লাইলাতুল কদর আজ
নিজস্ব প্রতিবেদক : আজ দিবাগত রাত পবিত্র শবেকদর বা লাইলাতুল কদরের রাত। ধর্মপ্রাণ মুসলমানের কাছে এ রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়। পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়। তাই মুসলিম উম্মাহ’র নিকট শবেকদরের গুরুত্ব ও ফজিলত অত্যধিক। এদিন ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং এবাদত-বন্দেগির মধ্য দিয়ে দেশব্যাপী পবিত্র শবে কদর পালন করা হবে।
প্রতিবছর মাহে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবেকদর পালন করা হয়। ইসলাম ধর্ম অনুসারে এ রাতে মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পূণ্যময় ও মহাসম্মানিত।
পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে মহাপবিত্র আল কোরান নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানগণ বৃহস্পতিবার সারা রাত এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরান তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজা...







