Saturday, November 7Welcome khabarica24 Online

মীরসরাই

পূর্ব মায়ানী জামিয়াতুল উলূম আল ইসলামীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন ও মাহফিল সম্পন্ন

পূর্ব মায়ানী জামিয়াতুল উলূম আল ইসলামীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন ও মাহফিল সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন
মোঃকামরুল হোসাইনঃ মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী জামিয়াতুল উলূম আল ইসলামীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন ও মাহফিল সম্পন্ন। পূর্ব মায়ানী জামিয়াতুল উলূম আল ইসলামীয়া মাদ্রাসার কমিটির উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ই ফেব্রুয়ারী (শনিবার) পূর্ব মায়ানী জামিয়াতুল উলূম আল ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শিব্বির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান ওয়াজেন হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা মহিবউল্ল্যা বাবু নগরী। আরো ওয়াজ করেন মুফতি রহিম উল্ল্যা কাসেমী মাওলানা রহমত উল্লাহ সহ আরো বহু ওলামায়ে কেরাম। এর আগে বিকাল ৪টায় ক্বেরাত হামদ, নাত, হাদীস ও মাসায়েলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।...
বর্তমান সরকার শিক্ষাবান্ধব- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

বর্তমান সরকার শিক্ষাবান্ধব- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার শিক্ষার গুণগতমান ও অবকাঠামোগত উন্নয়নে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরন সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার কার্যক্রমকে এগিয়ে নিয়ে বিভিন্ন বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে সরকার। জেলা কেন্দ্রীক কম্পিউটার ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও স্কুল কলেজে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করেছে। আগামীতে আরো স্কুল–কলেজ আধুনিকায়ন এবং অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করে যাবে। গতকাল ১৬ ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলার মসজিদিয়া জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদা...

মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  ইরানে ইসলামী বিপ্লবের ছদ্মনামে শিয়াবাদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দিবস ১১ ই ফেব্রুয়ারী বিশ্ব সুন্নী আন্দোলনের ঘোষিত শিয়াবাদ প্রতিরোধ দিবস হিসেবে পালন উপলক্ষে গতকাল ১৫ ফেব্রুয়ারী আজ সংগঠনের মীরসরাই উপজেলা কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার নির্দেশনা অনুষ্ঠিত সমাবেশে রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম সজিব, হানিফ মিয়া, শরিফুল আলম, ছাইফুর রহমান আজাদ, শহিদুল ইসলাম সহ প্রমুখ। সমাবেশে আল্লামা ইমাম হায়াতের প্রেরিত বিবৃতিতে শিয়াবাদি প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৯৩২ এর ২৩ শে সেপ্টেম্বর কেবলাভূমি আল আরবকে সৌদি গোত্রবাদি ওয়াবিবাদি স্বৈরতন্ত্র “সৌদি আরব” ঘোষণা যেমন ইসলাম বিরোধী তেমনি ১৯৭৯ এর ১১ ই ফেব্রুয়ারী ইরানে শিয়াবাদি স্বৈ...
বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
জাবেদ হোসাইনঃ চট্টগ্রাম জেলার বার আউলিয়ার সর্দ্দার হযরত যাহেদ শাহ্ (রাঃ) নাম করনে প্রতিষ্ঠিত বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মীরসরাই উপজেলার শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির । মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসার সিনিয়র শিক্ষক নুর উদ্দিনের সঞ্চানালয়ে ১ম দিন বুধবার (১৩ ফেব্রুয়ারি) ক্রীড়া দিয়ে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। খেলাধুলার মধ্যে ছিল, দৌড়, বিস্কুট খাওয়া, গুপ্তধন উদ্ধার, মুরগির লড়াই,সুইসুতা, চামুচ মার্বেল ইত্যাদি। ২য় দিন (১৪ ফেব্রুয়ারি) নুরানী ছাত্রদের দলগত অনুষ্ঠান ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহের আকদ ও জানাযার নামাজের সঠিক নিয়ম,কেরাত, ইসলামি সংগীত, ছড়া কবিতা, ইসলামিক েকৗতুক, জাতীয় সংগীত, আরবী ইংরেজী সংলাপ, বিষয়ভিত্তিক প্রতিযোগিতা এতে ছিল কিরাত, গজল, হামদ, নাত...
আবুতোরাবে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

