Thursday, February 26Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

লায়ন্স ক্লাব অফ চিটাগাং সেন্ট্রাল শাপলা’র উদ্যোগে দুস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ

লায়ন্স ক্লাব অফ চিটাগাং সেন্ট্রাল শাপলা’র উদ্যোগে দুস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: লায়ন্স ক্লাব অফ চিটাগাং সেন্ট্রাল শাপলা’র উদ্যোগে ২৪ ডিসেম্বর, বৃহস্প্রতিবার সিএলএফ ভবনে সম্পন্ন হলো দুস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ । ৩১৫-বি৪ , চট্টগ্রাম এর উদ্যোগে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ পিএমজেএফ। আরো উপস্থিত ছিলেন ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, প্রাক্তন সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী,আরসি হেড কোয়ার্টার লায়ন হুমায়ন কবির, আরসি হেড কোয়ার্টার লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ,আরসি হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল, আরসি এবং সেন্ট্রাল শাপলা অর্গানাইজার লায়ন সোহেলা রহমান মাহমুদ, জোন লায়ন শারমিন সুলতানা মৌ, সেন্ট্রাল শাপলা প্রেসিডেন্ট লায়ন রওশন আকতার, আইপিপি লায়ন শিরিন আকতার আফরোজ, সেক্রেটারি লায়ন লিপি বড়ুয়া, ট্রেজারার লায়ন আরজুমান আরজু ,লায়ন ব‍্য...
টেলেন্টপুলে প্রজন্ম মেধাবৃত্তি পেল নওরীন

টেলেন্টপুলে প্রজন্ম মেধাবৃত্তি পেল নওরীন

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
প্রেস বিজ্ঞপ্তি :: মীরসরাই সদরস্থ পাইলট স্কুল মার্কেটের ট্রাভেল পার্সনালিটি ও ব্যবসায়ী নেতা শহিদ উল্লা এর কন্যা সাবরিনা আক্তার নওরিন এবার ৮ম শ্রেণী থেকে মেধাবৃত্তি লাভ করেছে। উপজেলার সামাজিক সংগঠন ‌'প্রজন্ম মিরসরাই' আয়োজিত উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নওরিন টেলেন্টপুলে বৃত্তি লাভ করায় স্বজন শুভানুধ্যায়ী সকলে তার উজ্বল আগামীদিনের জন্য সকলের দোয়া কামনা করেন। নওরীনের মা জুলেখা বেগম ও বাবা শহিদুল্লাহ জানান আমাদের কন্যা বড় হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে চায়। তাই আগামীদিনে আরো ফলাফলের জন্য সকলের দোয়া প্রত্যাশা করছি। উল্লেখ্য যে, নওরীন ফারুকীয়া মদীনাতুল উলুম মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী।...
মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তাকিবুর রহমান  ::  রবিরার ( ৮ ডিসেম্বর) মীরসরাই উপজেলায় পালিত হয় হানাদার মুক্ত দিবস। সকাল সাড়ে ১০টায় মীরসরাই উপজেলা সদর নিকটস্থ বধ্যভূমি স্মৃতিসৌধে ভিন্ন ভিন্ন ভাবে পুস্পস্তবক অর্পন করে মীরসরাই উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও বিএনপির থেকে মনোনিত এমপি প্রার্থী । প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। এরপর মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধাগন যথাক্রমে নুর উদ্দিন, কামাল পাশা চৌধুরী, নুরুল আবছার, নিজাম উদ্দিন এসকেএম সলিমুল্লাহ, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মাহবুব পলাশ প্রমুখ। এরপর এক ঝাঁক নেতাকর্মীদের সাথে নিয়ে বধ্যভুমির এই শহীদ মিনারে পুস্পস্তবক অর্...
রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে শিশু কিশোরদের ২য় ছড়ার আসর অনুষ্ঠিত

রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে শিশু কিশোরদের ২য় ছড়ার আসর অনুষ্ঠিত

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:: কোমলমতি শিশুদের মায়াভরা আলতো নির্মল কন্ঠে ‘আতা গাছে তোতা পাখি ’, ‌‌'আমপাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া’ মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি’ ’ আমার বাড়ি যাইও বন্ধু বসদেব পিড়ে’ শুনে সত্যিই বিমোহিত উপস্থিত সকলে। পল্লী কবি জসিম উদ্দিন, জীবনানন্দ দাস, সুফিয়া কামাল, সত্যেন্দনাথ দত্ত সহ কিংবদন্তি কবিগনের হরেক রকম কবিতা আর দেশের গানে অনন্য সৃষ্টির স্বাদে জমে উঠেছে মীরসরাইয়ের ছড়ার উঠোন। উপজেলার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে অনুষ্টিত হয় শিশু কিশোরদের জন্য আয়োজিত ২য় ছড়ার আসর। কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে ও তানজিল আরা তানজু’র সঞ্চালনায় উক্ত ছড়ার আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সঙ্গীত শিল্পী প্রফেসর আক্তারুজ্বামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনষ্টিটিউট অব লেবার ষ্টাডিজ এর প্রশাসনিক কর্মকর্তা চৌধুরী ব...
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালিত

