মীরসরাইয়ে আদিবাসী তরুণী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ে আদিবাসী তরুণী ধর্ষণ ও তার পিতার আত্মহত্যায় প্ররোচনা দানকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও শিশু-কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখার নেতাকর্মীরা। এসময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব বরাবর স্মারকলিপি পেশ করে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বাসদ সংগঠক আব্দুস সালাম, নারী মুক্তি কেন্দ্র কর্মী বিজয়লক্ষ্মী দাশ, ছাত্রফ্রন্ট নেতা ইকবাল হোসেন, হাসান আলী, তসিফ নেওয়াজ চৌধুরী, জুয়েল নাগ ও ধর্ষিতার ভাই সূর্য ত্রিপুরা। বক্তারা তাদের বক্তৃতায় এ ঘৃণ্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভিকটিমদের প্রতি সহযোগীতার...







