
প্রেস বিজ্ঞপ্তি: মীরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৪নং ধুম ইউনিয়নের শুক্কুরবারইয়ার হাট এলাকায় ক্ষতিগ্রস্থ রোকসানা আক্তারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ এর তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লারের সহ সভাপতি এবং শান্তিনীড়ের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, সংগঠনের পৃষ্ঠপোষক সদস্য ইঞ্জিনিয়ার রাশেদুল হক চৌধুরী, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, সংগঠনের সহসভাপতি শেখ কামরুল হাসান নিজামী, সাবেক কার্যনির্বাহী সদস্য আলমগীর ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বক্কর রিশাত, কার্যনির্বাহী সদস্য ফজলুর করিম, সদস্য মাসুম সোহান, নুর ছালাম লিমন প্রমুখ
