মীরসরাইতে কুপিয়ে ও পুড়িয়ে যুবলীগকর্মীকে খুন, আহত ৬
মীরসরাইয়ে যুবলীগ কর্মীকে নির্মমভাবে খুন করে লাশ ও পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনায় গুলিবিদ্ধ ও আহত হয় আরো ৬জন। নিহতের নাম মোঃ মহি উদ্দিন (৩২)। শনিবার (৩১ জানুয়ারী) গভীর রাতে মীরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের মহালংকা গ্রামে ঘটে নৃশংসতম বর্বরতা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১২ টার পর একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা করে নির্মমভাবে স্থানীয় যুবলীগকর্মী মোঃ মহিউদ্দিন (৩২) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এসময় পুত্রকে বাঁচাতে এসে জখম হয় বাবা এতিম আলী (৫৫) ও মা সুফিয়া বেগম (৫০)। পরিস্থিতি ভয়াবহ দেখে ঘরের ভেতর থাকা অপর দুই ভাই টিপু ও ফিরোজ পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেও অপর ভাই হারুনুর রশিদ (৩৫) কে গুলি করে সন্ত্রাসীরা। এরপর হামলাকারীরা ঘরের চারপাশে পেট্রোল ও গানপাউডার ঢেলে আগুন ধরিয়ে দিলে মুহুর্তেই আগুনে পুড়ে যায় সর্বস্ব। ঘরের ভেতর ছাইভস্ম হয়ে যায় নিহত মহিউদ্দিনের দেহ। পুড়ে ছাই...






