১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের আগে কোন ভোট নয় : মিঠাছরা র্যালী শেষে পথসভায় নুরুল আমিন
নিজস্ব প্রতিনিধি ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন এর নেতৃত্বে উক্ত প্রচারনার জন্য লিফলেট বিতরণ ও এক র্যালী রবিবার ( ২ নভেম্বর ) বিকাল ৪ টায় মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারে অনুষ্ঠিত হয়। এসময় নুরুল আমিন বলেন শীঘ্রই তারেক রহমান থেকে সর্বোত্তম বার্তা অপেক্ষা করছে। আর ১২ ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের আগে কোনপ্রকার ভোট ও জনগন মেনে নেবে না। তিনি সবাইকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। আবার এর মধ্যে দলে কোন প্রকার বিশৃংখলা ও আর মেনে নেয়া হবে না বলেন তিনি। তিনি আগামী ৭ নভেম্বর মীরসরাই সদরে বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালনের ঘোষনা দেন। মিঠ...







