Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

কোকোর গায়েবানা নামাজ বুধবার নয়, মঙ্গলবার

কোকোর গায়েবানা নামাজ বুধবার নয়, মঙ্গলবার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা বুধবারের পরিবর্তে মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার দেশব্যাপী অনুষ্ঠিতব্য গায়েবানা জানাজার দিন পরিবর্তন করে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্ধারণ করা হয়েছে। গায়েবানা জানাজায় শরিক হওয়ার জন্য নেতাকর্মীসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন রিজভী।...
শেষ ম্যাচে ইউক্রেনের কাছেও হারলো বাংলাদেশ

শেষ ম্যাচে ইউক্রেনের কাছেও হারলো বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের স্থান নির্ধারণী ম্যাচে ইউক্রেনের কাছে হারলো বাংলাদেশ। দুটি দল নেমেছিল পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলতে। আর এই ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। তারা হয়েছে পঞ্চম। বাংলাদেশকে খুশি থাকতে হয়েছে ষষ্ঠ স্থান নিয়ে। ম্যাচটিতে ৪ মিনিটে সার্জি গোল করে এগিয়ে নেন ইউক্রেনকে। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওজারেস্কি। লাল সবুজের হয়ে একমাত্র গোলটি ৩৯ মিনিটে আসে কৃষ্ণ দাসের স্টিক থেকে। পাজিওক ৫৫ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন। ওই ব্যবধানেই জয় তুলে নেয় ইউক্রেন। আর হার দিয়েই সিঙ্গাপুরের মিশন শেষ করলো বাংলাদেশ হকি দল।...
বিএনপির তিন দিনের শোক, কোকোর জানাজা মঙ্গলবার

বিএনপির তিন দিনের শোক, কোকোর জানাজা মঙ্গলবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানের কোকোর জানাজা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বাদ আসর অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে কোকোর মৃত্যুতে আগামী তিনদিন সোম, মঙ্গল ও বুধবার দেশব্যাপী শোক দিবস পালন করবে বিএনপি।রবিবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সোম, মঙ্গল ও বুধবার তিন দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী শোক দিবস পালন করবে।শোক দিবস উপলক্ষে দেশের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।তিনি জানান, মঙ্গলবার রাজধ...
প্রধানমন্ত্রী আসবেন, বিএনপির সিনিয়র নেতারা জানতেন না

প্রধানমন্ত্রী আসবেন, বিএনপির সিনিয়র নেতারা জানতেন না

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকে মুহ্যমান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, তা জানতো না দলটির সিনিয়র নেতারা।শনিবার রাত ৮টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।মওদুদ আহমদ বলেন, ‘দেশনেত্রী ব্যাপারটি অজ্ঞাত ছিলেন। তিনি সে সময় প্রায় অজ্ঞানের মতো ছিলেন। আমরা কেউ তার সঙ্গে দেখা করার সুযোগ পায়নি। দরজা বন্ধ থাকায় প্রধানমন্ত্রী আশার খবরও তাকে জানানো সম্ভব হয়নি।’তিনি আরও বলেন, ‘শনিবার গুলশান কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দসহ আমরা কেউই জানতাম না মূল গেটে তালা লাগানো ছিল। সিনিয়র নেতৃবৃন্দের মতামতের বাইরে মূল গেটে আগে থেকেই তালা ছিল। আমাদের অনেকেই তা জানা ছিল না।...
শাহবাগে বাস উল্টে নিহত ২

শাহবাগে বাস উল্টে নিহত ২

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ওভারটেকিং করার সময় রাজধানীর শাহবাগে একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহত ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।রবিবার রাত সাড়ে ৯টার দিকে শাহবাগের রমনা পার্কের পশ্চিম পাশের ‘অস্তাচল’ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।রমনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনা ঘটে ।নিহত দুইজন হলেন—ফরিদপুরের বোয়ালমারী থানার জয়পাশা গ্রামের সাহেব আলীর ছেলে মোশারফ হোসেন বিল্টু (৩৫) ও একই গ্রামের সালাম মীরের ছেলে আসাদ মীর (৪৫)। আহতরা হলেন রিজন (২৬), আসলাম (৩৩), অলিউল্লাহ (৫০), ইস্রাফিল হোসেন (৩৪) ও মো. আসলাম (৪৫)।...
প্রধানমন্ত্রীকে দেখা করতে না দেয়ায় সংসদে ক্ষোভ

প্রধানমন্ত্রীকে দেখা করতে না দেয়ায় সংসদে ক্ষোভ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা করতে না দেয়া ও গেট তালা বন্ধ করে রাখায় রোববার সংসদের ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদরা। একইসঙ্গে তারা এ ঘটনাকে শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়েছেন।সংসদে রওশন এরশাদ বলেন, 'প্রধানমন্ত্রীর যাওয়ার খবরে পুরো জাতি আশান্বিত হয়েছিল। সবাই টেলিভিশনের সামনে ছিলো। বিএনপি নেত্রী হয়ত অসুস্থ ছিলেন। কিন্তু সেখানে বিএনপির সিনিয়র অন্য নেতারা উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীকে ভেতরে নিয়ে বসাতে পারতো। এতটুকু শিষ্টাচার যদি না মানা হয়- তবে কিভাবে রাজনীতি করবো।'বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, 'আমরা সেখানে গিয়ে দেখলাম, গেট বন্ধ। জানানো হল- খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। দেখা করা সম্ভব নয়। এই আচরণকে মানুষ ভালোভাবে নেয়নি।' সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অপাত্রে ঘৃত দান করতে নেই। অপাত্রে দান করা অনেক সময় বিপদজ্জনক হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী রাষ্ট্রধ...
খালেদা জিয়ার ছোট ছেলে কোকো মারা গেছেন

খালেদা জিয়ার ছোট ছেলে কোকো মারা গেছেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আর নেই।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তিনি সিঙ্গাপুরে মারা যান বলে প্রাথমিকভাবে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে । তিনি রোববার দুইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন এক রকম ভিন্ন আঙ্গিকে। কোকোর মা যখন দিন কাটাচ্ছেন তখন পৃথিবীকে চিরবিদায় জানান তিনি।দেশের সাবেক প্রেডিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকে ব্যবসা বানিজ্য নিয়ে ব্যাস্ত ছিলেন।বাংলাদেশে ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের দিনটি ওয়ান ইলেভেন হিসেবে পরিচিত। আর এসময় বিদেশে যেতে বাধ্য হন তিনি। তার বিরুদ্ধে তৎকালীন সরকার বেশ কয়েকটি মামলা দায়ের করে।...
৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দল

৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
টানা অবরোধের মধ্যে আগামী রোববার সকাল থেকে সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।অজ্ঞাত স্থানে থাকা বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান।বিবৃতিতে তিনি বলেন, “বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, সরকারের নাশকতার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের ১০ হাজার নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল ২৫ জানুয়ারি রোববার ঢাকা মহানগরীসহ দেশব্যাপী ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ছত্রিশ ঘন্টার হরতাল পালিত হবে।”অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি জোটের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলেও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো ঘোষণা এখনও আসেনি।...