মীরসরাইয়ে ১৪৪ ধারা জারি করে স্বাধীনতা দিবস উদযাপন
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
মীরসরাইয়ে বিএনপির দুগ্রুপের উত্তেজনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে একদিকে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন । সংঘাত এড়িয়ে অবশেষে যথাযোগ্য মর্যায় সাড়ম্বরভাবে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের প্রথম প্রহরেই শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে। সকাল ৯টায় মীরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ এবং স্কাউটসদের নিয়ে কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধাগনদের সংবর্ধনা প্রদান, সম্মাননা পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সূর্যসেনাদের স্মরণ করা হয়।
সকাল ১০টায় মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নেতা এইচএম সানাউল্লাহ, মুক্তিযোদ্ধা লিয়াক...







