দূর্গাপুর প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মীরসরাইয়ের দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও দূর্গাপুর গণ-পাঠাগারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও দূর্গাপুর গণ-পাঠাগারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি বিকালে পাঠাগার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল হক সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিক ব্যক্তিত্ব আবু সুফিয়ান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার রফিকুজ্জামান, সংগঠনের সাবেক সভাপতি মাষ্টার সাহাব উদ্দিন মিরন, মীরসরাই ডিগ্রি কলেজের অধ্যাপক রেজাউল করিম, সংগঠন সহ-সভাপতি মোশাররফ হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন সোহেল, আরিফ হোসেন, অর্থ সম্পাদক আনোয়ারু...

