Friday, September 11Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

আলজেরিয়া’র সংস্কৃতি মন্ত্রী জুহির বল্লালের সাথে খবরিকা’র সম্পাদক মন্ডলীর সভাপতির আলী হায়দার চৌধুরী’র ফলপ্রসু বৈঠক

আলজেরিয়া’র সংস্কৃতি মন্ত্রী জুহির বল্লালের সাথে খবরিকা’র সম্পাদক মন্ডলীর সভাপতির আলী হায়দার চৌধুরী’র ফলপ্রসু বৈঠক

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকা’র সম্পাদক মন্ডলীর সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা সংগঠক আলী হায়দার চৌধুরী সম্প্রতি আলজেরিয়া সফরকালে সেই দেশের সংস্কৃতি মন্ত্রী জুহির বল্লালের সাথে এক বৈঠক করেন। তিনি জানান ‘আলজেরিয়ান উক্ত সংস্কৃতি মন্ত্রী জনাব জুহির বল্লালোর মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক সম্প্রতি আলজেরিয়া দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে। এসময় সম্মানিত মন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্যের বিনিময়ে জোর দিয়েছিলেন । সেখানকার মিঃ রাশেদ আহমেদ, চার্জ ডি'ফায়ারস এআই দ্বারা আয়োজিত আলজেরিয়া সফরকালে বিএবিএফের একজন ৫ সদস্যের প্রতিনিধি দল বিভিন্ন ব্যবসায়িক সম্প্রদায়ের সাথে দেখা করেছিল। আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাসের এই ট্রিপটিকে সফলভাবে পরিণত করার জন্য তার কঠোর প্রচেষ্টার জন্য বাংলাদেশের আলজেরিয়ার রাষ্ট্রদূত মিঃ আবদেলৌহাব সাইদানির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান খবরিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আল...
মীরসরাই কলেজে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

মীরসরাই কলেজে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই কলেজের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি মীরসরাই কলেজ অধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের অভিষেক মীরসরাই কলেজ অধ্যক্ষ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদ্য দায়িত্ব প্রাপ্ত সভাপতি মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফীকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, মীরসরাই কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, বারইয়াহাট কলেজের প্রফেসর নিজাম উদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক জাফর উদ্দিন, মীরসরাই কলেজের প্রফেসরবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, উম্মে কাউছার ও নজরুল ইসলাম এবং মীরসরাই পৌর জামায়াতের আমীর শিহাব উদ্দিন । এসময় সংবর্ধিত সভাপতি আতিকুল ইসলাম লতিফী তাঁর বক্তব্য প্রদানকালে বলেন আমাদের প্রত্যাশা অনুমোদ...
মীরসরাইয়ে খবরিকার উৎসবমুখর রজত জয়ন্তী অনুষ্ঠিত

মীরসরাইয়ে খবরিকার উৎসবমুখর রজত জয়ন্তী অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: গ্রামীণ জনপদ মীরসরাই উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক খবরিকা পত্রিকার রজত জয়ন্তী শনিবার ( ২৬ এপ্রিল) মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমবেত কন্ঠে রবীন্দ্রনাথের ‘ আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর হে’ দিয়ে শুরু হওয়া একে একে আবৃত্তি ও গানে মুখরিত হয়ে উঠে উৎসব। শিল্পকলা একাডেমীর ছোট্ট বন্ধুদের পরিবেশনায় ’ বৃন্দারে পলাশের বন পালাবো পালাবো বন’’ দলীয় নৃত্য মুগ্ধ করে সবাইকে। ’আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’ আবৃত্তি করে প্রতাপ বণিক রানা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ গেয়ে শোনান ‘ নিশা লাগিল রে, হাসন রাজা পেয়ারীর প্রেমে মজিল রে’ । বিকাল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে এর সভা...
মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : : মীরসরাই কলেজে এক অভিবাবক সমাবেশ বুধবার ( ১৬ এপ্রিল) কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো: রেজাউল করিম এর সভাপতিত্বে প্রভাষক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শিক্ষার মানোন্নয়ন ও পাঠের অগ্রগতির বিষয়ক বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ নাছির উদ্দিন অভিবাবকবৃন্দ যথাক্রমে অধ্যাপক আবুল হাসেম, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, ব্যবসায়ী নুরুল মোস্তফা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপকবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, স্বপন চন্দ্র বৈদ্য, বরুন কান্তি সাহা, উত্তম কুমার চৌধুরী, সাইফুল হক সিরাজী, নজরুল ইসলাম, সুলতানা ইয়াছমিন প্রমুখ। এসময় অভিবাবক ও শিক্ষক মন্ডলী সকলেই শিক্ষার্থীদের আগামী এইচএসসি পরীক্ষায় যুগান্তকারী ফলাফল অর্জনের মধ্য নিয়ে প্রত্যাশিত সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।...