আবুতোরাবে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন
নিজস্ব সংবাদদাতা: মীরসরাই উপজেলার আবুতোরাব বাজার তাফসীর কমিটির উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী সার্বিক সহযোগিতায় তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) আবুতোরাব বাজার প্রাঙ্গনে আবুতোরাব ফাজিল (¯œাতক) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শফিকুল ইসলাম নিজামী সভাপতিত্বে প্রধান ওয়াজেন হিসেবে তাফসীর পেশ করবেন ঢাকা মোহাম্মদপুর আল্লাহ করিম জামে মসজিদ এর খতিব আল্লামা খুরশিদ আলম কাছেমী, আরো ওয়াজ করেন ফটিকছড়ি নানুপুরের জমিরিয়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিচালক আল্লামা বেলাল উদ্দিন নানুপুরী, আন্দরকিল্লা শাহী জামে মসজিত সিনিয়র পেশ ইমাম আল্লামা আনোয়ারুল হক আল-আযহারী, মাওলানা রহমত উল্লাহ সহ আরো বহু ওলামায়ে কেরাম। এর আগে সকাল ১০টায় ক্বেরাত হামদ, নাত, আযান, হাদীস ও মাসায়েলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।...
মীরসরাইয়ে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে চায়

মীরসরাইয়ে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে চায়

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট গত ৮ ফেব্রুয়ারী মীরসরাই পৌরসদরস্থ কলেজ রোডে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারানো ২৩ জন ব্যবসায়ী ঘুরে দাঁড়াতে চায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অনেকে দিশেহারা অবস্থায় দিন যাপন করছেন। স্থায়ী ও ভার্সমান মিলে মোট ২৩টি ব্যবসায় প্রতিষ্ঠানের মোট ক্ষতির পরিমান ব্যবসায়ীদের ভাস্যমতে প্রায় ৭ কোটি টাকা । আগুনে পুড়ে যাওয়া আল-আমিন ট্রেডার্সের মালিক মোহাম্মদ ইউছুফ কান্না জড়িত কন্ঠে জানান, আমার সব শেষ হয়ে গেছে। প্রায় ৩০ লক্ষ টাকা মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ইসলামি ব্যাংক থেকে ২৫ লক্ষ টাকা সিসি লোন নিয়ে ব্যবসায় নেওয়া ছিলো এখন আমি কিভাবে ব্যাংক ঋণ শোধ করবো। আরেক ব্যবসায়ী হক সু স্টোর মালিক তোতা মিয়া জানান, কিছুদিন আগে এনজিও থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ঋণ নিয়ে দোকানে নতুন মডেল এর জুতো তুলি কিন্তু আগুনো আমার সব শেষ করে দিয়েছে আমার দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে একবারে ছাই হয়ে যায়। বাবু স্টো...
নিজামপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসে  ৩ যাত্রী নিহত

নিজামপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসে ৩ যাত্রী নিহত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
কামরুল ইসলাম ঃ মীরসরাইয়ে একটি মাইক্রোবাসের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডিার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার কমল নগর গ্রামের আব্দুর রহমান (৬৫), কুনছুম আক্তার (৫৫) অন্যজনের পরিচয় জানা যায়নি। মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্সের ষ্টেশন কর্মকর্তা রবিউল আজম জানান, সকালে মাইক্রোবাসটি কুমিল্লা থেকে তাদের পুত্র সন্তান কে আনার জন্য চট্টগ্রাম এয়ারপোর্ট যাচ্ছিল। পথে মীরসরাইয়ের নিজামপুর এলাকায় একই দিকে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে সজোরে ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, এবং দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। পরে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কম...
মুহুরী প্রজেক্টে নবীন প্রবীন সমাজকর্মীদের এক মহা মিলনমেলা

মুহুরী প্রজেক্টে নবীন প্রবীন সমাজকর্মীদের এক মহা মিলনমেলা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ মীরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উপজেলার মুহুরী প্রজেক্টে সমাজকর্মীদের ৪র্থ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার ৯১টি স্বেচ্ছাসেবী সংগঠনের চারশত সমাজকর্মী অংশ নেয়। গত ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের আহবায়ক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও সদস্য সচিব নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আলহাজ¦ জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান, উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট বান্দরবানের বিভাগীয় ...