দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা
নিজস্ব প্রতিনিধি : দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মীরসরাইয়ের অন্যতম সামাজিক ও ক্রীড়া সংগঠন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। গত ২৭ শে ফেব্র“য়ারি (শুক্রবার) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন দরিদ্র মেধাবী শিার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও আন্তঃক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। সংস্থার সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক ইমনের সঞ্চালনায় ও সভাপতি তোফায়েল আমিন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল আউয়াল সাচ্চু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংগঠক ও প্রবাসী শহীদুল্ল্যাহ ভূঁইয়া, ব্যবসায়ী শাহাদাত হোসেন, সমাজসেবক নূর আলম, প্রবাসী মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ...

