Sunday, November 8Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

রমজান উপলক্ষে কামরুল চৌধুরীর মানবিক সাহায্য প্রদান

রমজান উপলক্ষে কামরুল চৌধুরীর মানবিক সাহায্য প্রদান

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ কাষ্টমস অফিসার্স এসোসিয়েশান ( বাকায়েভ) এর সাবেক সভাপতি জনাব কামরুল ইসলাম চৌধুরী সোমবার ( ২৯ মে) সকাল ১০টায় উত্তর মোবারকঘোনা আবাসন প্রকল্পে কিছু মানবিক সাহায্য প্রদান করেন। এসময় তিনি উল্লেখিত গ্রামের ৭০ টি পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ক্রয়ের জন্য নগদ সাহায্য প্রদান করেন। আবার উক্ত গ্রামের ৩ শতাধিক দুঃস্থ পুরুষ মহিলার মাঝে শাড়ি, লুঙ্গি, ওড়না, থীপিচ , পায়জামা, শিশুদের কাপড় বিতরণ করেন।...
মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৬৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

মীরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে ৬৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ

জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: লায়ন্স ক্লাব অব মীরসরাই ও খুলশী এর উদ্যোগে শনিবার সকাল ১০টায় মীরসরাই উপজেলার নয়দুয়ারীয়া এলাকায় উপজেলার ৬৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স এর হডকোয়ার্টার রিজিওন পার্সন লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন জার্মান থেকে আগত অতিথী বিশিষ্ট চিকিৎসক মি ডেভিড, লায়ন ওয়াহিদা জেসমিন, সাদমান চৌধুরী, চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশান এর সভাপতি লায়ন আবু তাহের ভূঞা, মীরসরাই ক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি লায়ন মাহবুবুর রহমান পলাশ, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, খুলশী ক্লাবের লায়ন সদস্য মোঃ আশরাফ ও তছলিম চৌধুরী প্রমুখ। এরপর অতিথী বৃন্দ স্থানীয় বজলুছ ছোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন। উক্ত পুরস্কার বি...
মীরসরাইয়ে আইকন-১৭’র মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

মীরসরাইয়ে আইকন-১৭’র মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  শুধু শিক্ষিত নয়, সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হবো আমরা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিগত চার বছর ধরে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করে দি রয়েলস্ ক্লাব। যা একটি আর্থসামাজিক, সেবা ও শিক্ষামূলক সংগঠন।  ক্লাবটি বিভিন্ন সামাজিক কাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো “সৃজনশীল আইকনের এর খোঁজে” মেধা যাচায় পরীক্ষাটি। আজ ২৬ মে মীরসরাই উপজেলার ৩টি কেন্দ্রেই ৪৭৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার্থী একই সময়ে উক্ত পরীক্ষা অংশগ্রহন করেন। কেন্দ্রগুলো হলো, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বারোইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাবাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসা। পরীক্ষাটি ১ম-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের নির্দিষ্ট সিলেবাসের উপর সৃজনশীল ভিত্তিক নৈর্বত্তিক প্রশ্নের উপর ভিত্তি করে নেওয়া হয়। সুন্দর ও সু-শৃঙ্খল পরীক্ষার কেন্দ্রে প্রচুর শিক্ষার্থীর সমাগম ও তাদের খোশমেজাজ পরিলক্ষিত হয়। পরীক্ষার সার্বিক অবস্...
যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে তালিকাভুক্ত হল-দুর্বার প্রগতি সংগঠন

যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে তালিকাভুক্ত হল-দুর্বার প্রগতি সংগঠন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
মীরসরাইয়ের অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন 'দুর্বার প্রগতি সংগঠন'। আজ থেকে ছয় বছর আগে ৭ জানুয়ারি ২০১১ সালে মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ অঞ্চলে ২৪ তরুণ সমাজ উন্নয়নের লক্ষ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করে। বলতে গেলে,খুব অল্পদিনে বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এ সংগঠন মীরসরাইয়ের মানুষের হৃদয়ে স্থান করে নেয়। সামাজিক নানা অনুষঙ্গ নিয়ে কাজ করে তারা। শিক্ষা, সংস্কৃতি, ক্রিড়া, পরিবেশ,স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তিসহ মানবতার কল্যাণে তাদের প্রত্যেকটি বৈচিত্র্যপূর্ণ পদক্ষেপ ইতোমধ্যে ব্যাপক আলোড়িত হচ্ছে। বর্তমানে এ সংগঠনের সদস্য দুইশ বিশ জন। এসব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে এ সংগঠন বাংলাদেশ যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে যুব সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয়েছে। যার নম্বর হচ্ছে যুউঅ/চট্ট/তালিকা-৪৩৮। গত ২৪ মে বুধবার মীরসরাই যুব উন্নয়ন কার্যালয়ে সংগঠনের কার্যক...
বিলুপ্তির পথে এখন সকাল বেলার মক্তব শিক্ষা

