মুহুরী নদীর পাড়ে নবীণ বরণ ও বনভোজন করলো মহাজনহাট এফ আর স্কুল এন্ড কলেজ
নাছির উদ্দিন ঃ
মুহুরী নদীর কোলঘেষে গড়ে উঠা মীরসরাইয়ের পর্যটন এলাকা মুহুরী প্রজেক্ট। যার একপাশে রয়েছে বায়ু বিদ্যুৎকেন্দ্র। অন্যপাশে সবুজ ঘাসে বিছিয়ে থাকা বিশাল প্রান্তর। পাশে রয়েছে মুহুরী নদী। নদীর ধারে রয়েছে সারি সারি নৌকা। এই নৌকা বেয়ে জলরাশি উপভোগ করার মজাটাই আলদা। তবে আজ প্রকৃরি মুখ ছিল গোমরা। প্রকৃতির রংছিল বৃষ্টি আর পূবালী হিমেল হাওয়া। প্রকৃতির এই বৈরীতা উপেক্ষা করে কলেজের শিক্ষার্থীরা নাচে-গানে আর হৈ হুল্লোড়ে মেতে উঠে প্রকৃতিকে এক হাত দেখিয়ে দিল।
সোমবার ২৫ ফেব্রুয়ারী সকাল থেকে মীরসরাইয়ের শ্রেষ্ঠ বিদ্যাপীট মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীণ বরণ, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন করা হয়। অনুষ্ঠানটি সকাল থেকে শুরু হয়ে বিকেলে শেষ হয়। অনুষ্ঠানে ১ম পর্বে ছিল আলোচনা সভা। এতে কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আজমল হোসেনে সঞ্চালনায় অধ্যক্ষ সোহরাব হোসেনের সভাপতিত্ব...







