদালতে আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড আদেশ দেন।  শুনানির আগে সকালে ফখরুলকে ঢাকা সিএমএম কোর্টে আনা হয়। এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ থেকে মির্জা ফখরুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার জন্যই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে গ্রেফতর হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে পরদিন বিকেল সাড়ে ৩টায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকি...
মীরসরাইতে বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে কোকোর গায়েবানা জানাযা

মীরসরাইতে বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে কোকোর গায়েবানা জানাযা

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগ উপজেলার করেরহাট, দুর্গাপুর ও মিরসরাই পৌরসভায় পৃথক পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বেগম জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব সালাউদ্দিন চেয়ারম্যানের নেতৃত্বে করেরহাটের গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বি.এন.পির সভাপতি জনাব আবুল কাশেম মেম্বার ও করেরহাট ইউনিয়ন বি.এন.পির সাধারণ সম্পাদক জনাব সিরাজুল হক, সাবেক সভাপতি কামাল উদ্দিন, দেলোয়ার হোসেন ভেন্ডার, সালেহ আহমদ বাহার, গোলাম রব্বানী, জাফর আহমদ, শহিদুল্লাহ, তোবারক হোসেন, আবুদল খালেক, আকতার হোসেন বাবুল, গোলাম মোস্তফা রিপন, মোশারফ হোসেন মুন্না প্রমুখ। দুর্গাপুরের ঠাকুরদীঘিস্থ মহাসড়কের পার্শ্বে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান নুরুল আবছার, দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির আ...
ঘোষিত সময়েই এসএসসি পরীক্ষা : নাহিদ

ঘোষিত সময়েই এসএসসি পরীক্ষা : নাহিদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক ঘোষিত সময় অনুযায়ীই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার গণমাধ্যমকে বলেন, আমাদের হাতে পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই। এ পরীক্ষা শেষ করে আবার এইচএসসি পরীক্ষা নিতে হবে। তাছাড়া দেশের রাজনীতির জন্য ছাত্র-ছাত্রীরা তো ক্ষতির মুখে পড়তে পারে না। তাই আমরা ঘোষিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা নেবো। এজন্য যা যা করা প্রয়োজন করা হবে।এদিকে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় বুধবার আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি সভা ডেকেছে। এ সভায় আলোচনা শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরীক্ষা অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্তদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হবে।আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে তৃতীয় দফায় এই সভা হচ্ছে। এর আগে কোন পরীক্ষা উপলক্ষে এতবার এ ধরনের সভা করা ও কমিটি গ...
নরসিংদীতে গণপিটুনিতে ৭ ‘ডাকাত’ নিহত

নরসিংদীতে গণপিটুনিতে ৭ ‘ডাকাত’ নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নরসিংদীতে গণপিটুনিতে সাতজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন একজন। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী নিহত সবাই ডাকাত দলের সদস্য ছিলেন।সদর উপজেলার পাঁচদোনা ও বাটপাড়া এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে আহত রহিম মিয়ার (২৪) বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বলে জানা গেছে।স্থানীয় লোকজন সোমবার ভোরে মাঠে কাজ করতে গিয়ে জমিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম, পাঁচদোনা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। বাড়তে থাকে জনস্রোত। লাশ দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে এসেছে সহস্রাধিক মানুষ। তবে কেউ মুখ খুলতে নারাজ।পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া জানান, রবিবার গভীর রাতে পাঁচদোনা ইউনিয়নের বাটপাড়া এলাকার ট্রাকশাল গ্রামের এরশাদ মুন্সীর বাড়িতে ডা...
সংসদে মেট্রোরেল বিল পাস

সংসদে মেট্রোরেল বিল পাস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হলো ‘মেট্রোরেল বিল-২০১৫’।বিনা টিকেটে ভ্রমণ করলে ভাড়ার দশগুণ জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের বিধান রেখে ‘মেট্রোরেল বিল-২০১৫’ বিলটি সোমবার সংসদে পাস হয়।সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।বিলে বলা হয়েছে, ডিটিসিএ একটি কমিটির মাধ্যমে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করবে। রেলের পরিদর্শকও তারা নিয়োগ দেবে। বিলে মেট্রোরেল ও যাত্রীর বীমা বাধ্যতামূলক করা হয়েছে।এ বিধান ভাঙলে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অনুমতি ছাড়া লাইসেন্স হন্তান্তর করলে ১০ বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা এবং পরিচালনায় বাধা দিলে দুই বছর জেল ও ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।...