বিলুপ্তির পথে এখন সকাল বেলার মক্তব শিক্ষা

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নাছির উদ্দিনঃ   ভোর বেলায় আরামের ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্র হয়ে আরবী শিক্ষা আহরণের জন্য মক্তবে যায়নি এরকম লোক মুসলিম সম্প্রদায়ে খুবই কম পাওয়া যাবে। একটা সময় ছিলো মুসলিম ধর্মালম্বীদের জন্য আরবী শিক্ষার অন্যতম ভান্ডার এই মক্তব শিক্ষা। যেখান থেকে প্রতিটি শিশু কিশোর কালিমা, কোরান তেলাওয়াত, নামাজ শিক্ষা ও নৈতিকতার শিক্ষা অর্জন করেছে। আর এই চাহিদা পূরণে মক্তব শিক্ষার গুরুত্ব ছিলো অপরিসীম। ধনী গরীব ভেদাভেদ ভূলে ভোর বেলায় ফজরের নামাজ আদায়ের পর সূর্য্যি মামার রাঙা আলোয় ভূবন যখন লালিমা আভায় ফুটে উঠে। চিক চিক করে যখন রোদেলা সকাল পূবাকাশে উঁকিদেয়। ঠিক তখনি কাক ডাকা ভোরে মায়ের আলতো ভালোবাসার বকুনি শুনে আরামের নিদ্রা ত্যাগ করে বিছানা ছাড়তে হতো শিশু কিশোরদের। এরপর শুরু হয় মায়ের কাছে বিভিন্ন বায়না। তবুও পবিত্র হয়ে মায়ের আদেশ মত মক্তবে যেতে হতো। এদিকে মক্তবে যাওয়ার পর বয়স অনুযায়ী মৌলভী সাহেব উপস্থিত সবাইকে...
মীরসরাইয়ে ১’শ ১১ জন শিক্ষার্থীকে বৃত্তি দিল শান্তিনীড়

মীরসরাইয়ে ১’শ ১১ জন শিক্ষার্থীকে বৃত্তি দিল শান্তিনীড়

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১০ম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকালে জেলা পরিষদ মীরসরাই অডিটরিয়ামে সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিএমইএর সাবেক পরিচালক ও ক্লিফটন গ্রুফের সি.ই.ও লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী। সাংবাদিক এম. মাঈন উদ্দিন ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ.এন.এম মোরশেদ খান এবং প্রধান আলোচক চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন, মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নরুল আবছার দুলাল, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শান্তিনীড় পৃষ্ঠপোষক এনায়েত হোসেন নয়ন, মীরসরাই সমিতির...
২টি মহাকাব্য রচনার জন্য কবি কাইয়ুম নিজামীকে মীরসরাই প্রেস ক্লাবের সংবর্ধনা

২টি মহাকাব্য রচনার জন্য কবি কাইয়ুম নিজামীকে মীরসরাই প্রেস ক্লাবের সংবর্ধনা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি     মীরসরাই  উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট উপন্যাসিক, কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম নিজামী সম্প্রতি ‘টুঙ্গিপাড়ায় জন্ম তোমার’ ও ‘কন্যার নাম শেখ হাসিনা’ নামে ২টি মহাকাব্য লিখে সমাদৃত হয়েছেন। তাঁর এই অমূল্য দুই মহাকাব্য রচনার জন্য তাঁকে মহাকবি হিসেবে এক সংবর্ধনা প্রদান করে মীরসরাই প্রেস ক্লাব। মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় শুক্রবার ( ১৯ মে ) বিকাল ৪টা মীরসরাই প্রেস ক্লাব মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট নাট্যজন ও দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী এবং ব্রাক্ষনবাড়িয়া জেলার কাষ্টমস কমিশনার কামরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব এর অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বদেশ এর সহ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বক্ত...
মিঠাছরা-বামনসুন্দর সহ বিভিন্ন রোড়ে সিএনজি অটোরিক্সা চালক সমিতির নির্বাচন

মিঠাছরা-বামনসুন্দর সহ বিভিন্ন রোড়ে সিএনজি অটোরিক্সা চালক সমিতির নির্বাচন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার মিঠাছরা-বামনসুন্দর দারোগারহাট-সুফিয়া বাজার-এছাক ড্রাইভারহাট-শাহজীবাজার সিএনজি অটোরিক্সা চালক সমিতির ২০১৭-১৮ দুই বছর মেয়াদী নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১৯ মে) বামনসুন্দর দারোগারহাট বাজারের সিএনজি অটোরিক্সা চালক সমিতির কার্যালয়ে ১ টি বুথে ভোটগ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। নির্বাচনের ফলাফলে ছাতা প্রতীক নিয়ে ১৭৮ ভোট পেয়ে শামসুদ্দীন সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ মোস্তফা চেয়ার প্রতীকে পায় ১১০ ভোট। কাপ-পিরিচ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন আজিজুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাব উদ্দিন সিলিং ফ্যান প্রতীকে পায় ৯১ ভোট। কলস প্রতীকে নুরুল আমিন রহিম ২৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন হারিকেন প্রতীকে পায় ৬৭ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নি...