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালিত

গ্যালারি, জনপদ, জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: সারাদেশের মতো মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে অর্ধদিবস শান্তিপূর্ণ কর্মবিরতি পালিত হচ্ছে। ন্যায়সংগত দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত এ কর্মসূচিতে জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা ও উপ-স্বাস্থ্য কেন্দ্র কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নিয়েছেন। দীর্ঘ তিন দশকের বৈষম্য, অবহেলা, প্রশাসনিক উদাসীনতা ও প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে একটি ন্যায্য অধিকার আদায়ে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ অর্ধদিবস কর্মবিরতি চলছে। পেশাজীবীরা বলেন- কর্মসূচী চলাকালীন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের যে সাময়িক অসুবিধার মুখোমুখি হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা এই আন্দোলনে অবমূল্যায়ন থামাতে, পেশাজীবীদের নায্য অধিকার নিশ্চিত করতে। স্বাস্থ্যখাত কেবল ডাক্তার-নার্সের ও...
হেমন্তের কথামালায় জমে উঠেছিল থিয়েটার ইনষ্টিটিউটে নীলকলমের সাহিত্য আড্ডা

হেমন্তের কথামালায় জমে উঠেছিল থিয়েটার ইনষ্টিটিউটে নীলকলমের সাহিত্য আড্ডা

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: গত ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার বিকেল ৪টা থেকে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের লেকচার কক্ষে অনুষ্ঠিত হয় সৃজনশীল সাহিত্য চর্চার মঞ্চ নীলকলম’ এর হেমন্ত সাহিত্য আড্ডা। নীলকলম সভাপতি কবি ও গল্পকার মাহবুবা চৌধুরী সভাপতিত্বে ও রায়হানা হাসিব, সাইফুদ্দিন সাকী ও লিপি তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন বরেণ্য কবি ও সাহিত্যিকর্মী গণ । এরপর উপস্থিত প্রাজ্ঞ জনের চমৎকার সব বক্তব্য, কবিতা পাঠ, গানে মুখরিত হয়ে ওঠে হেমন্তের কুয়াশাঘন সন্ধ্যা। সকলেই নীল কলম সাহিত্য চর্চা মঞ্চের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। কবি আকতার হোসাইন, কবি রিজোয়ান মাহমুদ ও কবি প্রাবন্ধিক অভিক ওসমান এবং কামরুল হাসান বাদলের এর স্বরচিত হৈমন্তি কবিতা আবৃত্তির শব্দগাঁথুনির মূর্ছনায় পুরো অনুষ্ঠানকে প্রাণোজ্বল ও সার্থক করেছে যেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কবি লিপি বড়ুয়া, সাংগঠনিক আলোচ...
প্রজন্ম মীরসরাইয়ের বিরুদ্ধে অপপ্রচার, সংগঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

প্রজন্ম মীরসরাইয়ের বিরুদ্ধে অপপ্রচার, সংগঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

খবরিকাকাগজ, জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
ইব্রাহিম বাদশা-  সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরসরাইয়ের অনিয়ম-দূর্নীতি ও মিরসরাই নিউজ ডেস্ক নামের ফেসবুক পেইজে প্রকাশিত একটি লেখা প্রজন্ম মীরসরাইকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার এবং বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। প্রজন্ম মীরসরাই এই লেখার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদী বিবৃতি প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি রহিম উদ্দিন জানান, প্রজন্ম মীরসরাই একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমরা শিক্ষাবৃত্তি, মানবিক কার্যক্রম ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত। সম্প্রতি প্রকাশিত লেখার প্রতিটি অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। আমরা সত্যের পক্ষে, বিভ্রান্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান রাখি এবং আমাদের সুনাম রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রজন্ম মীরসরাইয়ের কার্যক্রম কোনো রাজনৈতিক প্রভাব বা চাপের ভিত্তিতে পরিচালিত হয় না। হলপরিদর্শন, বৃত্তি পরীক্ষা ও অন্যান্য ক...
১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের আগে কোন ভোট নয় : মিঠাছরা র‌্যালী শেষে পথসভায় নুরুল আমিন

১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের আগে কোন ভোট নয় : মিঠাছরা র‌্যালী শেষে পথসভায় নুরুল আমিন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন এর নেতৃত্বে উক্ত প্রচারনার জন্য লিফলেট বিতরণ ও এক র‌্যালী রবিবার ( ২ নভেম্বর ) বিকাল ৪ টায় মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারে অনুষ্ঠিত হয়। এসময় নুরুল আমিন বলেন শীঘ্রই তারেক রহমান থেকে সর্বোত্তম বার্তা অপেক্ষা করছে। আর ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের আগে কোনপ্রকার ভোট ও জনগন মেনে নেবে না। তিনি সবাইকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। আবার এর মধ্যে দলে কোন প্রকার বিশৃংখলা ও আর মেনে নেয়া হবে না বলেন তিনি। তিনি আগামী ৭ নভেম্বর মীরসরাই সদরে বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালনের ঘোষনা দেন। মিঠ...