মালদ্বীপ সরকার ইসরায়েলি নাগরিকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জাতীয়, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
বিশেষ প্রতিনিধি- গাজায় চলমান যুদ্ধ ও ইসরায়েলের সামরিক অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের জুন মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মন্ত্রিসভার পরামর্শে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অভিবাসন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি বিশেষ উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের সহায়তা করার জন্য “Maldivians in Solidarity with Palestine” নামে একটি তহবিল সংগ্রহ কর্মসূচিও চালু করা হয়েছে। ইসরায়েল সরকার এই নিষেধাজ্ঞার পর তাদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং যারা বর্তমানে সেখানে অবস্থান করছেন, তাদের দ্রুত ফিরে আসার অনুরোধ জানিয়েছে। মালদ্বীপের এই সিদ্ধান্তে দেশটির পর্যটন শিল্পে কিছুটা প্রভাব পড়তে পারে, কারণ ২০২৩ সালে প্রায় ১১ হাজার ইসরায়েলি নাগরিক মালদ্বীপ সফর করেছিলেন, যা সে বছরের ...
সেবা আধুনিক হাসপাতালের ডেন্টাল বিভাগ উদ্বোধন

সেবা আধুনিক হাসপাতালের ডেন্টাল বিভাগ উদ্বোধন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সুস্বাস্থ্য, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : উদ্বোধন হলো মীরসরাই উপজেলা সদরস্থ মনোরম পরিবেশ ও সমৃদ্ধতম সেবা আধুনিক হাসপাতাল এর ডেন্টাল বিভাগ । উক্ত হাসপাতালে প্রতিদিন আধুনিক যন্ত্রপাতি ও বিডিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে। শুক্রবার ( ১১ এপ্রিল) বিকেলে ডেন্টাল বিভাগ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নজরুল গবেষক শিক্ষানুরাগী ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, সাংবাদিক বিপুল দাশ, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মীরসরাই সদরের উক্ত সেবা আধুনিক হাসপাতালে এই প্রথম একটি পুর্নাঙ্গ ডেন্টাল ইউনিট চালু হওয়ায় মীরসরাইবাসীর দীর্ঘদিনের একটি প...
মীরসরাই উপজেলা কৃষকদলের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থী মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ

মীরসরাই উপজেলা কৃষকদলের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থী মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
মামুন নজরুল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশনায় ও মীরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিনের সৌজন্যে উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়। বুধবার ( ৯ এপ্রিল) সকাল ১১ টায় মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১৪৭ জন এবং শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬৬ জন এসএসসি ২০২৫ শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়েছে। সারাদেশে আগামীকাল ১০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।মীরসরাই উপজেলা কৃষকদল ও মীরসরাই উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এসএসসি পরীক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ করেন। শিক্ষা উপকরণের মাঝে ছিল একটি স্কেল,কলম,রাবার,পেন্সিল ও ফাইল। শিক্ষার...
বারইয়ারহাটে ৭ বছর বয়সী শিশুর উপর নৃশংসতা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বারইয়ারহাটে ৭ বছর বয়সী শিশুর উপর নৃশংসতা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি-  মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডে ৭ বছর বয়সী এক শিশুকন্যা ধ-র্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি দুলাল ড্রাইভার। শিশুটির প্রতি সংঘটিত নির্মমতার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা বারইয়ারহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং অভিযুক্ত দুলাল ড্রাইভারের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। এই বিক্ষোভ মিছিল থেকে ‘ধ-র্ষণ প্রতিরোধ মঞ্চ মীরসরাই উপজেলা’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির লক্ষ্য মীরসরাই উপজেলায় নারী ও শিশুর প্রতি যৌ-ন নিপীড়ন ও ধ-র্ষণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধি করা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন তরুণ ছাত্রনেতা তাহমিদ খান, ছাকিব খা...